নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীলকন্ঠের দার্শনিক চিন্তা

নীলকন্ঠ নিলু

আমি একজন শিক্ষক।

নীলকন্ঠ নিলু › বিস্তারিত পোস্টঃ

সাভার ট্র্যাজেডি

০২ রা মে, ২০১৩ ভোর ৬:২০

সাভারের “রানা প্লাজায়” আক্রান্ত দুঃস্থ মানুষদের পাশে মানবিক সাহায্য নিয়ে যাওয়ার জন্য আমরা একটি টিম গঠন করি ২৬শে এপ্রিল বিকেল বেলা৤ টিমে ছিলাম আমরা ১৩ (তের) জন৤ টিম মেম্বার হিসেবে ছিলেন ফয়েজ , জেসমিন, লাল, লিজ , আজাদ , এবং অন্যান্যরা৤ ত্রাণ হিসেবে আমরা সংগ্রহ করি ১০০ ইউনিট করে মুড়ি গুড় ২ লিটার ও আধা পানি , ৫০ পিস করে টি শার্ট, লুঙ্গী , পেটিকোট ও ম্যাক্সি৤ ত্রাণ ও ত্রাণকর্মী বহনের জন্য আমরা ব্যবহার করি আগপে মিশন স্কুলের স্কুল বাস৤ সকাল ৮:০০ টায় ত্রাণ সামগ্রি নিয়ে আমরা যখন সাভারের উদ্দেশ্যে যাচ্ছিলাম, তখন রাস্তায় গার্মেনস শ্রমিক ও পুলিশের মধ্যে চলছিল চরম উত্তেজনা৤এই গুলাগুলির ভেতরে জীবনের ঝুকি নিয়ে আমরা পৌছে গেলাম সাভার ৤ প্রাথমিক মাঠ জরিপ করে আমরা চিহ্নিত করলাম যে, আমাদের ত্রাণ সামগ্রি আমরা “এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে বন্টন করবো৤ আমরা দু’টি দলে ভাগ হয়ে ত্রাণ বন্টন শুরু করলাম৤ পুরুষ দলের নেতৃত্বে রইলো ফয়েজ আহমেদ এবং মহিলা দলের নেতৃত্ব রইলেন অস্ট্রেলিয়ান ভলানটিয়ার লিজ৤ নির্বাচিত ওয়ার্ড গুলিতে আক্রান্ত মানুষদের হাতে আমরা ত্রাণ সামগ্রি পৌছে দিলাম৤ সাভার ট্র্যাজেডি আবারো প্রমান করলো দুঃসময়ে বাংলাদেশের মানুষ কতটা ঐক্যবদ্ধ৤ সাভার ট্র্যাজেডি সামাজিক পুজির এক উজ্জল দৃষ্টান্ত৤

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৩ সকাল ৯:০৯

জাহাজ ব্যাপারী বলেছেন: ধন্যবাদ। আল্লাহ আপনাদের এই মহৎ প্রয়াসের উত্তম প্রতিদান নিশ্চয়ই দেবেন।

২| ০২ রা মে, ২০১৩ সকাল ৯:১০

রাজ হাসান বলেছেন: আসলেই দুঃসময়ে বাংলাদেশের মানুষ কতটা ঐক্যবদ্ধ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.