নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীলকন্ঠের দার্শনিক চিন্তা

নীলকন্ঠ নিলু

আমি একজন শিক্ষক।

নীলকন্ঠ নিলু › বিস্তারিত পোস্টঃ

প্রথম আলোর জরিপ

২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৯

আজকের দৈনিক প্রথম আলো পত্রিকায় একটি জরিপ প্রশ্ন ছিলো এই রকম : “বিএনপি ক্ষমতায় গেলে নতুন ধারার সরকার গঠন করবে - খালেদা জিয়ার এই বক্তব্যে আপনার আস্থা আছে কি?” এই মতামত জরিপে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৫৬৩৯ জন৤ এই প্রশ্নে “হ্যাঁ” উত্তর দিয়েছে 60.93% ; “না” উত্তর দিয়েছে 38% এবং উত্তর দিতে বিরত থেকেছেন 1.07% ৤ প্রথম আলোর পাঠকরা নিশ্চয়ই এ তথ্য জানেন ৤ তা’হলে দেখা যাচ্ছে প্রায় ৬১% উত্তরদাতা বিশ্বাস করেন ক্ষমতায় গেলে খালেদা জিয়া একটা নতুন ধারার সরকার গঠন করবেন ৤ কিন্তু ১৯৯১ হতে বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের তথাকথিত যে ধারা প্রবর্তিত হয়েছে তাতে আমরা কী দেখতে পাচ্ছি! এ দেশে চলছে দু’টি পরিবারের পরিবারতন্ত্র ৤ তার সাথে যুক্ত রয়েছে জাতীয় পার্টি, জামাত ও বাম ধারার কয়েকটি দলের লেজুরতন্ত্র ৤ তা’হলে এই জনমত জরিপ থেকে আমরা দেখতে পাচ্ছি, দৈনিক প্রথম আলোর যারা অন লাইন পাঠক তাদের অধিকাংশই নির্বোধ এবং রাজনৈতিক সচেতনতার দিক থেকে মূর্খ ৤ এ মতামত জরিপের ( হ্যাঁ ৬১%) ফলাফল দেখে আমি স্তম্ভিত হয়েছি ৤ প্রথম আলো কেন এই প্রশ্নটি নির্বাচন করলেন তাও আমার কাছে বোধগম্য নয় !!! আগামী নির্বাচন নিয়ে হয়তো প্রথম আলোর নিজস্ব কোন এজেন্ডা আছে !!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৬

ফুরব বলেছেন: এই ভাদারে জরিপ করতে কে বলেছে।পুরাপুরি হাসিনার দালালিতে ব্যাস্ত।

২| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “আগামী নির্বাচন নিয়ে হয়তো প্রথম আলোর নিজস্ব কোন এজেন্ডা আছে!”
-হতে পারে!

এরকম জরিপগুলোর কোন গ্রহণযোগ্যতা নেই। ওরা নিজেরাই তা স্বীকার করে।

নীলুভাইকে শুভেচ্ছা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.