নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার খোঁজে আমি

কায়সার

কায়সার › বিস্তারিত পোস্টঃ

আমি আরও বোকা হতে চাই।

০৩ রা আগস্ট, ২০০৬ সকাল ৯:০৫

বেশ কিছুদিন আগের কথা, ঈদের জুতা কিনব। আমি আমার মার সাথে দোকানে দোকানে ঘুরছি, জুতা দেখছি, পছন্দ হচ্ছে না কিছুতেই। একপর্যায়ে আমার মা একজোড়া জুতা পছন্দ করে সেলসম্যানকে নামাতে বললেন। সেলসম্যানটি আমাকে বসতে বলে জুতা নিয়ে আসলেন আমাকে পড়িয়ে দিতে। সে যখন নিচু হয়ে মাথা ঝুঁকে আমার পায়ে জুতা পড়াতে যাবে ঠিক এসময় আমি ঝট করে দাড়িয়ে যাই এবং সে যতই আমার দিকে এগিয়ে আসে আমি ততই পিছিয়ে যাই। শেষপর্যন্ত সেলসম্যানটি বিরক্ত হয়ে একটু জোরেই বললেন, আপনার সমস্যাটা কি? আমি তো একদম চুপ, আসলে আমি নিজেই জানতাম না সমস্যাটা কোথায়। দোকানের সব লোকজন ড্যাব ড্যাব করে অতি বিষ্ময়ের সাথে সেই নাটকে আমার অদ্ভূত ভূমিকা দেখছে। সে এক বিব্রতকর অবস্থা।



নাটকের দ্বিতীয় দৃশ্যে আমার মা দুঃখ প্রকাশ করে সেলসম্যানকে বুঝিয়ে বলল, ও আসলে এটা পছন্দ করে না যে কেউ ওর সামনে মাথা ঝুকে পায়ে জুতা পরাবে। আমি তখন দাঁড়িয়ে ভাবছি আমার এই আনসিক অবস্থা মা কি করে বুঝল যেটা আমি নিজেই বুঝতে পারি নি।



নাটকের শেষ দৃশ্যে দোকানের লোকজন গুনগুন করছে, সেলসম্যান স্ট্যাচুর মত ফ্যালফ্যল করে তাকিয়ে আছে। সে দিন বুঝিনি আজ বুঝি সেই দৃষ্টিতে কি ছিল। অন্যদিকে মা আমার হাত ধরে টেনে বাহিরে নিয়ে যাচ্ছে আর বলছে আজ আর জুতা কিনে কাজ নেই, তুই একটা বোকার হদ্দ।



বাংলা-ভাই ধরা পড়েছে, বোমায় আহত হয়ে কতরাচ্ছে, টিভিতে এদৃশ্যটা দেখে আমার মনটা খুব খারাপ। পরদিন কসে আমার স্যারের উল্লাসিত আগমন কেননা বাংলা-ভাই ধরা পড়েছে শুধু তাই নয় আহতও হয়েছে। আমি প্রতিবাদ করলাম। স্যার বললেন কায়সার তুমি সাংঘাতিক বোকা। ক্লাসের বন্ধুরা হাসাহাসি করল।



একেবারেই সমপ্রতি আমি আমার দামি মোবাইল সেটটা হারিয়েছি। লোকাল বাসে উঠে ফার্মগেট থেকে আই. ডি. বি. ভবনের কম্পউটার সিটিতে যাচ্ছিলাম ওখানে আমার বন্ধু অপেক্ষা করছে। পথেই আমার প্রিয় সেটটি গায়েব যেখানে আমার অসংখ্য ছবি ও ডাটা ছিল। মজার ব্যাপার হল আঁগার-গাতে বাস থেকে নামারআগেও আমি মোবাইলে কথা বলছিলাম ব্যাপার টা ঘটেছে 15-30 সেকেন্ডের মধ্যে। বন্ধুটির টুকি-টাকি কেনা-কাটা শেষে আসার পথে বললাম মোবাইল হারানোর কথা। ও হেঁসে বলল এতণে!! তুমি এত বোকা কায়সার এমন একটি ভাব। তারপর আমার প্রতি সমবেদনা এবং চোরের প্রতি রাগ ঝারল। কিন্তু ও বুঝলনা আমার সব রাগ যে ওর প্রতি, ওদের প্রতি। ওর হাতে তখনও সস্তায় কেনা দামি চোরাই সেট।



অনেকেই আমাকে বোকা বলেন, আমি কিছুই মনে করি না। এটা আমার কাছে নতুন কিছু না। আমি আরও বোকা হতে চাই। চাই না আমার মা, স্যার আর বন্ধুদের মত বুদ্ধিমান হতে। দরকার নাই আমার ঐ বুদ্ধির।

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০০৬ বিকাল ৩:০৭

মুড়িওয়ালা বলেছেন: বাংলা ভাই কেউ হয় আপনার? একই ভাবধারার লোক?

২| ০৩ রা আগস্ট, ২০০৬ বিকাল ৩:১২

কায়সার বলেছেন: আমি বললাম কি আর বুঝলেন কি

৩| ০৩ রা আগস্ট, ২০০৬ বিকাল ৩:১৫

মুড়িওয়ালা বলেছেন: দুঃখ দিয়া থাকলে সরি। আমার কথা হইল, এইরকম পরিণতির দরকার পড়ে। নাইলে অন্যরা শিখে না।

৪| ০৩ রা আগস্ট, ২০০৬ বিকাল ৩:১৭

অতিথি বলেছেন: বাংলাভাই গ্রেপ্তার হওয়াটা খুবই দুঃখজনক। বিশেষ করে যখন ইসলামের আইন বাস্তবায়ন করার মটো নিয়া রাজনীতি করা একটা দল ক্ষমতায়, তখন ইসলামের এ মহান সেবক হযরত সিদ্দিকুর রহমান (রহঃ) এর এমনভাবে ধরপাকড় কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কোথাও না কোথাও ঘাপলা আছে।

কায়সার ভাই, আপনার লিখাটা সাবলীল। বিষয়বস্তু যা-ই হোক, ভালো লেগেছে।

৫| ০৩ রা আগস্ট, ২০০৬ বিকাল ৩:২১

কায়সার বলেছেন: দল-মত, ভাল-মন্দ, নির্বিশেষে আমরা সবাই মানু এটাই আমাদের বড় পরিচয়, এ কথা ভুলে গিয়ে নিজেকে সভ্য বলে কি করে প্রমাণ করবেন? কোন মানুষ বা দলের প্রতি ঘৃণা পোষন করে? এটাই কি আপনার বা আপনাদের সভ্যতার মানদন্ড?

৬| ০৩ রা আগস্ট, ২০০৬ বিকাল ৩:২৬

অতিথি বলেছেন: সাদ্দাম ধরা পড়েছে ইঁদুরের গর্তের মত একটা গর্তে হামাগুড়ি দিতে থাকা অবস্থায়।
আমার মনে হয়, যারা সত্যিই পাপী, বিশেষত ইসলামের ধজ্জা ধরে পাপ করে, তাদের আল্লাহ অনেক সময় পৃথিবীতেই চরম হিউমিলিয়েশন দিয়ে অপমান করে ছাড়েন, আখিরাত তো আছেই! আল্লাহু আলীম!

৭| ০৩ রা আগস্ট, ২০০৬ বিকাল ৩:২৮

মুড়িওয়ালা বলেছেন: কঠিন! আপনেরে তো নোবেল দেওয়া দরকার। নোবেলে হইব কিনা বলেন। নাইলে অন্য কিসু খুঁইজা বাইর করতে হইব।

৮| ০৩ রা আগস্ট, ২০০৬ বিকাল ৩:২৯

কায়সার বলেছেন: চোর, দুঃখিত আপনার সাথে একমত হতে পারলাম না।

৯| ০৩ রা আগস্ট, ২০০৬ বিকাল ৩:৩২

অতিথি বলেছেন: কায়সার ভাই, কোন ব্যাপারে একমত না? কেন?

১০| ০৩ রা আগস্ট, ২০০৬ বিকাল ৩:৩৯

কায়সার বলেছেন: সত্যি বলতে কি মন্তগুলো পড়ে আমার বেশ মজাই লাগছে। আমি ফোকাছ করলাম কি আর আপনাদের মন্তগুলো কি নিয়ে। বাংলা-ভাই এখানে উদাহরণ মাত্র কেননা ঘটনাটা প্রাক্টিক্যাল আর এর চেয়ে সুপরিচিত বাজে লোক আমার মাথায় আসে নি। দুঃখিত।

১১| ০৩ রা আগস্ট, ২০০৬ বিকাল ৩:৪৮

ভাসমান বলেছেন: কায়সার ভাই মোবাইলের খবর মনে হয় চোর ভাই দিতে পারবে। ওনারতো অনেক লিংক আছে।
ভালো লিখেছেন।

১২| ০৩ রা আগস্ট, ২০০৬ বিকাল ৩:৫০

অতিথি বলেছেন: আচ্ছা, আপনি বোকা বলতে যদি নিজের সততাকে বুঝান, তাইলে আপনাকে হাজার সালাম।

বাংলা ভাই, সাদ্দাম, এদের ব্যাপারে বলি, হাতি কাদায় পড়লে চামচিকাও লাথি মারে। আপনি বাংলাভাইকে সুপরিচিত বাজে লোক বলছেন, বিএনপি বদরুদ্দোজাকে ঘরের শত্রু বলে, হয়তো নিযামী এমন ধরা খাইলে আস্তাও 'আই হেট নিযামী' কইয়া একটা পোস্ট দিয়া বসবে।
পৃথিবীর সকল আইনের মূলকথা, "জোর যার, মুল্লুক তার।" জোর না থাকলেই যতো পরোবলেম।

১৩| ০৩ রা আগস্ট, ২০০৬ বিকাল ৩:৫২

অতিথি বলেছেন: ইবলিস = পরাজিত ভগবান !

১৪| ০৩ রা আগস্ট, ২০০৬ বিকাল ৪:০১

কায়সার বলেছেন: ভাল ভলই খারাপ খরাপই। চরিত্রহীন লোকজনই রং পালটায় ,আর ঐ পলিটিকাল লোকগুলোর কোন চরিত্র আছে নাকি?

হা,হা, চোর সত্যি মোবাইলের খবর জানেন নাকি? চুরিটা কিন্তু রিসেন্টলি হয়েছে

১৫| ০৩ রা আগস্ট, ২০০৬ বিকাল ৪:০৫

অতিথি বলেছেন: বোকা মাইনষেরে মোবাইলের খবর কমুনা । পরে কিছু না বুঝে আমার সিক্রেট ফাস কইরা দিবো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.