নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভু তুমি জ্ঞান দাও।

নীলশুভ্র

আমি একজন ব্যবসায়ি।

নীলশুভ্র › বিস্তারিত পোস্টঃ

কর্ণফূলীর বিস্থীর্ন নীলজল আর চায়ের রাজ্যে, বুনোঁফুল, বাতাস, প্রজাপতির মিতালীর দেশে যাবেন? .... নীলশুভ্র

০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০১

চট্টগ্রাম যে সৌন্দর্যের স্বর্গ ভূমি সেটা কমবেশী সবাই জানেন। আর তাই এখানে অনেকে ছুটে আসেন ঘুড়ে বেড়াতে কিম্বা কোন দরকারী কাজের ফাঁকে একদনি বেড়াতে চান এ জনপদের কোন এক সুন্দর স্থানে। তেমনি একটি জয়গা চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ার শীলক। যেখানে শহর থেকে সকাল বেলা রওনা হয়ে আবার সন্ধ্যার আগে চট্টগ্রাম শহরে ফিরে আসা যায়।



কিভাবে যাবনে ঃ দু'ভাবে যাওয়া যায়- একটি সড়ক পথে অন্যটি নৌপথে। প্রথম মাধ্যমে যেতে চাইলে নিউমার্কেট এলাকা থেকে ৬ নাম্বার গাড়িতে লোকাল ১০/১২ টাকা ভাড়ায় অথবা রিজার্ভ সিএনজি করে শহরের যে কোনস্থান থেকে ১০০/২০০ টাকায় কাপ্তাই রাস্তার মাথা পৌছানো যায় ৩০/৪৫ মিনেটে। কাপ্তাই রাস্তার মাথা থেকে রিজার্ভ সিএনজিতে ৩০০ থেকে ৫০০ টাকা ভাড়া দিয়ে সরাসরি কোদলা চা বাগানের সামনে, ১ ঘন্টায় পৌছানো সম্ভব। লোকাল সিএনজিতে ২৫ টাকা ভাড়ায়- রাঙ্গুনীয়া গোডাউন ব্রীজ এর পর সেখান থেকে ৩০ টাকায় শীলক বাজার ২০ টকায় কোদলা চা বাগান পৌচানো যায়। এ ছাড়াও চট্টগ্রামের সদর ঘাট/কর্ণফূলী সেতু এলাকা থেকে ইঞ্জিন বোট ভাড়া করে দেড় থেকে দু'ঘন্টায় চাবাগান সংলগ্ন ঘাটে পৌছানো সম্ভব এক্ষেত্রে নৌযানের সাইজ অনুসারে ২০০০ থেকে ৫০০০ টাকা গুনতে হবে আসা যাওয়া রিজার্ভের জন্য।

যা দেখতে পাবেন : বিশাল চা বাগান, রাবার বাগান, চা ও রাবার প্রক্রিয়া করণ কারখানা, বিস্তীর্ন কর্ণফূলীর জলরাশি, শীলকে একাধিক বৌদ্ধ বিহার, কর্ণফূলীর বুকে জেগে উঠা চোখ জুড়ানো চর, নানা প্রজাতির পাখি প্রভৃতি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

টেকনিসিয়ান বলেছেন: ১ম পোস্টে আমার ১ম মন্তব্য।



দেশী-বিদেশী পর্যটকদের চট্টগ্রামে আনার জন্য ভ্রমণ কাহিনী আরো বেশী করে চাই।



২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২২

নীলশুভ্র বলেছেন: ধন্যবাদ টেকনি ভাই, চেষ্টা চালিয়ে যাব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.