নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভু তুমি জ্ঞান দাও।

নীলশুভ্র

আমি একজন ব্যবসায়ি।

নীলশুভ্র › বিস্তারিত পোস্টঃ

আমার ভালোলাগা কিছু তরুন। ---- নীলশুভ্র।

০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮

কলেজ পড়ুয়া কিছু তরুন ছেলের সাথে আমার পরিচয় হয় ব্যবসায়িক কাজের সুত্রে। নিবেদিত প্রাণ এই ছেলেদের সাথে ক্রমেই আমার ঘনিষ্টতা বৃদ্ধি পায়।

তাদের একটি সেচ্ছাসেবী সংগঠন আছে, নাম "রেভালুশন ড্রিমস" সম্পূর্ণ নিজেদের অর্থায়নে এই সংগঠনটি পরিচালিত হয়। এই সংগঠনে মোট ১২ জন তরুন কাজ করে। যথা ক্রমে: মোহাম্মদ খোরশেদুল হক হীরু, মোহাম্মদ ইফতিক হাসান আসিফ, মোহাম্মদ জোবায়েত আলম রানা, মোহাম্মদ বাহা উদ্দিন জামী, মোহাম্মদ রবিউল হোসাইন, সালেহ মোহাম্মদ সাঈদ হোসাইন সানজু, মোহাম্মদ হায়দার আলী সাকি, মোহাম্মদ মোস্তফা আমান-উল-লিংকন, প্রমিত মিত্র, মোহাম্মদ ইশতিয়াখ আহমদ, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ সাখাওয়াত হোসাইন রুবেল, এস. এম. ইমতিয়াজ আহমদ প্রমূখ।

পরিচালকের নাম- মোহাম্মদ খোরশেদুল হক হীরু, আমি একদিন হীরুর কাছে জনাতে চাইলাম, কি ভাবে শুরু করলে তোমরা? আমার প্রশ্নের জবাবে হীরু বলতে আরম্ভ করলো--

সবে মাত্র কলেজে উঠেছি আমরা, বন্ধুরা সবাই এক একজন ভিন্ন ভিন্ন কলেজে, অনেকটা ছন্নছাড়া সবাই। তখন ভাছি জীবনের বাস্তবতায় সবাই বুঝি পা রেখেছি, কে আর কাকে মনে রাখবে। এক দিন হঠাৎ শুনি আমাদের এক স্কুল বন্ধু নাম হানিফ দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মৃত্যুর প্রহর গুনছে। আর ঠিক তখনই আমরা সবাই ছুটে গেলাম তার পাশে, ঠিক তখনই আমরা অনুধাবন করলাম বন্ধুত্ব কি আর দুরত্ব মাপে?

যাই হোক হানিফের জন্য আমরা সবাই একত্রিত হলাম, হনিফের জীবন যুদ্ধে সহযোদ্ধ হলাম। আর এই চিকিৎসার বিপুল অর্থ সংগ্রহ করতে গিয়ে আমরা আয়োজন করলাম একটি Film Festival এর। যেখানে আমাদের সার্বিক ভাবে সহায়তা করেছিল Aid Management নামের একটি সংগঠন। দীর্ঘ একমাস অক্লান্ত পরিশ্রমের ফল হিসেবে আমরা তার সু-চিকৎসার জন্য এক লক্ষ বিশ হাজার টাকা তার পরিবারের কাছে হস্তান্তর করি। আমাদের এই হানিফ জীবন যুদ্ধে জয়ী হয়ে আজ আমাদের মাঝে প্রাণোচ্ছল। অতঃপর চিন্তা করলাম আমাদের এই ক্ষনিকের একতা যদি একটি জীবনকে পূর্নরুজ্জীবিত করতে পারে, তবে আমাদের সম্মিলিত প্রছেষ্ঠা হয়ত সমাজ পরিবর্তনের ঈঙ্গিত। এই লক্ষ্যে আমাদের পথ চলা শুরু হয়। দির্ঘ পরিক্রমায় আমরা পার করেছি চার চারটি বছল। সংখ্যায় আমরা কম হতে পারি কিন্তু মানসিকতায় আমরা মোটেই তুচ্ছ নয়। যার স্বাক্ষর আমরা রেখেছি পেরিয়ে যাওয়া চার চারটি বছরে, আমাদের ছোট ছোট পদক্ষেপে........



R.D এর প্রথম বনভোজনের মজার মূহূর্ত-২০০৯







নগরীর অসহায় মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ-২০১০









রক্ত দান কর্মসূচী-২০১০





বন্যার্তদের সাহায্যর্তে আর.ডি এর সদস্যবৃন্দ-২০১০





আর.ডি এর ২য় বনভোজনে সদস্যবৃন্দ-২০১০





R.D এর প্রতিষ্ঠা বার্ষিকী-২০১১





উপকূলীয় অঞ্চলে শীতার্থদের পাশে R.D- ২০১২







বিনা মূল্যে শিক্ষা সামগ্রী বিতরণের প্রস্তুতি মূহুর্তে R.D এর সদস্যবৃন্দ-২০১৩





বিনা মূল্যে গরীব ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণে R.D এর দস্যবৃন্দ-২০১৩





আমাদের দেশ হাজারো সমস্যায় জর্জরিত।

স্বাধীনতার পর থেকে হাজারো তরুন জর্জরিত জনগোষ্টীকে বিভিন্ন সময় বাঁচার প্রতিশ্রুতি দিয়ে আসছে। আবর এই প্রতিশ্রুতি ভেঙ্গেছে তারাই। কারণ তারা ছিল অসংগতি এবং নিজ নিজ স্বার্থে নিমজ্জিত। কিন্তু এসবের মাঝেও কিছু তরুন প্রজন্ম আজও সুসংগঠিত থেকে নিরস্বাথভাবে অসহায়দের সহযোগীতা করে সমাজের বিভিন্ন সামাজিক কাজের সাথে জড়িত থেকে তাদের দায়িত্ব পালন করে যাদের একনিষ্টতার সাথে।

আর এমনি একটি তরুন প্রজন্মের সংগঠন Revolution of Dreams যেটার প্রতিনিধিত্ব করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। বিগত কয়েক বছর ধরে তারা নিয়মিত বিভিন্ন সমাজের প্রতি তাদের দাবিগুলো মিটিয়ে যাওযার ক্ষুদ্র প্রচেষ্টা।

আমি ব্যক্তিগত ভাবে তাদের এই মহৎ প্রচেষ্টার প্রতি শ্রদ্ধা জানাই এবং তাদের সফলতা কামনা করি।

ধন্যবাদান্তে..

নীলশুভ্র।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪

টেকনিসিয়ান বলেছেন: বর্তমান তরুনদের যেখানে ফেবুতে বেকার সময় কাটাতে দেখি সেখানে Revolution of Dreams উদ্যোগতা কিছু তরুণরা যেভাবে সামাজিক দায়বদ্ধতায় অংশগ্রহণ করে দেখালো তা সত্যিই অন্যন্য। পাড়া মহল্লার তরুণরো যারা এখনো সময় কাটাচ্ছে তাদের অনুরোধ করছি Revolution of Dreams এর মত সংগঠন সৃষ্টি করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.