| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমর একুশ'
সৈয়দা আরুফা ইয়াসমিন
বাংলা ভাষার জন্য আন্দোলন
এ যেন মহান আলোড়ন।
১৯৫২ সালের ২১' ফেব্রুয়ারী
তোমায় কি ভুলিতে পারি!
ভায়েরা জামার বোতাম খুলে দাঁড়িয়েছিল
পুলিশের বন্দুকের সামনে...
রক্তে রক্তা-রক্তি ভাষার জন্য প্রাণাঞ্জলি
মাতৃভাষার জন্য এই ভাবেই প্রাণের দিয়েছিল জলাঞ্জলি
একুশ তাই কোনো সংখ্যা নয়
আমাদের কাছে জাতীয় সত্তা।
প্রাণের সমর্পণ কতটুকু সার্থক হয়েছে
বোঝা যায় যখন পরদেশে, পর ভাষার মাঝে
বাংলা ভাষায় 'ঠিকানা'র মতো একটি পত্রিকা বের হয়!
যখন বিদেশের এই মাটিতে দাঁড়িয়ে কনকনে ঠান্ডায়
বাঙালিরা খালি পায়ে গান গায়...
'আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।
যখন একটি উন্নত দেশের সুযোগ-সুবিধা বাবা-মা ত্যাগ দেয়,
ছেলে-মেয়েকে বাংলা শেখাবার আশায়...
বাংলাদেশের শত সমস্যার মাঝেও পারি জমায়।
একুশ তাই কোনো সংখ্যা নয়
আমাদের কাছে জাতীয় সত্তা।
একুশ তুমি অমর হও
কোনো সংখ্যায় নয়, সত্তায় রও!
২|
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪১
আমিনুর রহমান বলেছেন: একুশ তুমি অমর হও
কোনো সংখ্যায় নয়, সত্তায় রও!
সুন্দর। প্রথম +
৩|
১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৮
পরিবেশ বন্ধু বলেছেন: একুশ অমর নেই তার ক্ষয়
একুশ মা মাটি আর ভাষার হৃদয়
সুন্দর লিখা
শুভকামনা
৪|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৪
সৈয়দা আরুফা ইয়াসমিন নিপা বলেছেন: ধন্যবাদ সবাইকে!
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৩
এহসান সাবির বলেছেন: একুশ তুমি অমর হও...
ধন্যবাদ এই সুন্দর কবিতাটির জন্য।