নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুর হ দুঃশাসন!!

সবার উপর মানুষ সত্য

নীরব হাসান মুননা ০০৭

নীরব হাসান মুননা ০০৭ › বিস্তারিত পোস্টঃ

যদি রাজাকারের ফাঁসি না কার্যকর করা যায় , পরবর্তী প্রজন্ম কিন্তু আমদের ক্ষমা করবে না ....

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৪০

আজকের শাহবাগের এই মহাসমাবেশ থেকে আমাদের আরো বেশি কিছু আদায় করে নেয়া প্রয়োজন ছিল ! আমরা যারা রাজাকারদের ঘৃনা করি তারা তো এমনিতেই দিগন্ত টিভি, সংগ্রাম এইসব বয়কট করি, মহাসমাবেশ থেকে এই আহব্বান আবার জানানো হয়েছে ঠিক আছে কিন্তু লক্ষ্য জনতার এই শক্তিকে কাজে লাগিয়ে আরো বড় কিছু আমাদের আদায় করতে হবে!

শুধু ব্রত নেয়ার জন্য এখানে লক্ষ জনতা এক হয়নি বরং যারা ব্রত নিয়েছেন রাজাকারের ফাঁসি কার্যকর করতে হবে তারাই এখানে একত্রিত হয়েছেন ! তাই ব্লগার ও অনলাইন একটিভিস্ট -দের কাছে দাবি আপনারা সংগঠিত হয়ে লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যান

, সরকারের মন্ত্রীরা যখন সংহতি জানাতে আসে তখন শুধু মৌখিক সংহতির আশ্বাস না নিয়ে বরং ফাঁসির আদেশ কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন সশোধন -এর কার্যকর উদ্বেগ নেয়ার সংহতি জানাতে বলুন ! সরকারের হাতে আমরা দুই তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতা দিয়েছি , তারা ইচ্ছে করলেই পারে যেকোনো আইন সশোধন করতে! তাই আমাদের দাবি পূরণে সরকারের ইচ্ছাই যথেষ্ট ! এইবার যে জনস্রোতের সৃষ্টি হয়েছে রাজাকারের বিরুদ্ধে , তাতে যদি রাজাকারের ফাঁসি না কার্যকর করা যায় , পরবর্তী প্রজন্ম কিন্তু আমদের কখনো ক্ষমা করবে না ....



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.