নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুর হ দুঃশাসন!!

সবার উপর মানুষ সত্য

নীরব হাসান মুননা ০০৭

নীরব হাসান মুননা ০০৭ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ তোমার, আমার, আমাদের সকলের , চলুন গড়ে তুলি নিজের হাতে !! 

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৭

কিছু কিছু লোকজন ফেইসবুক -এ দেখলাম খুব বিপ্লবী স্টেটাস দিচ্ছে যে এই গণজাগরণের সময় ওই গেট ভাঙ্গতে হবে , কিছু লোক আবার দেখলাম ব্যাংকার বুথ ভাঙছেন , তাদের কাছে প্রশ্ন , আপনারা কি আন্দোলনটাকে গলা টিপে মারতে চান ? গেট -এর নাম পাকি নামের  হলে নাম পাল্টে এলাকার বিশিষ্ট মুক্তিযোদ্ধার নাম করে দিন , সরকারকে অনুরোধ করুন দ্রুত ব্যাঙ্ক গুলোকে জাতীয়করণ করুক , শুধু শুধু ধংসাত্মক কার্যক্রম কেন করবেন ? তাহলে তো যারা আপনাদের বিরুদ্ধে বলছে তাদের কথার সার্থকতাই প্রমানিত করলেন আপনারা! আমাদের মনে রাখতে হবে এ আন্দোলনকে নিজেরের স্বার্থে বেবহার করতে চেষ্টা করবে সরকার  এবং জামাত শিবির উভয়েই ! জামাত শিবির চাইবে আন্দোলনকে দমাতে আর সরকার চাইবে আন্দোলনকে উস্কে দিয়ে সরকার অপশাসনের বিরুদ্ধে করা অন্য আন্দোলনগুলোকে দমিয়ে রাখতে ! তাই যারা এই আন্দোলনের সাথে সরাসরি এবংমনে ও মননে জড়িত তাদের কাছে সনির্বন্ধ অনুরোধ , কারো হাতের ক্রীড়ানক হিসেবে বেবহিত না হয়ে নিজের বুদ্ধিকে ধংসাত্মক ভাবে না বেবহার করে সংগঠিত হয়ে লক্ষ্যের দিকে এগিয়ে যান ! যদি আমরা এবার সফল হতে পারি তাহলে পরবর্তিতে আমরা  অন্য অনাচার গুলোর বিরুদ্ধেও লড়াই-এ জয়ী হতে পারব ! বাংলাদেশ তোমার, আমার, আমাদের সকলের , চলুন গড়ে তুলি নিজের হাতে !! 

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.