| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জুন কিংবা জুলাই -এর পড়ন্ত বিকেল ।আমি আর রিয়া রিক্সায় ঘুরছিলাম ।রিক্সাটা তখন ছিল টিএসসির কাছাকাছি । হঠাত খেয়াল করলাম রিয়ার ওরনা টা আর একটু হলে-ই রিক্সার চাকায় পেচিয়ে যেতো, রিক্সা ওয়ালাকে থামাতে বললাম তারাতারি , কিন্তু দেখলাম ততোক্ষণে রিয়ার ওড়নায় কালী লেগে গেছে , দেখে খুব খারাপ লাগলো , তাই ওড়নায় লেগে থাকা কালী থেকে নিজের শার্টেও লাগিয়ে নিলাম একটু!
আমার এক বড় ভাই বন্ধু তার বউকে প্রতিদিন সাবওয়ে পর্যন্ত এগিয়ে দিয়ে আসে এবং যতক্ষণ ট্রেন স্টেশন না ছেড়ে যায় ততক্ষণ অপেক্ষা করেন, একদিন কোনো কারণে তিনি একটু আগে চলে আসেন , সেইদিন বিকেলে ভাবি বাসায় ফিরে খুব -ই রাগ করেন , না অপেক্ষা করে না থাকার জন্য নয় , যখন তিনি চলে আসছিলেন তখন পিছনে ফিরে না তাকানোর জন্য ! আসলে ভালবাসার মুহুর্তগুলো খুব-ই অল্পক্ষণের কিন্তু অমূল্য !
ভালবাসার ক্ষণগুলো আসতে পারে যেকোনদিন যেকোনো মুহুর্তে , আবার নির্দিষ্ট দিনে ভালবাসা খোজাখোঁজিতেও অসুবিধা নেই ! ভালোবাসাবাসি-ই হয়ত আরো সুন্দর করে তুলতে পারে এই পৃথিবীকে ! আজ যেমন দেশকে ভালোবেসে রাজাকারদের ফাঁসির দাবি উঠেছে , হয়ত অন্য অনাচার গুলোর বিরুদ্ধেও জেগে উঠবে দেশ , দেশকে আরো ভালোবেসে!
সবাইকে ভালবাসা দিবসের শুভেচ্ছা !!
©somewhere in net ltd.