| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবশেষে অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে সেই কাংখিত দিনটি আজ আমার জীবনে উপস্থিত।
আজ তার সাথে আমার দেখা হবে। একটা ভয় মিশ্রিত উত্তেজনা মনে বাসা বেঁধেছে। প্রতিদিন ফোনে কথা বলা, কিছুক্ষণ পর পর ম্যাসেজ দেয়া, একজন আরেক জনকে মিসকল দিয়ে 'I miss you' বোঝানো, সর্বপরি প্রতি সপ্তাহে পৃষ্ঠার পর পৃষ্ঠা চিঠি দেয়া নেয়ার পর আজ দুজনে দেখা করতে যাচ্ছি।
জানালা দিয়ে বাইরে তাকালাম। চমৎকার রোদ ঝলমলে দিন। ফ্রেশ হয়ে নাস্তা সেরে প্রিয় আকাশী-নীল রংয়ের শার্ট আর নেভী ব্লু জিন্সের প্যান্ট পরে বের হলাম। বের হবার পর খেয়াল করলাম দুপুর হতে বেশ বাকী নেই।
নির্দিষ্ট জায়গায় গিয়ে অপেক্ষা করতে লাগলাম। না, বেশীক্ষণ অপেক্ষা করতে হয় নি। একটা রিক্সা এসে থামলো আমার সামনে। আরোহিণী নীলচে বেগুনি শাড়ী পরা।
রিক্সা থেকে নেমে মধুরকণ্ঠে বলল, 'আশা করি খুব একটা দেরী হয় নি।' আমি উত্তর দিলাম, 'না, আমি এসেছি বেশীক্ষণ হয় নি।' সে এসে আমার হাত টা ধরে বলল, 'চলো, হাঁটি। তোমার আপত্তি নেই তো?' আমি হেসে বললাম, 'সারা জীবন? তাহলে আমি রাজী।' সেও উত্তরে হাসি দিল। সেই হাসি, তার প্রেমে পড়ার কয়েকটা কারণের একটি।
দুজনে হাত ধরে হাঁটছি আর গল্প করছি। এর মধ্যে ভয় ছিল পরিচিত কেউ যদি দেখে ফেলে, কি উত্তর দেবো? যদিও ভয়টাকে তেমন বংশ বিস্তার করতে দিলাম না। হাঁটতে হাঁটতে জেলা ষ্টেডিয়ামের কাছে চলে এলাম। ষ্টেডিয়ামে কাজ চলছে। ইট সুড়কি বিছানো রাস্তা পেরিয়ে দেখলাম বিল্ডিং এর বারান্দা। ছায়াঘেরা বারান্দা দেখিয়ে তাকে বললাম, 'চলো, ওখানে বসি।' সেও সম্মতি দিলো।
আইসক্রিম খেতে খেতে গল্প চলছে, সেই সাথে খুঁনসুটি। তখনো দুজনে হাত ধরে আছি...
আর তখনই ঘুমটা ভেঙে গেল। চোখের সামনে হাতটা এনে আশ্চর্যজনকভাবে লক্ষ্য করলাম তার স্পর্শ যেন আমি বাস্তবেও পাচ্ছি!
২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:২৮
নিঃসঙ্গ জীবন বলেছেন: ধন্যবাদ।
২|
২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪১
মোহামমদ কামরুজজামান বলেছেন:
"স্বপ্ন ভেঙে গেল " তবে বাস্তবেও আমি তার হাতের স্পর্শ অনুভব করছি আমি আমার হাতে ।!!!!দারুন !!!!!
সুখ স্বপ্ন ।
৩|
২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪১
মুজাহিদুর রহমান বলেছেন: ভালো লেগেছে।
৪|
২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৬
রাজীব নুর বলেছেন: দেরী হোক, যায় সময়।
স্বপ্নই সত্য হয়ে আসবে। অপেক্ষা করুন।
২৫ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৮
নিঃসঙ্গ জীবন বলেছেন: সেই অপেক্ষার প্রহর শেষ হয়ে গেছে অনেক আগেই।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
৫|
২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৪০
রক্ত পলাশী বলেছেন: কবিতার শব্দমালা এখন আর গাথাঁ হয় না। তোমাকে ভাবলেই চোখে আসে জল.......।
৬|
২৭ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০১
খায়রুল আহসান বলেছেন: গল্পে স্বপ্নভঙ্গ ঘটলেও, শেষ বাক্যটা বড় চমৎকার হয়েছে!
গল্পে ভাল লাগা + +।
৭|
১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৯
বিজন রয় বলেছেন: এইবার একটি নতুন পোস্ট দিন।
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩০
ক্লান্তমুসাফির বলেছেন: Darun