নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে।

নুহাশ রহমান

নুহাশ রহমান › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৫

নিশ্চুপ রাত্রি, নিশ্চুপ আকাশ, নিশ্চুপ চারিপাশ
নিশ্চুপ আমি, নিশ্চুপ তুমি, বিরহেরই পূর্ভাবাস।

নিশ্চুপ সকাল, নিশ্চুপ বিকাল, মধ্য দুপুরেও অন্ধকার
নিশ্চুপ তারা, নিশ্চুপ চন্দ্র, নিশ্চুপ চোখে ঘুম নেই আর।

নিশ্চুপ আবেগ, নিশ্চুপ বিবেক, নিশ্চুপ হল তোমার হাসি
নিশ্চুপ অনুভুতি, নিশ্চুপ আকুতি, নিশ্চুপ ভাবেই ভালবাসি।

নিশ্চুপ চাওয়া, নিশ্চুপ পাওয়া, নিশ্চুপ ছিল তোমার যাওয়া
নিশ্চুপ হাওয়া, নিশ্চুপ গাওয়া, নিশ্চুপ ছিল না তোমায় চাওয়া।

নিশ্চুপ এখন, নিশ্চুপ তখন, নিশ্চুপ ছিলে তুমি পাশে
নিশ্চুপ তখন, নিশ্চুপ এখন, নিশ্চুপ হলাম ভালবেসে।

নিশ্চুপ আমি, নিশ্চুপ তুমি, নিশ্চুপ করি হাঠাটাটি
নিশ্চুপ তুমি, নিশ্চুপ আমি, নিশ্চুপ কান্নাকাঠি।

কবিতাঃ নিশ্চুপ।
25-04-2014

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৮

নেক্সাস বলেছেন: অনেক সুন্দর কবিতা। অনুভূতিপ্রবন কবিতায় ভাল লাগা। নিচের দিকে দুটো ছাপাখানার মিষ্টেক আছে। ঠিক করে নিবেন কবি।

২| ০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৩

খেলাঘর বলেছেন:


কবিতা হয়নি

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৭

আমিনুর রহমান বলেছেন:



নিশ্চুপ কবিতায় ভালো লাগা।

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: ৩য় ভাল লাগা।



তবে যদি নিশ্চুপ কে কমন নেই তাহলে কি হয় : - ?


রাত্রি, আকাশ, চারিপাশ
আমি, তুমি, বিরহেরই পূর্ভাবাস।

সকাল, বিকাল, মধ্য দুপুরেও অন্ধকার
তারা, চন্দ্র, চোখে ঘুম নেই আর।

আবেগ, বিবেক, হল তোমার হাসি
অনুভুতি, আকুতি, ভাবেই ভালবাসি।

চাওয়া, পাওয়া, ছিল তোমার যাওয়া
হাওয়া, গাওয়া, ছিল না তোমায় চাওয়া।

এখন, তখন, ছিলে তুমি পাশে
তখন, এখন, হলাম ভালবেসে।

আমি, তুমি, করি হাঠাটাটি
তুমি, আমি, কান্নাকাঠি।



এটাও একটি সুন্দর কবিতা হয়ে যায়।



ভাল থাকুন নিরন্তন.....

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৩

সুমাইয়া আলো বলেছেন: সুন্দর বাচন ভংগি, ভাল লেগেছে। অসাধারণ :-)

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বেশ ভালো লেগেছে।

৭| ০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার লিখেছেন ।

আমি হলে লিখতাম.... নিশ্চুপ চন্দ্র নিশ্চুপ তারা .....................এভোবে।

পুরোটাই ভাল হয়েছে ।

৮| ০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫২

তুষার কাব্য বলেছেন: ভালো লাগলো নিশ্চুপ কবিতা ...

৯| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৯

স্নিগ্ধ শোভন বলেছেন:

নিশ্চুপ কাব্যে ভালো লাগা।

কান্নাকাঠি ঠিক নাকি কান্নাকাটি হবে?

১০| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:২১

কলমের কালি শেষ বলেছেন: কবিতা নামক কবিতায় ভালো লাগলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.