নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা

ডঃ এম এ আলী

সাধারণ পাঠক ও লেখক

ডঃ এম এ আলী › বিস্তারিত পোস্টঃ

কবিতা প্রেমিকদের কলমে সময়ের বিবেক : বিশ্ব কবি রবিন্দ্র নাথ ঠাকুরের গ্রাফিতেতে কালী লেপন প্রসঙ্গ

১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৩৪


যে কবির গানে ভোরের আকাশ জেগে ওঠে প্রতিদিন
যাঁর সুরে আজও অশ্রু ঝরে হাসে হৃদয় রঙিন
সেই রবীন্দ্রনাথের ছবির বুকে কালি মাখায় যারা
তারা কি জানে তাঁরই গানে বাঙালির প্রাণের ধারা?

দেয়ালে হয়তো রং মুছে যায় মুছে যায় মুখের ছবি
কিন্তু কী করে মুছবে তারা হৃদয়ে আঁকা কবি?
যে সুর বেজেছে পদ্মার বুকে শান্তিনিকেতনের ছায়ে
যে সুর আজও মায়ের মুখে সন্তানের ঘুম পাড়ায়!

আমার সোনার বাংলা যখন আকাশ বাতাস জুড়ে বাজে
আগুনের পরশমণি জ্বলে অন্ধকারের মাঝে
যদি তোর ডাক শুনে কেউ না আসে দেয় সাহস পথ চলার
কোন চুনকালি থামায় তাকে কোন শক্তি সুরের হার?

তোমরা লেপো কালি দেয়ালে দাগ কাটো
কবির মুখে কালি মেখে নিজের পরিচয় বাটো
কিন্তু যে কবি মানুষের কবি যে কবি মুক্তির গান
তাঁর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে জাগবে কোটি প্রাণ।

নিন্দুকের মুখে চুনকালি লেপার কী আর দরকার?
তাদের কাজই বলে দেয় কার হৃদয় অন্ধকার
যুক্তির আলো নিভিয়ে যারা অবজ্ঞা ছড়ায় পথে
তারা নিজেরাই হেরে যায় ইতিহাসের আদালতে।

রবীন্দ্রসংগীত শুধু গান নয় এ বাঙালির আত্মার ভাষা
দুঃখের রাতে আশার প্রদীপ বিরহে ভালোবাসা
এ গান শেখায় মাথা তুলতে শেখায় মানুষ হতে
শেখায় ঘৃণার জবাব দিতে সত্যের আলো হাতে।

তাই হে কবি তোমার ছবিতে যতই লাগুক কালি
তোমার গানের প্রতিটি সুরে ভাঙবে আঁধার ঠেলি
যত দিন পদ্মা মেঘনা যমুনা বয়ে যাবে যত দিন ফুটবে ফুল
তত দিন তোমার গানেই বাঙালি খুঁজবে পথের দিশা কূল।

দেয়ালে চুনকালি, হৃদয়ে রবীন্দ্রনাথ এই সত্য মুছবে কার সাধ্য?
ছবিতে আঘাত ক্ষণিকের ক্রোধ গানে বেঁচে থাকে জাতির আরাধ্য
কবিকে ছোট করতে গিয়ে ছোট হয় না তাঁর মহিমা
বরং নিন্দুকের সংকীর্ণতাই লিখে রাখে নিজের সীমা।

বিবেকের তারনায় বলে যাই -
চুনকালি পড়ুক দেয়ালের গায়ে রবীন্দ্রনাথ থাকুন হৃদয়জুড়ে
ঘৃণার বদলে গাইব তাঁর গান আলোর মিছিল নামুক ঘরে ঘরে
কারণ কবিকে মুছে ফেলা যায় না কোনো রং কোনো প্রলেপ দিয়ে
রবীন্দ্রনাথ বেঁচে থাকেন বাঙালির মনে প্রাণে
মানুষে্র কল্যান আর মানবতার জয় গানে।

বিনম্র শ্রদ্ধা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: রবীন্দ্র নাথের সাহিত্য মূল্য অনেক। এদিকটা আমাদের মাথায় থাকলে ভালো।

২| ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৩

সুলাইমান হোসেন বলেছেন: বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের তো তার নেইকো শেষ। বাংলাদেশ





তিনি নাকি ঢাবি নির্মাণে বিরোধিতা করেছিলেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.