নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নোকিয়া হেপী

নোকিয়া হেপী › বিস্তারিত পোস্টঃ

ganglion cyst ,তথ্য দিয়ে সাহায্য করুন

০২ রা মে, ২০১৪ রাত ১১:৩৩

আমি এই ব্লগে নতুন।তাই খুব গুছিয়ে হয়ত লিখতে পারব না।আমি একটি সমস্যায় পড়েছি।প্লিজ,কারো কাছে যদি কোনো সমাধান থাকে দিতে পারেন।কিছুদিন আগে আমার বা হাতের কব্জিতে বা দিকে একটু ফোলা দেখতে পাই।এটা হয় ঠিক দুই মাস আগে।আমি পপুলার ডায়গনেস্টিক সেন্টারে স্কীন স্পেসালিষ্ট ডঃ কাজী এ করিমের কাছে দেখালাম।উনি এক্স-রে করতে বললেন।আর উনি বললেন এক মাস পরে যেতে।আর বললেন এটা ganglion cyst।আমাকে একজন বললো এটা মেডিসিনের ডাক্তার দেখালে ভাল।মেডিসিনের ডাক্তার বললো এটা আমার হাড় বেড়ে গেছে যদিও এক্স-রে report এ লিখা ছিলো আমার wrist bone এ কোনো fraction বা injury নেই।তারপর আমি apollo hospital এ গেলাম।ওরা MRI করতে বললো।ওখানেও ধরা পড়লো ganglion cyst।আমি যার কাছে দেখালাম উনি ডঃ আনিসুর রহমান।উনি report দেখে বললো এটা বড় হবে।এটা পানি জমে আছে ভিতরে।এই পানি ইনজেকশন দিয়ে বের করলে আবার হবে কিন্তু কেটে ফেলে দিলে আর হবেনা।তখন আমি অপারেশন করাতে চাইনি।কিন্তু গতকাল আমি যখন আবার গেলাম অপারেশন কবে করাব সেই ডেট জানতে তখন আমি তাকে ask করলাম অপারেশন করলে এটা আগের মত হবে কিনা , উনি বললো না হবে না।কারণ আমার নাকি জন্মগত ভাবেই ওখানকার হাড় উচু।যদিও সে MRI report দেখে বলেছিলো হাড্ডি ঠিক আছে।unfortunately এবার আমার MRI report নিতে মনে ছিলোনা।আমি জানি না উনি দুইবার কেন দুইরকম কথা বললেন।আমি বুঝতে পারছিনা what should i do। প্লিজ কারো পরিচিত বা কারে নিজের যদি এমন PROBLEM হয়ে থাকে শেয়ার করুন বা কোন ডাক্তার ভালো হবে সেটাও বলতে পারেন।আমি খুব চিন্তিত।আর আমি জানতাম কসমেটিক সেলাই এ কোনো দাগ থাকেনা।কিন্তু উনি বললেন দাগ থাকে।এই বিষয়ে জানা থাকলেও জানাবেন।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৪ বিকাল ৩:২৩

দীপ্তিহীন সূর্য বলেছেন: আপনার যদি এটা বেশি বড় না হয়ে থাকে এবং কোন সমসা না করে থাকে যেমন বাথ্যা হওয়া, তবে এটা এখন অপারেশান না করালেও হবে। কিন্তু বেশি বড় হলে এবং এর সাথে অন্য কোন সমসা হলে করাতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় এটা অনেক বেশি বড় হলে নিজেই ফেটে যেতে পারে এবং সমস্যা করতে পারে।

আপনার এটা অপারেশান করালে ভবিষ্যতে যে আর হবেনা তার এমন কোন নিশ্চয়তা নেই। এটা পুনরায় হবে কিনা তা আপনার পেশা, হাড় ও জয়েন্ট এবং টেন্ডন এর উপর অনেকাংশে নির্ভর করে। তবে খুব কম লোকের এটা পুনরায় হয়। এটা নিয়ে আপনার ভয়ের কিছু নেই।

আর অপারেশান করালে সেই স্থানে দাগ থাকবে। হ্যাঁ কসমেটিক সেলাই দিলে দাগের পরিমানটা অনেক অনেক কম হবে এবং সময়ের সাথে সেটা আরও কমে যাবে, তাই বলে মনে করবেন না দাগ একদমই থাকবে না। তবে যেটুকু থাকবে সেটা চোখে পড়বে না।

আরও বিস্তারিত জানতে; [email protected]

২| ০৩ রা মে, ২০১৪ বিকাল ৫:১৪

নোকিয়া হেপী বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্বের জন্য।কিন্ত এটা যেহেতু হাতে তাই দেখতে খুব বাজে লাগে।কিন্তু আমি বুঝতে পারছিনা অপারেশান করলে কার কাছে করান উচিত plastic surgeon নাকি orthopedic কোন ডাক্তার আর কোথায় করালে ভাল হবে বা homeopathy তে কোন কাজ হয় কিনা যদি জানেন তাহলে জানান।অনেক চিন্তায় আছি।

৩| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ৮:২৯

দীপ্তিহীন সূর্য বলেছেন: আপনি জেনারেল সার্জারীর ডাক্তার দিয়েই করাতে পারবেন, কোন সমস্যা হবে না। কিন্তু ভুলেও হোমিওপাথি তে যাবেন না। এটা হোমিও দিয়ে সারবার রোগ নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.