নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজ প্রথম এই পেজে জয়েন করলাম .....

নৌকাডুব১৯৮৩

নৌকাডুব১৯৮৩ › বিস্তারিত পোস্টঃ

‍বউ হরণ, বউ বরণ

১১ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪২



সেজ মামার বলা গল্প । হুবহু তুলে দেবার চেস্টা করছি ।

"ভ্যানে করে যাচ্ছিলাম আমি আর দুলাভাই । দুলাভাই বলল, হাদী,আজকাল এলাকায় এক বড় সমস্যা । মেলা লোকের বউ চলে যাচ্ছে । আমি বললাম,আমার বুবু কই? দুলাভাই বলে আছে । আমার মা কই? আছে ।

তাইলে গেল কিডা? কি কন! দুলাভাই হাসে আর গল্প বলে । বিভিন্ন লোকের বউ চলে যাবার গল্প । হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটলো ।

ভ্যান ড্রাইভার বিনা নোটিশে ঘাড় ঘুরায়ে আমার হাত ধরে বিকট আওয়াজে কাদতেঁ শুরু করল । আমি অপ্রস্তুত!

যাই হোক লোকটার প্রবল কান্নার আওয়াজ ছাপিয়ে মূল ঘটনা উদ্ধার করা গেল ।

'ওরে ভাই..আমার কতাডা এট্টূ শোনেন আফনারা..আমার বৌ ডা ও চইলে গেইছে...আমার মামা আমার বৌ ডা রে নিয়ে গেল..আমার কইড়ে পুতুলির মতন বৌ..আমারে ফেলায়ে চইলে গেল...'

তা গেল কেন? তুমি মারতে তারে?

“না বাই...আমি ভ্যান চালায়ে বেড়াই আর মামা ঘরে আইসে আমার বৌ ডা রে উল্টোপাল্টা বুঝোয়..আমি বাচপো না ..আমি মইরে যাবো...আমার কইড়ে পুতুলির মতন বৌ....এট্টু সিমাই খাতি চাইলো..আমি সেই সিমাই আর চিনি কিনে নিয়ে দিছি । তাই রাইন্দে বইসে খাইছে সকালে,আমারে ও সাধিছে খাতি,আমি কইছি তুমার পরানে চাইছে তুমি খাও.এই কয়ে আমি হাইসে দিয়ে ভ্যান খান নিয়ে বেরোইছি,রাত্তিরি ফিরে দেহি আমার ঘরে তালা দিয়া,বুকির মধ্যি ছলাত্ কইরে উঠিছে ভাই,মুবাইল করলি আমারে গালাগালি দিয়ে কয় আর কোনদিন মুবাইল করবিনা..ওরে বাইরে..ওর আর এক জাগায় বিয়ে ছিল । ওর সুন্দর চেহারা দেইখে আমি ওরে ভালবাইসে নিয়ে আইছি । আমার কইড়ে পুতুলির মতন বৌ আমারে ফেলায়ে গেল । আমি বাচপোনা । সারাদিন তার মুখখান আমার চোহে ভাসে..”

তুমি আর একজনের বৌ ভাগায়ে বিয়ে করছো?

'বাই ভালোবাসতাম তো!'

ভাল হইছে । এখন তুমিও বিয়ে কর ।

'হয় ভাই ।

আমার জন্যি এট্টা মাইয়ে দ্যাহেন '

তোমার কড়ে পুতুল যাবার কয়দিন পার হল?

'আইজকে চাইরদিন'

ও,মেলাদিন পার হল । তা আগে তো কড়ে পুতুল ছিল । তাই অনেকের নজর ছিল ।

এবার একটা কালা পাতিল দেখে বিয়ে কর । কেউ নেবেনা ।



আমি প্রবল মায়ায় ওকে একশ টাকা দিতে গেলাম ।

দুলাভাই ধমক দিয়ে তিরিশ টাকা দিয়ে বিদায় জানালো ।"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.