নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারন একটি মেয়ে,তবে ইচ্ছা আছে প্রকৃত সাধারন হওয়া এবং বাহ্যিক সাধারন এর থেকে অসাধারন হওয়া। ভাল লাগে লিখতে,কিন্তু কলমে নয়,মনে মনে। কারন লেখায় বেশ আলসেমী আমার। জানিনা আমি কখন কেমন।তবে সবসময়ই ন্যাচারাল।অভিনয় করে ভাল সাজার প্রতি শ্বাসকষ্ট আছে।

নওরীন তারান্নুম মিম

মুক্তির খোঁজে,ইসলামের পথে,,,,,,,,,,,,,,,,

নওরীন তারান্নুম মিম › বিস্তারিত পোস্টঃ

বর্ষায় ঝাপসা পৃথিবী

২৪ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২২

জানালার বাইরে চোখ মেললেই আমি দেখছি এক ঝাপসা পৃথিবী।
অন্যদিনের মত প্রতিটি জিনিস একই জায়গায় থাকলেও বেশ ঝাপসা লাগছে, যেন আবছায়া জানালার কাঁচ। নাহ দেখতে আমার অসহ্য নয়,বেশ ভালই লাগছে। যেন এক পৃথিবীতে থেকে কাচের আবরণে অন্য আর এক পৃথিবী অবলোকন করছি। জানো সে আবরন কিসের? বর্ষনস্নাত হয়ে চারিদিকে যেন প্রাণবন্তের লহর খেলে যাচ্ছে। এ পৃথিবী ঝাপসা হলেও অন্ধকার নয়,এখানে জীবন আঁধারে মিলাবে না। বরং ফিরে পাবে এক নতুন জীবন। সজীব হয়ে উঠবে সকল প্রাণ। হাত বাড়িয়ে একবার ছুঁয়ে দেখো বৃষ্টির জল, হারিয়ে যাবে সুদুরে। টিপটাপ ছন্দে নৃত্যের তা থৈ তা থৈ নিয়ে বিভোর হওয়া আর অন্য পৃথিবী ভুলে যাওয়া তখন অনায়াসেই সাধন হবে। জানালা দিয়ে বৃষ্টি দেখছি,ইচ্ছে করছে বাইরে হাত বাড়িয়ে ওকে ছুঁয়ে দিই........

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

ভারসাম্য বলেছেন: চোখের ডাক্তার দেখান দ্রুত। :P

মজা করলাম। লেখা ভাল লেগেছে। হ্যাপী ব্লগিং। :)

২৭ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:০১

নওরীন তারান্নুম মিম বলেছেন: হা! হা! হা! ধন্যবাদ আংকেল!
আমি ভাল লিখতে পারিনা তবে চোখে কিন্তু পরিষ্কার দেখি।

২| ২৫ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৫৬

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

২৭ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:০২

নওরীন তারান্নুম মিম বলেছেন: ধন্যবাদ ভাইয়া!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.