নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারন একটি মেয়ে,তবে ইচ্ছা আছে প্রকৃত সাধারন হওয়া এবং বাহ্যিক সাধারন এর থেকে অসাধারন হওয়া। ভাল লাগে লিখতে,কিন্তু কলমে নয়,মনে মনে। কারন লেখায় বেশ আলসেমী আমার। জানিনা আমি কখন কেমন।তবে সবসময়ই ন্যাচারাল।অভিনয় করে ভাল সাজার প্রতি শ্বাসকষ্ট আছে।

নওরীন তারান্নুম মিম

মুক্তির খোঁজে,ইসলামের পথে,,,,,,,,,,,,,,,,

নওরীন তারান্নুম মিম › বিস্তারিত পোস্টঃ

সেই আমি

২৫ শে জুলাই, ২০১৪ রাত ১:১৬

যেদিন মোরে দেখেছিলে প্রভাতে,

সেদিন কি মোর হাতের কৃষ্ণচূড়া-

তোমার চোখে পড়েনি?

নাকি আজ তা মনে নেই?

আজ নাহয় সেই কৃষ্ণচূড়া ঝরে গেছে,

কিন্তু তাই বলে আমার মুখময়ে কৃষ্ণচূড়ার-

লাল আভা তুমি খুজে পাচ্ছনা?

আমি কি তবে নি:শেষ হয়ে গেছি?

নাকি তোমার অনুসন্ধিৎসা আজ আর নেই,

না তা মোড় নিয়েছে অন্যদিকে?

বলবে কি আমায়?

দেখনা সেই আভা আজও পাও কিনা খুজে,

হয়ত তোমার জন্য আজ ও-

সেই চিহ্ন রয়ে গেছে।

আমাতে খুজতে গিয়ে হতাশ হয়োনা,

তবে আমার ঠিকানা হবে অজানা,

দেখনা নিজেকে খুজে,

আমি আছি কিনা তোমার মাঝে!

আজতো তুমি নিজেকেই হারিয়েছ।

তাই আর তোমাকে ফেরানোর সাধ্য-

হয়তোবা আমার নেই।

তবুও, ভালবাসি তোমায়.....!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.