| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নুমান১১০
ভালবাসি স্বপ্ন দেখতে। স্বপ্ন দেখতে পারি বলেই হয়ত ভালো ভাবে বেঁচে আছি।
তখন আমি রামপুরায় থাকি, একদিন বাসায় ফিরছি রাস্তার পাশের ফুটপাত দিয়ে। ফুটপাতের এক কোনায় বসা একটা পাগল এবং কিছুটা বেশ ধরা ভিক্ষুক আমাকে অবাক করে দিয়ে হাত ধরে টান মারল। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। আমি একটু রেগে ঝারি দিয়ে বললাম- ঐ হাত ছাড়। আমাকে পাগলটা বলল - " না, না, ছাড়বো না। তুই আমাকে টাকা দিবি, আমি খাবো। দে, দে, টাকা দে। " আমি বললাম আমার কাছে টাকা নেই। পাগলটা বলল এবার- " দিবি না তুই?? তুই কিন্তু পাবি অনেক কিছুই, কিন্তু রাখতে পারবি না। তুই রাখতে পারবি না রে, পারবি না।" আমি একটু চুপ হয়ে গেলাম। আমি বললাম- আপনাকে দিলে আমি রাখতে পারবো সব কিছু যা আমি পাবো?? পাগলটা বলল- " মানুষ কি রাখতে পারে রে কিছু, কিছুই কারো থাকবে না। সব শেষ হয়ে যাবে।" কেন যেন পাগলকে টাকা দিতে ইচ্ছে হয়ে গেল। আসলে আমি টাকা দিতে চাচ্ছিলাম না প্রথমে কারন আমার কাছে ছিল মাত্র ১০ টাকা এবং সেই টাকা দিয়ে একটা সিগারেট খেতে আমার খুব ইচ্ছে হচ্ছিল। যা হোক শেষ পর্যন্ত পাগলকে আমি ১০ টাকা দিয়ে দিলাম। আমি যখন টাকা দিয়ে চলে যাচ্ছিলাম তখন পাগলটা বলল আমাকে- " ভালো কোন কিছু পেলে তা যত্ন করে রাখিস। ভালো জিনিস মানুষ খুব বেশী পায় না কিন্তু পেলে তার মর্ম বুঝে না। তুই বুঝিস, না বুঝলে আফসোস করবি পরে।"
সেদিনের সেই পাগলকে আজও আমি ভুলতে পারি নাই। ৩ বছর আগে এক পাগল আমাকে যা বলেছিল, তা আমি মাঝে মাঝেই মনে করি আর ভাবি। সেই পাগলের কথা আজ আমার খুব বেশী মনে হচ্ছে আর তাকে বলতে ইচ্ছে হচ্ছে- পাগল সাহেব আপনি আসলেই অনেক ভালো বলেছিলেন। আপনার সব কথা আজ সত্যি হয়ে গেছে। রাখতে পারা আসলেই খুব কঠিন।
আমার কেন যেন মনে হচ্ছে আজ, আমি আসলেই আমার জীবনের একটা দামী সম্পদ রাখতে পারছি না, হারিয়ে ফেলছি যা আমি পেয়েছি। মর্ম বুঝতে বড় দেরি হয়ে গেল। আমি যা পেয়েছি, তা আমি আসলেই হারাতে চাই না। প্রিয় কোন কিছু হারানো আসলেই অনেক কষ্টের।
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪
জহীরুল ইসলাম বলেছেন: কি পেয়েছিলেন? বলবেন সেই দামী জিনিসটার কথা!