নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কয্ট

কয্ট › বিস্তারিত পোস্টঃ

কিছু কথা !

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৬

পরশপাথর

আমি জীবনে কখন ভাবিনি-

পৃথিবীর শ্রেষ্ট সম্পদশালী হব যে সম্পদ দিয়ে যাকে ইচ্ছা ক্রয় করা যায়

বড় নেতা হব যে নেতৃত্ব আমার স্বার্থকে পৃথিবীতে প্রতিষ্টিত করে

সবচেয়ে মেধাবী ছাত্র হব যে বিশ্ব জয় করে নোবেল পুরষ্কারে ভূষিত হতে পারে

সবচেয়ে আধুনিক হবো যে আধুনিকতা আমাকে অধুনাবিশ্বে হিমালয়সম খ্যাতি এনে দিবে

সবচেয়ে সত্যবাদী হব যেখানে কেউ আমাকে ফেরেশতাসম মনে করবে

সবচেয়ে দৃষ্টিশক্তি সম্পন্ন যা আমাকে আমার সন্মুখ এবং পশ্চাত দেখতে সাহায্য করবে

সবচেয়ে শক্তিশালী হবো যাকে ইচ্ছা যখন তখন ভূপাতিত করতে পারি।

আমি ছোট বেলা থেকে যে বস্তুটা খুঁজে-ফিরেছি

তাঁর দেখা পেয়েছি অনেক পরে

যা আমাকে দিয়েছে সম্পদের ঠিকানা

যে সম্পদ বিনিময়যোগ্য কিছু কিনতে পারেনা

আমাকে দিয়েছে নেতৃত্বের ভাষা

যে নেতা পরাজয় মানেনা

আমার বিশ্বাস আমাকে শক্তি যুগিয়েছে

অদৃশ্যে বিশ্বাস আমার দৃষ্টি শক্তি বাড়িয়ে দিয়েছে

সত্যবাদিতা আমাকে শিক্ষা দিয়েছে

নীতি বিবর্জিত সভ্যতা আধুনিকতা নয়

সবচেয়ে শ্রেষ্ট বিদ্যাপীঠে অধ্যায়ন আমাকে

ক্ষুদ্র শিক্ষার্থিকেও চিনতে সাহায্য করেছে

সাহায্য করেছে নেতৃত্বের সংজ্ঞাতে সমাসীনদের চিনতে।

এখন আমার অপেক্ষা শুধু একটা ক্ষনের জন্য

যে ক্ষনে আমাকে অনুধাবন করাবে যে আমি আমার জীবনের চেয়ে ভালবাসতে পেরেছি তাঁকে যাঁর কারনে পৃথিবীতে আসা

আনন্দ পাব সে দিন যখন বুঝবো আমি

বুঝাতে পেরেছি তাঁকে যিঁনি আমাকে বস্তুটা দিয়েছেন

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.