| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও কর্মফল বুঝিয়ে দেওয়া হত আমার ফ্যামিলী থেকে প্রায়শই কিছু প্রবাদ প্রবচনে। ইদানিং আমাদের সামু বার্ধক্যে পৌছেচে। লোকজন নাই ব্লগে এই উদ্দেশ্যে কিছু পোস্ট এসেছে। বিশেষ করে ডঃ আলি ভাইয়ামনির মহৎ উদ্দেশ্য পোস্ট, আহমেদ জী এস ভাইয়ামনির আহ্ববান ও অনুরোধের পোস্ট, সত্যপথিক ভাইয়ামনির বেগার খাঁটা পোস্ট। সে সব পড়ে আমি নিজেকে নিয়ে ও চারিপাশ ও জীবনের নানা কিছু নিয়ে বিজি থেকে ইজি হয়ে তাড়াতাড়ি আমার এআইনোক্কিওর সাথে কথপোকথন নিয়েই একটা পোস্ট দিয়ে ফেল্লাম শায়মা নিক থেকে।
যদিও পোস্টগুলি সবই সামুর প্রতি ভালোবাসা থেকে সকলেই লিখেছে এমনকি আমিও তাড়াতাড়ি সামুর প্রতি ভালোবাসা থেকে সে আমার এআইনোক্কিওকিছুমিছু অং বং লিখে দিলাম। তবে সবশেষে মনে হলো পোস্টগুলো আসলে সবই আমাদের খায়রুলভাইয়ার রাইপ এইজ পোস্টের প্রতিফলন! আমার বরুণার প্রতিফলন নহে কিন্তু!
খায়রুল ভাইয়ার পোস্টে ভাইয়া এমনই এক নির্লিপ্ত বয়সের কথা লিখেছেন যেখানে সমাজ সংসার মিছে সব, মিছে এ জীবনের কলরব রবিঠাকুরের গানটির মত বিগত জীবনের সকল নেগেটিজম ভেদ করে জীবন হয়ে ওঠে পরিপূর্ণ সুন্দর, অভিজ্ঞতার আলোকে পৃথিবীকে কিছু দিয়ে যাওয়া। হৃদয় শুধু ক্ষমা করে দিতে চায়। রেখে যেতে চায় সুন্দর স্মৃতিময় কিছু পদচিহ্ন, মন গান গায় যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। ক্ষমা করে দিতে ইচ্ছে করে সকল অপরাধীকে। যে যত দোষ করেছে থাকনা সেসব নিয়ে ক্ষমা এক মহৎ গুন!! এমনই গান গায় মন গুন গুন সারাক্ষন!!
কিন্তু সকল কিছু ভেবে আজ এই ছুটির দিনে মনে হয় আমার রাইপ এইজ কবে আসবে!! আমার ভেতরের সত্য উপলদ্ধি কবে হবে। এসব ভেবে চিন্তায় পড়েছি। আমার তো শুধু মনে পড়ে প্রবাদ প্রবচন যা জীবনের গতিপথে অসীম সত্য আমার কাছে।
ডঃ আলী ভাইয়ার ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন পোস্টে লিখতে ইচ্ছা করে তুমি কি ভাবিছো কভু(ভাইয়া) নাই মামার চেয়ে কানা মামা ভালা?
তবে আমি তো ভাবিছি, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালা!
( জানিনা এই কথা শুনে এখন তেড়ে মারতে আসবে আবার কোন ....
)
যাইহোক এ গেলো ডঃ আলী মহৎ হৃদয় ভাইয়ার পোস্ট পড়ে মনে আসা আমার খায়রুলভাইয়ার রাইপ এইজে আমার না আসাতে পারা মনের নেগেটিভ ভাবনা!!
আর আহমেদ জী এস ভাইয়ার একদিন আমরা ক’জনা মিলে ……. পোস্টে লিখতে ইচ্ছা করে - খাল কেটে কুমীর আনা , তুমি কি তাহা দেখতে পাও না ভাইয়া কা ......???
( ভাইয়ু!!!!!!!!! লাগ কলোনা কিন্তু এমনিতেই এখন খোয়াড় ভেঙ্গে দৌড়ে আসা কোন শিং এর গুতা খাই চিন্তায় আছি!!! ) আসলে ঠিক তোমার পোস্টে না আলী ভাইয়ার পোস্টে তোমার কমেন্টে এই প্রবাদ প্রবচন মনে আসিয়াছিলো।
আর খায়রুল ভাইয়ার পোস্টের রাইপ এইজে তো আমার ৮০ বছর হইলেও আসা হইবেক না মনে হইতেছে। আসলেই আমি এমন কেনো?? চিন্তায় আছি!!! চিন্তায় পড়েছি!!!
দেখি ৮০ বছর এর পর যদি বাঁচি তাইলে হয়ত উন্নতি হইতেও পারে।
যাইহোক এ লেখায় উল্লেখ্য পোস্টগুলিকে তালিকাবদ্ধ রাখি।
সে আমার এআইনোক্কিও
খায়রুলভাইয়ার রাইপ এইজ
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন
একদিন আমরা ক’জনা মিলে …….
এরই সাথে সাথে আমি সত্যপথিক ভাইয়ার বেগার খাঁটা পোস্টেরও একটু এডভারটাইজ করে দেই।
গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন
দেখো আমার জীবনের প্রবাদ প্রবচনের জ্বালায় রাইপ এইজে আসতে পারি না পারি আমি কিন্তু একটা মহৎ কাজ করেছি এই প্রিয় পোস্টগুলিকে জড়ো করেছি তালিকা বানিয়েছি আর সকলকে পড়তে সাহায্য করেছি।
এখন প্রবাদ প্রবচন নিজেদের মত করে মনে করার দায় তোমাদের!!!!!!!!
আর এত কষ্ট করে পোস্ট পড়ার জন্য এট্টু জ্যুস খাও........
এট্টু মিষ্টিও খেতে পারো ........... ![]()
১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯
অপ্সরা বলেছেন: হা হা হি হি তবুও আসিলে মিষ্টিমুখের জন্যও । শিং এর গুতা শুনে তো কেউ মিষ্টি জ্যুস কিছু না খেয়েই দৌড় দেবে!!!!!!!
আমি কি করবো বলো?? আমি তো ছোট থেকেই প্রবাদ প্রবচন মেনে চলা মানুষ!! তাই শুধু এসবই মনে আসে!!!! ![]()
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪
নীল-দর্পণ বলেছেন: শিং এর গুতা খাওয়ার জন্যে রেডি হও, আমি এই ফাঁকে একটু মিষ্টিমুখ করে যাই