| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।
রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের ভেতর
ডুব দিয়ে যাই,
একটা শীতের সকাল ভাসে
দূর আকাশে মেঘের পাশে...
মা যেন কোন এক সকালে,
ডাকলো ভোরে!
বললো হঠাৎ
ওঠ শিগগির, যায় যে বেলা-
দুপুর গড়ায়, আলসে মেয়ে,
গরম রুটি, আলুর ভাঁজা
একটা শীতের সকাল ভাসে ...
আবার হঠাৎ ডুব দিয়ে যায়
বুকের মাঁঝে,
গহন ব্যথার নুপুর বাঁজে।
হারিয়ে গেলো হারিয়ে গেল
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!
সেই জগতে আমার ছিলো
আঁকিবুকি চকখড়িতে
আমার ছিলো একটা সকাল,
একটা বিকেল গোল্লাছুটের,
চিবুড়ি আর লুকোচুরি,
কাঁশের ফুল আর সুনীল আকাশ
সাদা মেঘের ভেলায় ভাসে।
আমার ছিলো গানের খাতা,
রাগ বিলাবল সারে গামা...
আমার ছিলো খেলার গুটি
ছন্দ ছড়ার সেই বইটা।
এলবামের ঐ পাতায় জোড়া
আমার ছিলো এক শৈশব
অভিমানের এক কৈশোর...
হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!
একটা বাড়ি পূর্ন জীবন
অনেক মায়ার মানুষগুলো তখন আপন
তারাই তখন এক পৃথিবী
আর কোথাও কিচ্ছুটি নেই
কোথায় গেলো কোথায় গেলো
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!
হারিয়ে গেলো সেই পৃথিবী
ছায়ার মত আলোর মত
সাদা কিংবা কালোর মত
এ জীবনে সবই হারায়!
কিংবা ফুরায় অলস বেলা
হেলাফেলায় কাটিয়ে ফেলা
অনেক দামী সময়গুলো!
এখন আমার একলা বেলা
সবার মাঝে থেকেও আমার
খুব গোপনে একলা খেলা
হয়তো সবার আমার মতই
সবার আছে এমন ভূবন
খুব গোপনে, খুব গভীরে
বুকের ভেতর-
সেথায় থাকে অন্য জীবন,
কখন হাসে কখন কাঁদে
কখন চাপা ভীষণ ক্রোধে
গুমরে ওঠে
কখনও বা ঝলকে ওঠা অভিমানে
লুকিয়ে যায় এক পলকে......
কে তা জানে?
কে তা জানে?
কেই বা তাহার খবর রাখে?
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩৯
অপ্সরা বলেছেন: বাহ বাহ বেশ পড়লো মনে
লুকিয়ে রাখা ছাদের কোনে
কিশোর প্রেমের গোপন চিঠি
চাতক প্রহর চকিত দিঠি!
চমকে উঠি
চমকে উঠি।
খানিকটা বেশ থমকে উঠি.......
২|
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০১
ক্লোন রাফা বলেছেন: সেই জগত’টা হইলো অশান্তির মধ্যে শান্তি! কেমনে পারো তোমরা ⁉️
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪০
অপ্সরা বলেছেন: হা হা অশান্তির মধ্যেও শান্তি খুঁজে না নিলে বাঁচবো কেমনে ভাইয়া!!!!!!!!!!
শান্তির মধ্যেও তো কত অশান্তি লুকায় থাকে!!!!!! ![]()
৩|
২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:০২
মহাজাগতিক চিন্তা বলেছেন:
অনেক তারার বিষন্নতায় একটি চাঁদের আলো
তোমায় লাগে ভালো
কথার ডালি ফুল কনেদের রেশম কোমাল গা
মেঘ বরণের আলো।
একটুখানি বাজিয়ে দেখি ঝন ঝনা ঝন ঝন
হীরে মতির মন
শুরুর বেলা শেষের বেলা সব বেলাতে পা
চলে সারাক্ষণ।
নৃত্য তোমার তালে তালে ছন্দে আনে বান
সুন্দরের সোপান
অপ্সরাতো তাই হবে তাই খুশী ছড়ায় রঙ
খুব সামান্য ঢং
তাকিয়ে দেখি উদাস দুপুর পদ্ম পুকুর
সাজছে তারা সঙ।
©somewhere in net ltd.
১|
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৪
মেহবুবা বলেছেন: ছোট্ট সে ঘর নিজের ভেতর
খুব যতনে একলা কোনে
কান পেতে রয় কোন সে ক্ষনে
আসলো যেন চেনা সূরে
আগের দিনের লুকিয়ে রাখা
একটুখানি ছোট্ট কৌটো
সিঁদুর মাখা চিহ্ন খানি
আড়াল করার ছোট্ট ঘরে
নিজের ভেতর সময় বোনে
সুদূর পানে দু'চোখ মেলে
চাতক পাখী খুব একাকী
স্বপ্নে দুলে স্বপ্ন বোনে।