নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের রাজকন্যা

অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সম দহে...

অন্ধকারের রাজকন্যা

দিপ্তীময় এ শহরে আঁধারের খোজেঁ চলছি আমি... জ্যোৎস্নাত্রয়ী আলোয় হাড়ানো অন্ধকারের রাজকন্যা আমি।

অন্ধকারের রাজকন্যা › বিস্তারিত পোস্টঃ

রক্ত দিয়ে কেনা জাতীয় পতাকা, এর অপমান ছেড়ে দিব না

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১৯

'মনে রাখবেন, শত্রুবাহিনী ঢুকেছে, নিজেদের মধ্যে আত্মকলহ সৃষ্টি করবে, লুটপাট করবে। এই বাংলায় হিন্দু মুসলমান বাঙালি অবাঙালি যারা আছে তারা আমাদের ভাই। তাদের রক্ষার দায়িত্ব আপনাদের উপরে।' -৪২ বছর আগে ৭ই মার্চে দেয়া এই ভাষন আজকেও আমাদের মনে রাখা দরকার। সেই তখনের শত্রুবাহিনী এখনো আমাদের দেশের মাটিতে ভাংচুর করে, আমাদের মাঝে বিভক্তি তৈরী করে, আমাদের রক্ত দিয়ে কেনা জাতীয় পতাকা পোড়ায়। তখন যারা এদের সমর্থন করেছে তারা ছিল বিশ্বাসঘাতক, সেদিনের রাজাকার। এখনো যারা এদের সমর্থন করছে, যারা এর বিরুদ্ধে একটা কথাও বলছে না তারা আজকের রাজাকার। সবাই তাদের চিনে রাখুন। রাজাকার শুধু একবার আসে না, তারা বারবার আসে, বারবারই তাদের দমন করতে হবে।



কত বড় সাহস হলে আমাদের দেশে দাঁড়িয়ে আমাদেরই শহীদ মিনারে তারা হামলা করতে পারে? কতবড় সাহস হলে আমাদের সামনে তারা জাতীয় পতাকা পোড়ায়?? আওয়ামী-লীগ, বিএনপি, বাম, ডান বুঝি না...এখন পর্যন্ত যারা শাহবাগের পক্ষে ছিলাম দেশের জন্য ছিলাম, যারা শাহবাগের পক্ষে ছিল না তাদের অনেকেও নাকি দেশপ্রেমের কারনেই ছিল না (যেহেতু শাহবাগে নাকি দেশের জন্য 'আপ-টু-ডেট' তেমন কিছু বলা হচ্ছে না!)। আজ আমাদের সামনেই তারা দেখিয়ে দিল ওরা কতটা স্বাধীনতাবিরোধী। গোড়ায় গলদ রেখে যারা এতদিন আগা ছাটতে চাচ্ছিল তাদের চোঁখ হয়তো এখনো খুলবে না।



শাহবাগের হাজার মানুষের মাঝে একজন ব্লগে উলটা পালটা বিচ্ছিরি কিছু কথা লিখেছে, সেটা নিয়ে তো আমাদের অনেকেই ফেটে পরলাম পুরো আন্দোলনকে নাস্তিক আখ্যা দিয়ে । ধর্মপ্রেম থাকা ভালো। কিন্তু যখন দেশের অপমান করা হয় তখন আপনাদের ধর্ম কোথায় থাকে? আপনাদের ধর্মে কি শিখায়নি দেশপ্রেম ঈমানের অংগ? নাকি শুধু সেই অংশটাকেই ভুলে গেছেন? যারা ধর্মের একটা অংশ মানে আর আরেকটা এড়িয়ে যায়, তাও শুধু দলীয় স্বার্থে, তাদের বকধার্মিক ছাড়া আর কীই বা বলা যায়? নিজেকে প্রশ্ন করুন, আপনি দেশপ্রেমী, ধর্মপ্রেমী নাকি শুধুই দলপ্রেমী??

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:০৩

বাক স্বাধীনতা বলেছেন: জামাতের কৌশল ছিল থাবা কে হত্যা করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা। ওরা সফল হয়েছে। আমাদের ভুল হয়েছে থাবার মতাদর্শ জানার পরও তাকে নিয়ে মাতামাতি করা। আমজনতা ধর্মকে আক্রমণ মেনে নিবে না। জামাতকে এই সুযোগ দেয়া যাবে না।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৪

বিডি ফুল বলেছেন: আসুন আগে নাস্তিকদের বিচার করি তার পরে অন্য কিছু।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৩

অন্ধকারের রাজকন্যা বলেছেন: শাহবাগ আন্দোলন হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে। এখানে নাস্তিকের বিচার প্রসঙ্গ নিয়ে আসছেন কেন? আর যেই নাস্তিককে নিয়ে এত কথা তাকে তো খুনই করা হল, আর কি বিচার করবেন?

যারা প্রথম থেকেই রাজাকারের বিচার চায় না তারা নাস্তিকতা প্রসঙ্গ সামনে এনে এখন একটা সুযোগ করে নিল ধর্মপ্রা্ন বাঙ্গালীকে বোকা বানানোর। এত সহজে এদের ফাদে পা দিবেন না। যেই কাজে আন্দোলন শুরু হয়েছে, সেটা শেষ হতে দিন।

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৭

কলাবাগান১ বলেছেন: শাহবাগ আন্দোলন হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে। এখানে নাস্তিকের বিচার প্রসঙ্গ নিয়ে আসছেন কেন? আর যেই নাস্তিককে নিয়ে এত কথা তাকে তো খুনই করা হল, আর কি বিচার করবেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.