নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক সবুজের প্রান্তে. . .

একমুখাপেক্ষি না হয়ে যা কিছু ভাল তা গ্রহন করা উচিৎ...

সুমন অহেমদ

পৃথিবীটা রাজত্ব করবে ভন্ডরা! (১২ জুন, ২০১২) --- সুমন অহেমদ

সুমন অহেমদ › বিস্তারিত পোস্টঃ

বিশ্বকাপের পরপরই বাংলাদেশ দলে বড় রকমের পরিবর্তন

০৫ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:১৯

এই বিশ্বকাপের পরপরই সিডন্সকে অপসারন করে নতুন কোচ নিয়োগ দেয়ার পর নতুন করে দল গঠন করতে হবে। বর্তমান দলে এমন অনেক খেলোয়ার আছেন যাদের দলকে জেতানোর মতো সামর্থ্যই নেই!!



ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকি, মুশফিক রহিম, রকিবুল হাসানের মতো খেলোয়ারেরা দলে থাকতে পারলে আমাদের জাভেদ ওমর, রাজিন সালেহ, হান্নান সরকারেরা কি দোষ করেছিলো? ইমরুল-রকিবুল-জুনায়েদ-মুশফিদের প্রত্যেকেই ৫০ এর কাছাকাছি অথবা এর বেশী ম্যাচ ইতোমধ্যেই খেলে ফেলেছেন। অথচ তাদের একটা ম্যাচ উইনিং ইনিংস নেই!! কোনোদিনই এরা নিজের পারফর্মেন্সের মাধ্যমে বাংলাদেশ দলকে জেতাতে পারেনি এবং এরা কোনোদিনও আমাদেরকে জেতাতে পারবে না!! তাই এদেরকে বাদ দিয়ে নতুন দল গঠন করা অত্যন্ত জরুরী।



অবিবেচক নির্বাচকের বিশ্বকাপ পরবর্র্তী একাদশঃ



১. তামিম ইকবাল

২. ইমরুল কায়েস

৩. শাহরিয়ার নাফিস

৪. মোহাম্মদ আশরাফুল

৫. সাকিব আল হাসান

৬. জহুরুল ইসলাম (কিপার)

৭. আফতাব আহমেদ

৮. অলক কাপালী

৯. মাশরাফি বিন মর্তৃজা

১০. আব্দুর রাজ্জাক

১১. শফিউল ইসলাম



------------------------------------------------------------------------------

বাংলাদেশে বর্তমানে ভালো ভালো কিছু উদ্বোধনী বাহাতী ব্যাটসম্যান আছে। তাদেরকে ইমরুলের পরিবর্তে সুযোগ দেয়া যেতে পারে। আর সাব্বির আহমেদ নামে একজন অলরাউন্ডার আছে, তাকে একটু পরিনত অবস্থায় এনে দলে অন্তর্ভুক্ত করা যেতে পারে। নতুন কোচ আসার পর মোহাম্মদ আশরাফুলকে কয়েকটা সিরিজ এ সুযোগ দেয়া যেতে পারে। তবে ব্যার্থ হলে তাকে অবসর গ্রহণ করার পরামর্শ দেয়া ছাড়া অবিবেচক নির্বাচকের আর কিছুই করার থাকবে না।

মন্তব্য ৬৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:২৭

আমি স্বার্থপর বলেছেন: তবে আমার তিনটা খেলা দেখে যা মনে হয়েছে তা হলো বাংলাদেশ দল ব্যাটিং আরো ভালো করতে পারত যদি তারা তাদের ব্যাটিং অর্ডারটা ঠিক রাখতো। বিশ্ব কাপের আগে যে ব্যাটিং অর্ডারটা ছিলো তা থাকলে আমার মনে হয় এতো বড় বিপর্যয় ঘটতো না। আমি বুঝলাম না বিশ্বকাপেই কেন খেলোয়ারদের নিয়ে এক্সপেরিমেন্ট চালানো হয়? কি দরকার আছে মুশফিককে চারে নামানোর আর রাকিবুলকে ছয়ে। মুশফিক চারে খেলার কোন যোগ্যতাই রাখেনা। আর রাকিবুলকে ব্যাক্তিগত ভাবে আমার ভলো না লাগলেও সে যেহেতু দলে আছে তাকে তার পজিশনে ব্যাটিং করানোই উত্তম। যেমনটা ঘটেছে আশরাফুলের ক্ষেত্রেও। থাক আশরাফুলকে নিয়ে নাহয় আর নাই বললাম, কারণ আশরাফুল নিজেই জানেনা যে তার মধ্যে প্রতিভা আছে, আর যে প্রতিভা দেখতে পান শুধু নির্বাচকরা।

তবে আমি ব্যাক্তিগত ভাবে মনে করি এবার অন্তত নাফিসকে একটা সুযোগ দেওয়া উচিত। জানিনা নাফিস কেমন খেলবে? তবুও... ...

আশা রাখি পরবর্তি খেলায় ব্যাটিং অর্ডারটা ঠিক থাকবে।

০৫ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৩৮

সুমন অহেমদ বলেছেন: দেখেন, আশরাফুলকে সিডন্স কিছুই শেখাতে পারেনি!!! উল্টো তার ভেতরে যে প্রতিভা আছে সেটাই ভুলিয়ে দিতে পেরেছে আশরাফুলকে। আমি কোচ এর সিডন্সের চেয়ে ভালো কোচিং টিপস দিতে পারতাম। আশরাফুলের কানে শুধু একটা কথাই বলতাম যে "তুমি যদি অনেকদিন পর ব্যাটিং এ নামো তবে শুরুতে সোজা ব্যাটে খেলে ২০-৩০ রান করো, তারপর তুমি তোমার খেলা খেলো..."। লক্ষ্য করে দেখেন যে শেষ ম্যাচগুলোতে আশরাফুল কিভাবে আউট হয়েছে... হয় কাট করতে চেয়েছেন, নয়তো সুইপ, নয়তো আশরাফুল শট! আয়ারল্যান্ডের সাথের ম্যাচে যে স্লো পিচে খেলা হবে সেটা নিশ্চয়ই সিডন্স জানতেন। সিডন্সের তো অবশ্যই উচিৎ ছিলো সেদিন সবাইকেই সুইপ খেলতে নিষেধ করা। সুইপ করতে গিয়ে তিনজন ব্যাটসম্যান আউট হয়েছিলো।।


সিডন্স কাউকেই কিছুই শেখাতে পারে নি। সিডন্স আগে চাইতেন সম্মানজনক হার। এই দলটার সেই সামর্থ্য আছে। এক সাকিব-তামিম দলকে টানছেন অনেকদিন ধরে। সাকিব-তামিম-রাজ্জাকরা প্রতিদিন জ্বলবে না, এটাই স্বাভাবিক..

২| ০৫ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৩৩

আমি স্বার্থপর বলেছেন: আপনার দল খারাপ না। তবে কিপার হিসেবে খালেদ মাসুদকে মিস করি। মুশফিক কোন দিনও তার ধারে কাছে যেতে পারবেনা।


আর মুশফিককে দলে রেখে কোন লাভ নাই কারন ও প্রতি খেলায় ক্যাচ ফেলবে, নাহয় রান আউট মিস করবে, আর স্ট্যাম্পিং ওর দ্বারা সম্ভব না। আর এতো কিছু করার পর ব্যাটিং নেমে ২০-৩০ রান কখনোই যথেষ্ট নয়।

০৫ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৪৫

সুমন অহেমদ বলেছেন: দলে থাকার মতো কোনো যোগ্যতাই মুশফিকের নেই!

৮৭ ম্যাচে ২৩ গড়ে ১৫০০+ রান। স্ট্রাইকরেট ৬৪। আর ৭ টা ৫০!! এর মধ্যে চারটাই জিম্বাবুয়ের বিপক্ষে...

৩| ০৫ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৩৫

মাসুদ রানা সাব্বির বলেছেন: মোটামুটি একমত। কিন্তু আশরাফুলকে আর কতো সুযোগ দিতে বলবেন। শফিউলের জায়গায় শাহাদাৎ হলে ভালো হতো।

০৫ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৫৪

সুমন অহেমদ বলেছেন: কোচ পরিবর্তিত হলে কয়েকটা সিরিজ এ সুযোগ দেয়া যেতে পারে।

সিডন্স আসার পরই সে খারাপ খেলতে শুরু করে। সিডন্স নাকি তার ব্যাটিং টেকনিকে সমস্যা খুজে পেয়েছিলেন... তার খেলার ধরনটাই পরিবর্তন করতে চেয়েছিলো সিডন্স!! মুর্খ সিডন্স একটা প্রতিভা সম্পূর্নরূপে ধ্বংস করেছে। তাকে নিয়ে কি না করা হলো। সমস্ত চাপ তার উপর দেয়া হয়েছিলো। এখন যেমনটা সাকিবের উপর দেয়া হচ্ছে। সাকিব অবশ্য চাপটা নিতে পেরেছে, কিন্তু আশরাফুল নিতে পারেনি!! উল্টো বিভিন্ন পজিশনে খেলে তার খেলাটাই নষ্ট হয়েছে...

আশরাফুলের মতো খেলোয়ার ঝড়ে গেলে মূল দোষটা আমি সিডন্সের ঘাড়েই চাপাবো.... ২০০৭ এ চ্যাপেল শচীনকে প্রায় ধ্বংস করে ফেলেছিলেন, কিন্তু শচীন সে ধ্বংসের মুখ থেকে ফিরে এসেছিলেন। আশরাফুল প্রতিভাবান, তবে শচীনের ধারেকাছেও নয়, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সেইতো একসময় লিজেন্ড ছিলো... আর এজন্যই তাকে নতুন কোচ আসার পর কয়েকটা সুযোগ দেয়ার কথা বলছি..


আর শাহাদাতের চেয়ে শফিউল অনেক ভালো বোলার... শফিউল না থাকলে আমি সৈয়দ রাসেলের কথা বলতাম... তাকে নাকি সিডন্স বলে দিয়েছেন আমি যতদিন আছি ততদিন তুমি দলে খেলতে পারবে না!! অথচ তার কিন্তু বিশ্বমানের বোলার হওয়ার যোগ্যতা ছিলো

৪| ০৫ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৪০

হ্যামিলনের বাঁশিওয়ালা বলেছেন: আশরাফুলের গতকাল আর কিই বা করার ছিল ?
যতক্ষণ খেলেছে কখনও দেখেছেন সে নড়বড়ে ছিল ?

যতক্ষণ খেলেছে আত্মবিশ্বাস নিয়ে খেলেছে !
কিছু মানুষের আছে সব সময় সব দোষ আশরাফুলের উপর দোষ ঝাড়ার জন্য ব্যাস্ত থাকে ।

আমি বলব , আমাদের এটিচুড এ সমস্যা ছিল । অধিনায়কের ঔদ্ধত্য এর বড় প্রমাণ । সাকিব এর ব্যাটিং বা বোলিং যোগ্যতা নিয়ে কোন সংশয় বা প্রশ্ন নেই । কিন্তু অধিনায়ক কে বিনয়ী হতে হবে ও নিজেদের দুর্বলতা টা মানতে হবে । সেটা মেনে নিয়ে নিরবে কাজ করে যেতে হবে ।

০৫ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৫৭

সুমন অহেমদ বলেছেন: একেবারে সঠিক কথা...

সাকিবের যোগ্যতা নিয়ে সত্যিই কোনো প্রশ্ন নেই। এমনকি অধিনায়ক হিসেবেও মাঠে সে বিচক্ষনতার পরিচয় দেয়। কিন্তু তার ভেতর একধরনের অহংবোধ আছে! হাবিবুল বাশার যেমন দলটাকে মাতিয়ে রাখতে পারতেন, সাকিব সেই জিনিসটা পারেন না...

আর আমার মনে হয় যে জুনিয়র কেউ অধিনায়ক হলে দলে সমস্যা সৃষ্টি হবেই...

৫| ০৫ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৪৩

আমি স্বার্থপর বলেছেন: ভালো লাগলো তবে বুঝতে পারছিনা শেষ পর্যন্ত সিডন্স কি চ্যাপেল হয়ে যাচ্ছে?

০৫ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৫৮

সুমন অহেমদ বলেছেন: অনেকটা..
সে কিন্তু ইতোমধ্যেই দলটাকে বিভক্ত করে ফেলেছে!!

৬| ০৫ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৪৯

ব্লগী তানীম বলেছেন: গরু ডেমোক্রেসী বোঝে না ...

৭| ০৫ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৫২

আর.এইচ.সুমন বলেছেন: আশরাফুল কে আর দলে ডেকেননা ভাই ...... মাফ চায় :(

০৫ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৫৯

সুমন অহেমদ বলেছেন: :( :(

৮| ০৫ ই মার্চ, ২০১১ রাত ৮:০০

হ্যামিলনের বাঁশিওয়ালা বলেছেন: এটাও মানতে হবে ও বুঝতে হবে যে,
রকিবুল
জুনায়েদ
কয়েস
- এধরণের খেলোয়াড়রা দলে খেলে শুধু পিঠ বাঁচানোর জন্য । রেগুলার ২০/৩০/৪০ এর মধ্যে স্কোর করলে দলে টিকে যাবে এটা এরা জানে । জেতার জন্য এটিচুড বা সেধরনের খেলা কখনই এদের মাঝে দেখা যায়নি অদূর ভবিষ্যতে যাবেও না । কখনও দেখেছেন এরা ফিল্ডিং এও আশরাফুল , তামিম , সাকিব , শুভ - এদের মত ডাইভ দিয়েছে ? কোন ক্যাচ নিয়েছে বা বাউন্দারি সেভ করেছে ? এধরণের খেলোয়াড় কে আমি কখনও খেলোয়াড় বলি না । এদের আসলেও দলে প্রয়োজন আছে কিনা ভেবে দেখা দরকার ভালভাবে ।

আশরাফুল কখনও পিঠ বাঁচানোর জন্য খেলেনি । স্বীকার করি অর দোষ অনেক । খামখেয়ালী পনা ছিল । কিন্তু এটাও দেখুন ১৭ - ২৬ বছর বয়স পর্যন্ত ওর ক্যারিয়ারে আজকে আসতে কি নিদারুণ চাপ নিতে হয়েছে ? ওকে ওর স্বাভাবিক খেলা টা খেলতে দেয়া হয়েছে কবে ? এখন সে পরিণত । চেষ্টা করে যাচ্ছে । কিন্তু মনোবল ছুটে গেছে । আত্মবিশ্বাস পাচ্ছে না । নাফিস আর আশরাফুল কে তো বলেই দিয়েছিল তোমরা ব্যাক আপ খেলোয়াড় । কোচ ওদের কে সময় দেয়নি আলাদা ভাবে যেটা অবশ্যই দরকার ছিল ।
মানুষ যদি মনে করে সবই পারবে একজন খেলোয়াড় (আশরাফুল) তাহলে তো কোন দলে কোচ এর দরকার নেই ।



০৫ ই মার্চ, ২০১১ রাত ৮:২০

সুমন অহেমদ বলেছেন: ভাই আমি স্পিচলেস!!!

ইউনিভার্সিটিতে আমার একটা সার্কেল আছে এবং আমর সার্কেলের সবার চিন্তাভাবনাই প্রায় একই রকম।

রকিবুল-জুনায়েদ-কায়েস এদেরকে নিয়ে আপনি যা বলেছেন, এই কথাগুলোই আমি, সাগর, গিলি গালিব বেলালী সবসময়ই বলি.. এসব খেলোয়ার পিঠ বাচানোর জন্যই খেলে!!

আর আশরাফুলের মুল সমস্যা সেখানেই।

যে খেলোয়ারকে বলা হয় যে তোমরা ব্যাকআপ খেলোয়ার, যাদেরকে মোটামুটি একঘরে করে দিয়েছিলো সিডন্স, যারা সবাই ব্যাটিং করার পর ব্যাটিং এর সুযোগ পেতো তাদের আত্ববিশ্বাসটা কোথায় নামার কথা বলতে পারেন??

এখন যদি নাফিসও খারাপ খেলে আমি অবাক হবো না!! নিউজিল্যান্ড সিরিজে যাকে ধরা হয়েছিলো ব্যাটিং ভরসা, সেই ভালো খেলার পরও জিম্বাবুয়ে সিরিজে বাদ পড়েছে (২৯ গড়ে রান করেছিলো)। কেনো?? সিডন্সের কাছে কি কোনো উত্তর আছে!!

৯| ০৫ ই মার্চ, ২০১১ রাত ৮:২৬

মেহদী১০ বলেছেন: ৪. মোহাম্মদ আশরাফুল
একে রেখে ভাল দল বানাবেন কি স্বপ্নে নাকি ।

১০| ০৫ ই মার্চ, ২০১১ রাত ৮:৩৮

ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস বলেছেন: জুনায়েদ সিদ্দিকী ভালো ব্যাটসম্যান

০৫ ই মার্চ, ২০১১ রাত ৮:৫৫

সুমন অহেমদ বলেছেন: জুনায়েদ যে পজিশনে নামে এই পজিশনটা অনেক গুরুত্বপূর্ন। এই পশিজনে যে নামে তার বড় ইনিংস খেলার যোগ্যতা থাকতে হয়। নাফিসের চেয়ে সে অনেক পিছিয়ে। জুনায়েদতো ৪৯টা ম্যাচ খেলে ফেলেছে। সে কোন ম্যাচটা আমাদেরকে জিতিয়েছে বলতে পারেন???

১১| ০৫ ই মার্চ, ২০১১ রাত ৮:৪০

ইলতুৎমিশ বলেছেন: "মুশফিককে দলে রেখে কোন লাভ নাই কারন ও প্রতি খেলায় ক্যাচ ফেলবে, নাহয় রান আউট মিস করবে, আর স্ট্যাম্পিং ওর দ্বারা সম্ভব না। আর এতো কিছু করার পর ব্যাটিং নেমে ২০-৩০ রান কখনোই যথেষ্ট নয়।" ....পুরোপুরি সহমত
আমার মতে মূল সমসসা maturity | দলে ৩০ বসরের কোনো খেলোয়ারই নাই আর অধিনায়কের এর বয়স ২৩ |গত ১২ বসরেও এদেশে ১ জনও ভালো batsman তৈরী হইল না!

০৫ ই মার্চ, ২০১১ রাত ৯:০২

সুমন অহেমদ বলেছেন: মূলত তৈরী করতে পারেনি। আমরাই কিন্তু অভিগ্গদের মূল্যায়ন করতে পারিনি! আমরা কিন্তু এখনো একজন রফিক পাইনি। যে রফিকের ক্ষমতা ছিলো ম্যাচ ঘুরিয়ে দেয়ার...

এটা আমাদেরই ব্যার্থতা...

১২| ০৫ ই মার্চ, ২০১১ রাত ১০:০৭

আরিশ ময়ুখ বলেছেন: পোস্টের সাথে একমত

০৫ ই মার্চ, ২০১১ রাত ১০:৪০

সুমন অহেমদ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৩| ০৫ ই মার্চ, ২০১১ রাত ১০:২৬

আমিনুর রহমান বলেছেন: ১. তামিম ইকবাল
২. ইমরুল কায়েস
৩. শাহরিয়ার নাফিস
৪. মোহাম্মদ আশরাফুল
৫. সাকিব আল হাসান
৬. জহুরুল ইসলাম (কিপার)
৭. আফতাব আহমেদ
৮. অলক কাপালী
৯. মাশরাফি বিন মর্তৃজা
১০. আব্দুর রাজ্জাক
১১. শফিউল ইসলাম

০৫ ই মার্চ, ২০১১ রাত ১০:৪১

সুমন অহেমদ বলেছেন: ধন্যবাদ

১৪| ০৫ ই মার্চ, ২০১১ রাত ১০:২৮

নীল অ্যাপাচী বলেছেন: দলে থাকার মতো কোনো যোগ্যতাই মুশফিকের নেই! ও তো এমনকি আপিল ও করতে পারেনা। আপনার একাদশে শুধুমাত্র ইমরুল কায়েস এর পরিবর্তে জুনায়েদ সিদ্দিকি -কে আমার পছন্দ। আর আমি হলে প্রথম ৩ টা পজিশন এমন করতাম--

১. তামিম ইকবাল
২. শাহরিয়ার নাফিস
৩. জুনায়েদ সিদ্দিকি

০৫ ই মার্চ, ২০১১ রাত ১০:৪৩

সুমন অহেমদ বলেছেন: তামিম এবং শাহরিয়ারের ওপেনিংয়ই শ্রেষ্ট জুটি হতে পারে, এটা আমারও মনে হয়..

ইমরুল কিন্তু নিয়মিতো ৩০-৪০ রান করতে পারে। তবে ইমরুল অথবা জুনায়েদ কাউকেই আমরা পছন্দ নয়। অনেক বাহাতী এখন জাতীয় দলের দরজায় কড়া নাড়ছে, সুতরাং ওয়েট এন্ড সি..

১৫| ০৫ ই মার্চ, ২০১১ রাত ১০:২৯

সাব্বির ইসমাইল বলেছেন: Thank you Sumon for your nice post. I do agree with you. Kapali, Aftab should get back in the team. Junayed's performance is far away from Nafees. Raqibul is not playing good at all. They play every match to get chance in the next match. They haven't provide any historical innings which helped us to win the matches against big teams. The thing where I should emphasis is, opposition bowlers don't fear them at all. But if you see the case of Ashraful, opposition no matter how big team is, knows that Ashraful is a dangerous player who is talented & in his day, he can turn the game. Aftab is a destructive batsman and can score quick runs to put the pressure back to the bowler. Kapali is a classical batsman with strong technique & have the ability to score big hits at the final stage of the game. He is a good spinner & superb fielder.
Honestly, Siddons are undermining those talents.

০৫ ই মার্চ, ২০১১ রাত ১০:৪৬

সুমন অহেমদ বলেছেন: আপনার মূল্যবাদ মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ..

আপনি যেভাবে উপলব্ধি করছেন এভাবে আমরাও হয়তো অনেকে উপলব্ধি করছি। কিন্তু উপলব্ধি করতে পারেন নি সিডন্স!! মূলত সিডন্সই সব বদলে দিয়েছে। আইসিএল থেকে ফেরার পর আফতাবকে কিছুটা সুযোগ দেয়া হলেও নাফিস আর কাপালীকে একেবারেই সুযোগ দেয়া হয়নি!!!

০৫ ই মার্চ, ২০১১ রাত ১১:০৬

সুমন অহেমদ বলেছেন: *মূল্যবান

১৬| ০৫ ই মার্চ, ২০১১ রাত ১০:৩০

সাব্বির ইসমাইল বলেছেন: Sorry, I am not good at typing in Bangla.

০৫ ই মার্চ, ২০১১ রাত ১০:৪৭

সুমন অহেমদ বলেছেন: :|

১৭| ০৫ ই মার্চ, ২০১১ রাত ১০:৩৮

রাহিক বলেছেন: জাতীয় ক্রিকেট দল নিয়ে আমি কোন মন্তব্য করব না।শুধু বলতে চাই যে নাফিস ইকবাল,অলক কাপালী,আফতাব,রাজিন এদের চারজনকে আমরা মিস করছি ।আর শফিউলের চেয়ে মনে হয় নাজমুল ভাল বোলার ।

০৫ ই মার্চ, ২০১১ রাত ১০:৪৮

সুমন অহেমদ বলেছেন: আমার কাছে শফিউলকে নাজমূলের তুলনায় ভালো মনে হয়..

নাফিস কাপালী আফতাবকে আমরাও মিস করি..

১৮| ০৫ ই মার্চ, ২০১১ রাত ১০:৩৮

মৃগরাজ বলেছেন: একটা উদাহরণ দেই আশরাফুলের ব্যাপারে, মার্সেলো নামের ব্রাজিলিয়ান লেফট ব্যাক আছে রিয়াল মাদ্রিদ দলে, যার খুবই ভাল সম্ভাবনা ছিল, কিন্তু পারফর্মেন্স খারাপের কারণে গত বিশ্বকাপে চান্স পায়নি। এই বছর মারিনহো দায়িত্ব নেয়ার পর সেই মার্সেলোই দুর্দান্ত হয়ে উঠেছে, গোলও করছে প্রায়ই। এই একটি উদাহরণ দিয়েই বুঝা যায় কোচিং কি জিনিস! সিডন্স উল্টো বাংলাদেশ দলে বিভক্তির সৃস্টি করছে এবং ভাল ভাল খেলোয়াড়ের ক্যারিয়ার নষ্ট করছে। এ বিষয়ে আমার এই পোস্টটি পড়ে দেখতে পারেন।

০৫ ই মার্চ, ২০১১ রাত ১০:৫৩

সুমন অহেমদ বলেছেন: অনেকেই কোচিং ব্যাপারটাকে গুরুত্ব দিচ্ছেন না। কিন্তু একজন কোচ একজন খেলোয়ারকেই বদলে দিতে পারেন। দেখেন ডেভ হোয়াটমোর এর সময়ে আশরাফুল তার শ্রেষ্ঠ সময়টা কাটিয়েছিলো। অথচ তার আত্ববিশ্বাসটাই নষ্ট করে ফেলেছে।

আপনি একটা উদাহরন দিয়েছেন, আপনি হয়তো এরকম আরও ১০টা উদাহরনও দিতে পারতেন.. কোচের মূল কাজ হলো একজন খেলোয়ারের ভেতর থেকে তার সেরাটা বের করে নিয়ে আসা......

সিডন্স এক্ষেত্রে পুরোপুরি ব্যার্থ!! আর দলে তো বিভক্তি সৃষ্টি করেছেই... ও থাকলে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ অন্ধকার... ঠিক হয়তো অন্ধকার হবে না, কিন্তু আমরা এমনই রয়ে যাবো, আমরা হারাবো, এবং হারিয়ে বলবো আহা পারলোনা ছেলেটা!!!

১৯| ০৫ ই মার্চ, ২০১১ রাত ১০:৪০

জোনাক পোকা প্রামাণ্য জয় বলেছেন: Pura Sahamat.
World cup er por Soirachar Siddons, or chele Raquibul, Mushfiq at least eder latthi mere dol theke ber kore deya uchit. Eder kono joggota nai BD team e khelar.

Ashraful er moto ekta protiva dhongso kore dieche Siddons chokro.

০৫ ই মার্চ, ২০১১ রাত ১০:৫৪

সুমন অহেমদ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে..

২০| ০৫ ই মার্চ, ২০১১ রাত ১০:৪০

আরিফসুমন বলেছেন: পরিবর্তন চাই আমিও যদি তা ভাল হয়।

০৫ ই মার্চ, ২০১১ রাত ১০:৫৫

সুমন অহেমদ বলেছেন: আমরা সবসময়ই দলের ভালো চাই...

বিশ্বকাপটা শেষ হোক, অনেকেই অনেক কিছুই বলবে...

২১| ০৫ ই মার্চ, ২০১১ রাত ১০:৪৪

দু:খ করে বলেছেন: সিডস্নের পাছায় লাত্তি মারার সখ আমার প্রায়ই জাগে। ও আশরাফুলরে কি শেখাবে, আশরাফুল সিজন্সের চোদ্দগোষ্ঠিরে শিখানোর যোগ্যতা রাখে। আমারা যে হোয়াটমোর কে প্রায় অপমান করে তাড়ালাম সিডন্স তার পায়ের তলি সমান। ওর নিজেরইতো কোন ক্যারিয়ার ছিলনা কোনদিন। আমাদের ম্যানেজমেন্ট কোত্থেকে একটা ফালাইন্নামাল টোকাইয়া আনছে!!! এর চেয়ে সুজন এর হাতেই কোচ এর দায়িত্ব দিলেই অনেক ভাল ছিল, কমপক্ষে দেশপ্রেমটা থাকতো। অবশ্য আমরা আবার বিদেশী শুনলেই ভাবি ওরেব্বাপরে কি না কি যেন....

০৫ ই মার্চ, ২০১১ রাত ১১:১৪

সুমন অহেমদ বলেছেন: সত্যিই, হোয়াটমোরের কাছ থেকে আমরা অনেক পেয়েছি....

আর সিডন্সের সময়ে!!???

দেখেন, বাংলাদেশের স্পিন কে সেরা ধরা হয়, আর আমরা জিম্বাবুয়ে-নিউজিল্যান্ডকে স্পিনে বধ করি.... স্পিন বোলারদেরকে কি সিডন্স তৈরী করছেন? আমাদের একজন ট্যালেন্ট ছিলেন সালাউদ্দিন ভাই! সাকিব-রাজ্জাক-শুভ ওনার হাতেই গড়া। এমনকি আশরাফুলকে উনি টিপস দেন... সম্প্রতি উনি সম্ভবত দেশের বাইরে চলে গিয়েছেন.. ওনাকেও আমরা হারিয়েছি...

আর আশরাফুলকে খেলা শেখানোর যোগ্যতাই সিডন্সের নেই!! ডেভ কে যদি আবার পাওয়া যেতো...

২২| ০৫ ই মার্চ, ২০১১ রাত ১০:৫০

আত্তয়াজ বলেছেন: জুনায়েদ, নাঈম , রিয়াদ, মুশফিক এদের বিদায় দিয়ে অলক , মাশরাফী, নাজিমউদ্দীন , আফতাব, জহুরুল, ফরহাদ রেজাদের ফেরানো উচিৎ।

০৫ ই মার্চ, ২০১১ রাত ১১:১৫

সুমন অহেমদ বলেছেন: হুমম..
নাজিম উদ্দিনও একটা প্রতিভা ছিলো... হাতে ভালো স্ট্রোক ছিলো..

ধন্যবাদ আপনাকে

২৩| ০৫ ই মার্চ, ২০১১ রাত ১০:৫৮

আমিনুর রহমান বলেছেন: আমার পছন্দের ১৭ জনের তালিকা দিলাম ঃ

১ তামিম ইকবাল
২ শাহরিয়ার নাফিস
৩ মোহাম্মদ আশরাফুল
৪ সাকিব আল হাসান
৫ ফজলে মাহমুদ
৬ জহিরুল ইসলাম / ধীমান ঘোষ
৭ আফতাব আহমেদ
৮ অলক কাপালী
৯ মাসরাফি
১০ আব্দুর রাজ্জাক
১১ মোহাম্মদ শরীফ
১২ সফিউল ইসলাম
১৩ সাব্বির আহমেদ/তুষার ইমরান
১৪ সোহওয়ার্দী শুভ
১৫ সামসুর রহমান

০৫ ই মার্চ, ২০১১ রাত ১১:১৭

সুমন অহেমদ বলেছেন: যাক আমার দেয়া এগারজনের নাম এই ১৭ জনের মধ্যেও আছে...

ধন্যবাদ আপনাকে...

২৪| ০৫ ই মার্চ, ২০১১ রাত ১১:০৬

েরজাউল ফারুক বলেছেন: আশরাফুলকে বাদ দিলে আপনার দলের সাথে একমত।

০৫ ই মার্চ, ২০১১ রাত ১১:৩৪

সুমন অহেমদ বলেছেন: নতুন কোচ আসলে নির্বাচকদের অনুরোধ করবো ওকে কয়েকটা সিরিজ খেলতে দেয়ার জন্য। ব্যার্থ হলে ৬ মাসের মধ্যেই বাদ যাবে আর জ্বলে উঠলে ভয়ংকর হবে, কেনোনা আশরাফুল তার ব্যাটিং লাইফে এত বেশী ভুল করেছে যে আর ভুল করার কিছু বাকীই নেই!!! নতুন কোচ যদি তার আত্ববিশ্বাসটা ফেরাতে পারেন..

২৫| ০৫ ই মার্চ, ২০১১ রাত ১১:১০

আরিফ্ ৯১ বলেছেন: যেই লাউ হেই কদু। ভাল পেসার আনতে হবে। নাইলে ভাল ব্যাটসম্যান কোন দিনও আসবে না।

আপনার সাথে অনেক কিছুতেই একমত আছি!

০৫ ই মার্চ, ২০১১ রাত ১১:৩৭

সুমন অহেমদ বলেছেন: ধন্যবাদ আপনাকে..

২৬| ০৫ ই মার্চ, ২০১১ রাত ১১:১৯

জুয়েল বলেছেন: আমার মতে ইমরুল কায়েস এর পরিবর্তে জুনায়েদকে নেয়া উচিত। ইমরুলের চেয়ে জুনায়েদ অনেক সেন্সিবল ব্যাটিং করে। আর আমার মনে হয় আশরাফুলকে টাইমলাইন দিয়ে দেয়া উচিত। টাইমলাইনের মধ্যে যদি সে নিজেকে প্রমাণ করতে না পারে তাহলে তাকে দল থেকে একেবারে বাদ দেয়া হোক। কারন যে খেলোয়াড় একদিন ১০০ আর এক বছর প্রতি ম্যাচে ২-৩ রান করে তার চেয়ে যে ব্যাটসম্যান নিয়মিত ৩০-৪০ রান করে সে অনেক বেশি গুরুত্বপূর্ণ।

০৫ ই মার্চ, ২০১১ রাত ১১:৪৩

সুমন অহেমদ বলেছেন: হুমম..
কিন্তু টাইমলাইন দিয়ে দিলেতো তাকে সেই প্রেসার নিয়েই খেলতে হবে। তবে ব্যাপারটা একেবারেই খারাপ হয় না। এছাড়া আর কি ই বা করার আছে!!

পরিসংখ্যান বিচারে ইমরুলের চেয়ে জুনায়েদ পিছিয়ে, তবে আমি মূলত একটাকেও চাই না। একজনেরও ম্যাচ জেতানোর সামর্থ্য নেই। অথচ তাদের একজন ওপেনিংএ এবং একজন ওয়ান ডাউনে ব্যাট করেন...

জুনায়েদকে অনেকেই হয়তো বাদ দিতে চাইবেন না। এর একটা কারন এরকম হতে পারে যে গতো ম্যাচে সেই সর্ব্বোচ্চ রান করেছিলো। কিন্তু সে তিন ম্যাচে কত রান করেছে? আর টপটপ উইকেট পড়ে যাওয়ার পর সে কেনো ব্যাট চালাচ্ছিলো? হাবিবুল বাশারতো মজা করে বলেছেন যে জুনায়েদ মনে হয় ঐ বিপর্যয়ের সময় ৩৫ বলে ১০০ করতে চেয়েছিলেন...!

২৭| ০৫ ই মার্চ, ২০১১ রাত ১১:৩৮

িক বলেছেন: tamim kobe 200 + korbe

০৬ ই মার্চ, ২০১১ রাত ১২:১৩

সুমন অহেমদ বলেছেন: কথা কম বলে ব্যাটিং এ মনোনিবেশ করলেই তামিমের পক্ষে ২০০+ করা সম্ভব।

২৮| ০৬ ই মার্চ, ২০১১ রাত ১২:১৬

..:: লিখন আহমেদ ::.. বলেছেন: ঐ ব্যাটা আশরাফুলরে বাদ দে, নাইলে বাংলাদেশ ২০০ ক্রস করতে পারবো না।

০৬ ই মার্চ, ২০১১ রাত ১২:২৯

সুমন অহেমদ বলেছেন: কে ভাই আপনে?

২৯| ০৬ ই মার্চ, ২০১১ রাত ১২:১৭

..:: লিখন আহমেদ ::.. বলেছেন: িক বলেছেন: tamim kobe 200 + korbe

২০০ করতে পারুক আর না পারুক ১৫০ করে দেখাবে...

৩০| ০৬ ই মার্চ, ২০১১ রাত ৩:৩০

নিয়ম ভাঙার কারিগর বলেছেন: গত কয়েকদিনে এই প্রথম খেলা নিয়ে একটা ভাল পোস্ট দেখলাম।

লেখক এবং অন্যান্য ব্লগার ভাইদের বেশির ভাগ মন্তব্যের সাথেই একমত।

০৬ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:২০

সুমন অহেমদ বলেছেন: লেখা এবং মূল্যবান মন্তব্যগুলো পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

৩১| ০৬ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৩৮

ইঞ্জিনীয়ার নাহিদ বলেছেন: এই লেখা আর কমেন্ট গুলো যদি টিম ম্যনাজমেন্ট পডতো......

৩২| ০৬ ই মার্চ, ২০১১ রাত ৮:১৩

masum8080 বলেছেন: ভাই যারে ইচ্ছা তারে রাখেন বা বাদ দেন। কিন্তু আশরাফুল আর চাই না। এবার তারে রেহাই দেন।

৩৩| ০৬ ই মার্চ, ২০১১ রাত ১১:২৬

সাইফুল ফারদিন বলেছেন: বাংলাদেশের দর্শক তো নেই, সবাই ক্রিকেট বিশ্লেষক।

০৭ ই মার্চ, ২০১১ রাত ১২:০১

সুমন অহেমদ বলেছেন: জ্বি, আমাদের দেশে পন্ডিত এবং বিশ্লেষকের অভাব নেই...

আপনি ভাই কোন দেশের?

৩৪| ০৮ ই মার্চ, ২০১১ রাত ১২:২৫

সাইফুল ফারদিন বলেছেন: আমি ও ভাই বাংলাদেশী। এবং আমি ও বড়সড় ক্রিকেট বিশ্লেষক :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.