নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

নূর আলম হিরণ

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!

নূর আলম হিরণ › বিস্তারিত পোস্টঃ

ড. ইউনুস শুধুমাত্র বাই বর্ন বাংলাদেশী!

১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:১০


আমেরিকার সাথে চুক্তির কথাটি আসলেই ইউনুসের উপদেষ্টাসহ তার লোকজন বলে বিএনপি ও জামাতের সাথে আলোচনা করেই চুক্তিটি হয়েছে!
বিএনপি ও জামায়েতের সাথে আলোচনা করলেই কি এই চুক্তি সঠিক হয়ে যায়?

আপনাদের বিএনপি- জামায়েতের সাথে আলোচনার করার কি দরকার ছিল! এই ধরনের চুক্তির প্রস্তাব যখন আসে, এর শর্তগুলি দেখলেই তো যে কেউ বলবে আমরা এ ধরনের দেশের স্বার্থবিরোধী চুক্তি করতে আগ্রহী নই। এদেশেরই যেকোন এক মাধ্যমিক স্কুলের কোনো শিক্ষার্থীকে এ ধরনের চুক্তি করতে বললে সে চুক্তির শর্তগুলো পড়েই চুক্তিপত্র ছিড়ে ফেলতে চাইবে।

ড. ইউনুস যদি এই চুক্তি করার আগে বিএনপি ও জামাতের সাথে আলোচনা করেও থাকে তারপরেও বলবো দল দুটোকে ড. ইউনুস ও তার সাঙ্গপাঙ্গরা ব্ল্যাকমেইল করেছিল। ড. ইউনুসের দরকার ছিল আমেরিকাকে বলা, আর কয়েকদিন পরই নির্বাচন, নির্বাচিত সরকারে এসে এই চুক্তির ব্যাপারে তাদের সাথে আলাপ করবে। তাদের আপাতত কাজ হচ্ছে নির্বাচন দেওয়া।
দেখি এখন এই ধরনের একটি চুক্তি ড্রাফট করে এসে বিএনপি জামাতের সাথে আলোচনা করে করাতে পারে কিনা? এ থেকে বুঝা যায় বিএনপি জামায়েত যদি জেনেও থাকে সেটা ড. ইউনুসের ব্ল্যাকমেল এর শিকার হয়েই জেনেছে!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৫৮

সৈয়দ কুতুব বলেছেন: আমেরিকা ভার্চুয়ালি বিএনপি ও জামায়াত-উভয়ের সাথেই বৈঠক করেছে (গত ১০/১২ জানুয়ারির দিকে)। এ নিয়ে আমার সামু ব্লগের লেখায় বিস্তারিত আছে। তাই জামায়াতের এখন 'শিশু' সাজার সুযোগ নেই, আর বিএনপিকেও 'রিসিপ্রোকাল ট্যাক্স' চুক্তি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে। মিডিয়াতে একে বারবার ‘দেশবিরোধী চুক্তি’ বলাটা সন্দেহজনক। সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞদের মূল্যায়ন ছাড়া একে দেশবিরোধী তকমা দেওয়া ঠিক হবে না। কারণ আন্তর্জাতিক চুক্তিতে বাংলাদেশ এমনিতেও খুব একটা 'আপার হ্যান্ড' পায় না, এটাও হয়তো তেমনই।

২| ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৫৯

সৈয়দ কুতুব বলেছেন: ইউনুস সাহেব নাকি জুনে ক্ষমতা ছাড়তে চেয়েছিলেন; কি থেকে কি হয়ে গেল । :)

৩| ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:০০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ড. ইউনুসের ব্ল্যাকমেল এর শিকার
........................................................
একজন নবেল লরিয়েট এভাবে দেশের জনগনের
স্বার্থ বিক্রি করে নিজ সুবিধা আদায় করবে তা কেউ
চিন্তা করে নাই ।
আমাদের দূর্ভাগ্য আমরা মীরজাফরের জাতি , এর থেকে
উর্ধে উঠতে পারি নাই ।

৪| ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০

এইচ এন নার্গিস বলেছেন: "মীরজাফরের জাতি" সঠিক মূল্যায়ন ।

৫| ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

নাহল তরকারি বলেছেন: আন্তর্জাতিক চুক্তি বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে আবেগ নয়, তথ্যভিত্তিক আলোচনা হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো চুক্তি দেশের জন্য লাভজনক নাকি ক্ষতিকর—তা নির্ধারণ করতে হলে এর শর্ত, দীর্ঘমেয়াদি প্রভাব ও বিশেষজ্ঞ মতামত গুরুত্বসহকারে বিবেচনা করা প্রয়োজন। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোরও উচিত নিজেদের অবস্থান পরিষ্কারভাবে জনগণের সামনে তুলে ধরা। মতভেদ থাকতেই পারে, তবে তা যেন যুক্তি, শালীনতা ও গণতান্ত্রিক চর্চার মধ্যেই সীমাবদ্ধ থাকে—এটাই প্রত্যাশা।

৬| ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮

কলিমুদ্দি দফাদার বলেছেন:

আমেরিকা সারাবিশ্ব চালায়‌; তার উপর সাদা চামড়া।‌ তাঁদের পদ লেহন করাই যাই; তাই বলে গায়ে মানেনা আপনি মোড়ল ভারত কথা শুনে বাংলার মুসলমানদের চলবে হবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.