নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাল্টে দেবার স্বপ্ন আমার এখনোও গেল না....।

করতে চাই অনেক কিছু কিন্তু পারি না।

মোঃ হারুন অর রশিদ (অমি)

বলার মতো কিছু হতে পারিনি। চেষ্টা করছি ভালো মানুষ হবার।

মোঃ হারুন অর রশিদ (অমি) › বিস্তারিত পোস্টঃ

প্রেক্ষাপটঃ গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন।

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৯:০৩

মহা সমারোহে চলছে গাজীপুর সিটি কর্পোরেশন এর নির্বাচন, চলছে জোর প্রচারনা। আর কয়েক ঘণ্টা পরেই আসবে সেই মহার্ঘ ক্ষণ। বড় বড় রুই-কাতলাদের নিজ গৃহদ্বারে পেয়ে আমজনতারা ধন্য, যেন সাক্ষাৎ দেবতা। চলছে কত নির্লজ্জ প্রতিশ্রুতির ফুলঝুরি আর কত কত আশ্বাস। কথা তো নয়, যেন অমৃত বানী, যেন মধু বর্ষণ যা শুনে চকচক করে উঠে খেটে খাওয়া মানুষগুলির চোখ। অতি সহজেই গলে যায় তাদের জিলাপির প্যাঁচমুক্ত মন। এদের কাছে ভোট মানে দুটি প্রতীক অথবা দুটি দল অথবা একদিন বাড়তি ছুটি। পরের দিন থেকেই আবার বেঁচে থাকার তাগিদে যথাযথ নিয়মে শুরু হবে জীবনের ঘানী টানা। নাগরিক অধিকার নামের শব্দটি, আজও তাদের কাছে অজানা। সুশীল সমাজের কাছে এটি বোনাস ভ্যাকেশন, তারা হাতে একদমই সময় পান না, সপরিবারে ঘুরতে যাবার জন্য এটিই সবচাইতে উত্তম দিন। নির্বাচন পরবর্তী ঘটনাপ্রবাহ আমরা কমবেশি সবাই জানি, এটা নতুন করে বলার কিছুই নেই। তাই, আবারও এক আকাশ হতাশা...



আচ্ছা, আমরা আর কতকাল বোকাই রইব?



মনে পড়ে যাচ্ছে মহামতি গুন দার সেই মহা আক্ষেপের কবিতা...



“এ হচ্ছে এমন হতভাগা এক দেশ,

যেখানে রাষ্ট্র এবং জনগন

পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে হতে

পরিণত হয় নিঃসঙ্গ দু'টি দ্বীপে।

এখানে অপসৃত ভোটপ্রণালী,

মূল্যহীন জনতার রায়।



এ হচ্ছে এমন হতভাগা এক দেশ,

যেখানে স্বাধীনচিত্ত পুরুষের চেয়ে

প্রভুভক্ত কুকুরের দাম বেশি ,

এখানে রাজাকার মন্ত্রী, ধর্মব্যবাসায়ী,

চোরাচালানকারী প্রতারকের দল,

আলোচনা সভায় দাঁড়িয়ে চারদিক

প্রকম্পিত করে মাদকাসক্তির নিন্দায় ,

ঈশ্বর জানেন, এদের চেয়ে বহু কম

ক্ষতিকর হচ্ছে যে কোন মাদক।”



তারপরও মনের গভীর কোনে অনেক কষ্টে বাঁচিয়ে রাখা এক ক্ষীণ আশা বার বার উকি দিয়ে বলে, একদিন সব ঠিক হয়ে যাবে...



ইদানিং কেন জানি পরম শ্রদ্ধেয় নচিকেতার সুরে গলা ছেড়ে খুব গাইতে ইচ্ছা করে,



“একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে।

বসতি আবার উঠবে গড়ে

আলোয় আবার উঠবে ভরে

জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে

পৃথিবী আবার শান্ত হবে...!!”

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:৩৮

তামীল০০৯৬ বলেছেন: একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে।
বসতি আবার উঠবে গড়ে
আলোয় আবার উঠবে ভরে
জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে
পৃথিবী আবার শান্ত হবে...!!”

-----------------এই আশায় বেঁচে আছি।

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:৪৮

মোঃ হারুন অর রশিদ (অমি) বলেছেন: ধন্যবাদ ----- কেটে যায় দিন আশায় আশায় আশায়..।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.