| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অপলক
তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।
বিগত সরকারগুলো যে পরিমান ক্ষয়ক্ষতি করে গেছে, তা পুষিয়ে নিতে ১০টা বছর যোগ্য এবং শিক্ষিত শ্রেনীর হাতে সরকার ব্যবস্থা থাকা খুব জরুরী। গোমূর্খ চাঁদাবাজ আর নারী লিপ্সুদের ভীড়ে জামায়াতে ইসলাম মন্দের ভাল। তাদেরই ক্ষমতায় থাকা দরকার অনুভব করছি।
বাইসাইকেলের লোভে যে দেশের শত শত বাচ্চারা মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, সে দেশে ভোটার অভিভাবকরা মানে এডাল্টরা মনে প্রাণে ভাল লোকের কথা বললেও, দিন শেষে টাকা/অবৈধ সুবিধার লোভ সামলাতে পারে না। যার শেষ পরিনতি বিএনপি ক্ষমতায় বসবে। ক্ষণস্থায়ী লোভের কারনে দেশবাসী দীর্ঘমেয়াদী বিপদ আপদ ডেকে আনবে।
এদেশের মানুষ কখনও ভালকিছু করবে না, ভাল থাকবে না। প্রতিহিংসা আর অতি লোভ এ জাতিকে সর্বদা পিছিয়ে রাখবে। এত এত ট্যালেন্ট আর পরিশ্রমী জাতীর পিছিয়ে থাকার আর কোন কারন দেখি না।
একটা তুলনামূলক তালিকা নিচে দিলাম। দেশের ভোটারদের উচিত দুবার ভেবে যোগ্য লোক/দলকে নির্বাচন করা এবং অবশ্যই হ্যাঁ ভোট দেয়া।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP):
রাষ্ট্রপতির পদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিলে, জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) প্রতিষ্ঠিত হয় ১৯ দফা কর্মসূচির উপর ভিত্তি করে। সেগুলোই দলটির উদ্দেশ্য। পরবর্তীতে জাগদল বিলুপ্ত করে বিএনপি গঠিত হয়।
ভাবাদর্শ: বাংলাদেশী জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, রক্ষণশীলতা (বাংলাদেশী), উদার অর্থনীতি, ভারতীয় সংশয়বাদ
রাজনৈতিক অবস্থান : কেন্দ্র থেকে মধ্য-ডানপন্থী
সংগঠন: ছাত্র শাখা, যুব শাখা, মহিলা শাখা, শ্রমিক শাখা, স্বেচ্ছাসেবক শাখা, কৃষক শাখা
স্লোগান "বাংলাদেশ জিন্দাবাদ"
বিএনপি আর্থিক সংগতি: চাঁদাবাজি, দখল, ভূমিদস্যুতা, লবিং, টেন্ডারবাজি ইত্যাদি
নারী স্বাধীনতা: উদারপন্থী
দলীয় নিয়ন্ত্রন: খুবই দুর্বল
অপরাধের মাত্রা: অনিয়ন্ত্রিত এবং চরম উৎকন্ঠার
নির্বাচনী প্রতিশ্রুতি: ৪৯ জন ঋণখেলাপী পদপার্থী নিয়ে গঠিত বর্তমান বিএনপির অধিকাংশ নির্বাচনী প্রতিশ্রুতি অদূরদর্শী এবং অবস্তাব।
আওয়ামী লীগের ছায়া দ্বায়ীত্ব নিয়ে নির্বাচনের অংশগ্রহন করছে। ৪০% লীগপন্থী কর্মীরা বিএনপির বর্তমান ভোটার এবং দলীয় পদপার্থী
অন্তর্নিহীত পরিবারতন্ত্র প্রথা সচল।
অপরাধের শাস্তি প্রশ্নবিদ্ধ এবং নমনীয় জবাবদিহীতা বিদ্যমান।
দলীয় শীর্ষপর্যায়ের নেতাদের সমসাময়ীক দেশ-বিদেশ নিয়ে জ্ঞান ও দূরদর্শীতার অভাব রয়েছে।
জামায়াত:
এই সংগঠনের উদ্দেশ্য হলো শরিয়াহ ভিত্তিক একটি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করা ।
ভাবাদর্শ: সামাজিক রক্ষণশীলতা, ইসলামবাদ, ইসলামি মৌলবাদ, ইসলামি গণতন্ত্র, সর্ব-ইসলামবাদ, ডানপন্থী জনতুষ্টিবাদ
রাজনৈতিক অবস্থান: ডানপন্থী
সংগঠন: ছাত্র শাখা, শ্রমিক শাখা, চিকিৎসক সংগঠন
স্লোগান "আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই"
জামায়াতের আর্থিক সংগতি: দান, ব্যবসা, লবিং, টেন্ডারবাজি ইত্যাদি
নারী স্বাধীনতা: শরীয়াভিত্তিক শর্তসাপেক্ষ স্বাধীনতা
দলীয় নিয়ন্ত্রন: অত্যন্ত সুসংগঠিত এবং নিয়ন্ত্রিত।
অপরাধের মাত্রা: বিরল এবং সমসাময়ীক পরিস্থিতির শীকার
নির্বাচনী প্রতিশ্রুতি: বাস্তব সম্মত. দূরদর্শী কিন্তু পূর্ববর্তী সরকার গঠনে অনভিঙ্গ।
১০% লীগ পন্থী কর্মীরা জামায়াতের ভোটার । কিন্তু কোন দলীয় পদপার্থী নয়।
ব্যক্তি যোগ্যতাই প্রধান যোগ্যতা।
অপরাধের শাস্তি স্পষ্ট এবং জবাদিহীতা সর্বস্তরে কোঠর ।
৬০ % দলীয় সদস্যদের সমসাময়ীক দেশ-বিদেশ নিয়ে যথেষ্ট জ্ঞান ও দূরদর্শীতা রয়েছে।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:২১
অপলক বলেছেন: আমি আমজনতা। চাল ডালের দাম বাড়লে আমার কষ্ট হয়। কোন নেতা উঠল, কে কোন গদি দখল করল তাতে আমার আসে যায় না। আমি রাজনীতি করি না। চোর বাটবার চাঁদাবাজ সরকার গঠন না করলে, জবাব দিহিতা থাকলে, পন্যের দাম বাড়বে না সেই আশায় ভাল লোক নির্বাচিত হওয়া দরকার, সেটাই চাই।
জা-শি না হয়ে যদি অন্য ভাল দলও ওঠে আমি সে দিকে...
২|
১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১১
মাথা পাগলা বলেছেন: ক্যান ভাই বেডি মানুষদের স্বাধীনতা আপনার পছন্দ না? আর আপনাগো আইনে পুরুষদের স্বাধীনতা লইয়া মেয়েদের কথা কইতে দেন না কেন? সব আপনারাই ঠিক করবেন? মেয়েরা মানুষ না?
১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৩৩
অপলক বলেছেন: আমি জা-শির কোন কর্মী বা সমর্স্থক না। আমি সাধারন মানুষ। রাজনীতি বুঝিও না , করিও না।
তারেকের চেয়ে শফিকুর ভাল সেটা তো স্বীকার করবেন?
মেয়েরা মানুষ, সন্মানিত মানুষ। একটা পুরুষের শেষ আশ্রয়স্থল ঘরের নারীরা। হয়ত সেটা মা, স্ত্রী বা কন্যা...। জা-শিরা গলা চেপে ধরে কিনা আমার জানা নেই। আমি বুঝি, অতি ভদ্রতা হল অভদ্রতা, অতি স্বাধীনতা হল উগ্রতা।
৩|
১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৮
কলিমুদ্দি দফাদার বলেছেন:
সকালে নীলফামারী জামায়াতের আমির বেহেশতি প্লটের প্রথম কিস্তি নিয়া ধরা খাইছে। নির্বাচনে জিতে না আসলে উক্তো টাকার উপর আবার ইন্টারেস্ট ও যোগ হতে পারে। তবে ১২ ঘাটে ত্যানা না পেচায়ে সরাসরি ভালোলাগার দল সম্পর্কে পোষ্ট করেছেন এজন্য ধন্যবাদ প্রাপ্য। শুভ কামনা.......
১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৩৫
অপলক বলেছেন: ব্লগের টাইটেল পড়েই এত খুশি হলেন? ভেতরটা পড়লেন না? নীলফামারীর একটা নিউজ দেখেই এত লাফাচ্ছেন? এসবের জন্যই আমরা হলাম হুজুগে বাঙালী...
৪|
১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:২১
সুলাইমান হোসেন বলেছেন: ঠিকই বলেছেন ভাই,আমিও সেটাই চাই,
১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৩৭
অপলক বলেছেন: অন্তত একবার কাজ করার সুযোগ দেয়া যাক...
দেশে এমন কোন এমপি নাই, যে সৎ। এখন দেখা দরকার, কে মন্দের ভাল, কে একটু কম অসৎ।
৫|
১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৩২
মোস্তফা সোহেল বলেছেন: যেই ক্ষমতায় আসুক যেন ভাল কিছু করে।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৩৯
অপলক বলেছেন: সেটাই চাই...। ধন্যবাদ।
আসলে এদেশের সব সাংসদরাই কম বেশি চোর-বাটবার। কাজেই আমজনতার হাতে অপশন খুব কম।
৬|
১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪২
নিমো বলেছেন: লেখক বলেছেন: আমি আমজনতা।
আপনি হলেন খাসচামচা। কার? সেটা পোস্টেই বিদ্যমান।
৭|
১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪৩
নিমো বলেছেন: চাল ডালের দাম বাড়লে আমার কষ্ট হয়।
খেজুর খান। কাজে আসবে
৮|
১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪৫
নিমো বলেছেন: কোন নেতা উঠল, কে কোন গদি দখল করল তাতে আমার আসে যায় না।
আপনার পোস্ট কি সেটা বলে? স্ববিরোধগুলো আগে ঠিক করুন
৯|
১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪৭
নিমো বলেছেন: আমি রাজনীতি করি না। চোর বাটবার চাঁদাবাজ সরকার গঠন না করলে, জবাব দিহিতা থাকলে, পন্যের দাম বাড়বে না সেই আশায় ভাল লোক নির্বাচিত হওয়া দরকার, সেটাই চাই।
ও আচ্ছা! রাজাকার, আল বদর, আল শামসরা কবে থেকে ভাল লোক একটু জানাবেন। এত সৎ দিয়ে ভরা দলের কয়জন আয়কর দিয়েছে তার তালিকাটা একটু দিয়েন।
১০|
১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪৮
নিমো বলেছেন: জা-শি না হয়ে যদি অন্য ভাল দলও ওঠে আমি সে দিকে...
হা-হা! সেরকম আরও কয়েকটার তালিকাতো পোস্টে থাকা দরকার ছিল।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:০২
অপলক বলেছেন: এতো লাগে কেন নিমোকহারাম থুক্কু নিমো...?
১১|
১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:১৯
নিমো বলেছেন: লেখক বলেছেন: এতো লাগে কেন নিমোকহারাম থুক্কু নিমো...?
আমার লাগে না, তবে আপনাদের আসল রূপ বের করতে একটু বেশিই মন্তব্য করতে হয়। হা!হা
১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:২৪
অপলক বলেছেন: দারুন বলেছেন...
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৭
নিমো বলেছেন: আলহামদুলিল্লাহ! আপনাকে ধন্যবাদ সরাসরি জা-শিকে সমর্থন দেয়ার জন্য। যে দলই আসুক মার্কা রং ঢং করে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বেসুরো গান গেয়ে কৌশলে জা-শিকে সমর্থন দেন নাই।