নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাদামাটা মানুষ। ভালবাসার কাঙ্গাল। অল্পতেই তুষ্ট। সবাই আমাকে ঠকায়, তবুও শুরুতে সবাইকে সৎ ভাবি। ভেবেই নেই, এই মানুষটা হয়ত ঠকাবেনা। তারপরেও দিনশেষে আমি আমার মত...

অপলক

তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।

অপলক › বিস্তারিত পোস্টঃ

ড. ইউনুস কে প্রাণঢালা শুভেচ্ছা

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪৯




অনেকেই ভেবেছিল, তত্বাবধায়ক সরকার থেকে ড. মোহাম্মদ ইউনুস স্যার সরে যাবেন না। ক্ষমতার লোভ ছাড়া অত সহজ না। জুলাই ২৪এর আন্দোলনের পর দেশে যে ভয়ঙ্কর অবস্থা ছিল, সেখানে দায়ীত্ব নেয়া কম দু:সাহসের কথা না। বৃদ্ধ বয়সে উনি সে সাহসিকতা দেখিয়েছেন, সেটা প্রশ্নাতীত।

ওনার শুরুর প্রতিশ্রুতি ছিল, দেশে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে আপ্রাণ চেষ্টা করা এবং একটা সুষ্ঠ নির্বাচনের পরিবেশ তৈরী করা । উনি ওনার কথা রেখেছেন এবং উপরি পাওনা হিসেবে শিখিয়েছে, স্বাধীনতা কি, স্বার্বভৌমত্য কি, স্বাধীন দেশের আচরন কেমন হওয়া উচিত, সরকার প্রধান হিসেবে কিভাবে রোল প্লে করতে হয়, আন্তর্জাতিক সন্মান কতটা গুরুত্বপূর্ন।


সবচেয়ে ভালবাসা আর সন্মানের সাথে সালাম জানাই আমার পরলোকগত আব্বাকে, তারপরেই ড. মোহাম্মদ ইউনুস স্যার কে। দোয়া করি, উনি দীর্ঘজীবি হোন।




@ ড. মোহাম্মদ ইউনুস স্যার: বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যান। আশাকরি, জাতিসংঘের মহাসচীবের পদটাতে আপনি আশীন হবেন।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৪২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জাতিসংঘের মহাসচীবের পদটাতে আপনি আশীন হবেন।
......................................................................................
দেশের সাথে গাদ্দারী করে কি করে হবেন ?
গোপন চুক্তি কি হয়েছে জানেন ?
১৫ বৎসরের গোলামী করার কে অধিকার দিয়েছে ?
দেশটা কি *োর বাবার ???

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৩

অপলক বলেছেন: গাদ্দারী/অপরাধ তো সব এমপি- সচীব- সরকারী অফিসের পিয়নও করে। দিন শেষে কে পুরুষ্কার পেল, কে সুনাম ছিনিয়ে আনল, সেটাই দেখার বিষয়।

মানুষের স্বভাব হল, নিজের স্বার্থ হাসিল না হলে, সেই ঘটনা/ব্যক্তি নানা দোষে দোষী। কেউ পা পিছলে থাকনা খেলেও হাসি পায়। ছোট বেলায় আপনার বন্ধু যখন ক্লাস টিচারের হাতে বেতের বাড়ি খেয়ে তিড়িং বিরিঙ করে লাফাতো, সেটা দেখেও আপনি মুখ টিপে হাসতেন। এটাই মানব বৈশিষ্ট্য।

তাই আপানার মন্তব্যে আমি বিষ্মিত হইনি। ব্লগটা লেখার সময় মনে হয়েছিল, এরকম মন্তব্য আসবে।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০৩

সৈয়দ কুতুব বলেছেন: তারেক রহমান কে শুভেচছা না জানিয়ে ইউনুস সাহেব কে কেন ?

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৩১

অপলক বলেছেন: সাহস কম... তাই জানাতে পারিনি।

একজন ১০ টাকার চাল খাওয়ানের নামে ৭০ টাকায় খাওয়াছে। এই নতুন মাল ৭০ টাকার টা খাওয়াবে ১৭০এ। ১০ বছর লাগবে না, ৫ বছরি যথেষ্ট প্রমান পেতে। ধৈর্য্য ধরুন।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনি আমার প্রশ্নের উত্তর দেননি ?
.................................................................................
গোপনে আমেরিকার সাথে যে ১৫ বৎসরের গোলামী চুক্তি করেছে
তার রাইট কে দিয়েছে ???
এখন তো বাথরুমে গেলে ও বিদেশী অনুমতি নিতে হবে ।
কার বাবার সম্পত্তি কে বিক্রি করে ?
.................................................................................
না জানা থাকলে ,আল-জাজিরা বা ওয়াশিংটন পোষ্ট পড়ে নিন ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪০

অপলক বলেছেন: আল-জাজিরা বা ওয়াশিংটন পোষ্ট যদি বলেই থাকে, সেটা গোপন থাকে কিভাবে? গোপন শব্দটা ব্যবহার করে, খবরের গুরুত্ব বাড়ান হয়েছে।

হাসিনাও ৩০৩টা গোপন চুক্তি এক বৈঠকে করেছিল। পথ দেখানো আগেই হয়েছে। আসলে এদেশে যেই ক্ষমতার গদিতে বসবে সেই একই আচরন করবে। নতুন কিছু না। দেখা যাবে আপনিও এর বাইরে না। এদেশে মহাথির মোহাম্মদরা জন্মায় না, হাসিনা তারেকরা জন্মায়।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৫৩

মাথা পাগলা বলেছেন: ইউনুসের দূরদর্শিতার ফলেই আজ জামাত এত শক্ত জায়গায় আসতে পেরেছে - এত অবদান রাখার জন্য ধন্যবাদটা তো প্রাপ্যই!

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৪

অপলক বলেছেন: ইউনুসের মাথায় কি আছে, সেটা বুঝতে পারলে আপনি মাথা পাগলা হতেন না, হতেন বিশ্ব পাগলা ট্রাম্প।

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৭:৩৮

নিমো বলেছেন: অবশ্যই ধন্যবাদ দেয়া উচিত। শতাব্দীর সেরা নির্বাচন নামক আসন ভাগাভাগির ভোট ভোট খেলার আয়োজন কয়জনই বা করতে পারে

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৯

অপলক বলেছেন: ধরি মাছ না ছুই পানি...

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৬

ইফতেখার ভূইয়া বলেছেন: আমলা-কামলা কেউই প্রশাসনকে ততটা সহায়তা করে নি বলে আমার মনে হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলোরও ব্যাপক ব্যর্থতা রয়েছে। তবে তিনি অর্থনীতিকে বিশেষ করে ব্যাংকিং ব্যবস্থাকে কিছুটা পরিচ্ছন্ন করেছেন। তার মূল ম্যান্ডেট ছিলো সাংবিধানিক কিছু সংস্কারের রাস্তা তৈরী করা ও একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা সেটা তিনি করতে পেরেছেন বলে আমার মনে হয়। রাষ্ট্র পরিচালনায় দ্বি-পাক্ষিক সম্পর্কে গোপন চুক্তি কোন নতুন ধারনা নয়, সব দেশেই এগুলো হয়ে এসেছে বহু বছর ধরেই। সরকার সবকিছু জনগণকে জানাতে পারে না, সেটা সম্ভবও নয়। স্বয়ং রাষ্ট্রের অভ্যন্তরের অনেক বিষয়ই জনগণকে জানানো হয় না আর এটাই স্বাভাবিক। এদেশের মানুষ অর্ধ-শতাব্দীর বেশী সময় ধরে রাষ্ট্র ক্ষমতায় চোর, বাটপারদের দেখে এসেছে, জনগণের বিরাট একটা অংশও তার সুবিধাভোগী সুতরাং তাদের থেকে এর চেয়ে ভালো প্রতিক্রিয়া আশা করা মুশকিল।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৩৫

অপলক বলেছেন: সঠিক বলেছেন। ধন্যবাদ।

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ক্ষমতায় বসে যিনি প্রথমেই নিজ প্রতিষ্ঠানের যতপ্রকার
সুযোগ সুবিধা নিলেন, ট্যাক্স মওকুফ করায়ে নিলেন,
বিভিন্ন ব্যবসা নিলেন, তিনি কি করে জাতিসংঘের মতো স্হানে
জায়গা পাবেন ? তার আমলনামা ইতিমধ্যেই সবার কাছে চলে গেছে ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:০৬

অপলক বলেছেন: ঐটা একটা রাজনৈতীক কেস ছিল। প্রতিস্ঠানের নিয়মাবলী + সরকারী নিয়ম কোনটায় ভঙ্গ হয়নি। আপনি শুনানিগুলো পড়ে দেখেন।


আমি বরং বীতশ্রদ্ধ হয়েছি কিছুটা এই ব্লগ পোস্টের পরের দিন, ডক্টর ইউনুস একটা হারামীপানা চুক্তি করে গেছে আমেরিকার সাথে। যেখানে হাসিনার হুবহু দেশ বিক্রির কাজ করে গেছে ইউনুস। শালা এটাও একটা শিক্ষিত বেজন্মা বাঙালী।

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:০৬

রাসেল বলেছেন: ড. ইউনুস কে আমার মূল্যায়ন

অর্থনীতিকে পরিচ্ছন্নকরণে কিছুটা অবদান রেখেছেন।

প্রশাসন থেকে সহায়তা পাননি। যথেষ্ট নিরপেক্ষ নন। লন্ডনে গিয়ে তারেক জিয়ার সাথে বৈঠক এবং নির্বাচনের ফলাফল একই সূত্রে গাঁথা বলে মনে হয়।

৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৩১

নিমো বলেছেন: মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ট্রাম্প ও ইউনূসের চামচা যা বলেছে উহাই সংবিধান, এর বাইরে সব মূর্খ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ছিনতাই নিয়েও এদের পক্ষ থেকে সাফাই পাওয়া সম্ভব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.