| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অপলক
তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।
এদেশে পরিবর্তনের জোয়ার আসবে। কিন্তু সত্যিকারের জনকল্যানের জন্য উপযুক্ত জন-প্রতিনিধির দ্বারা প্রতিস্থাপনের জোয়ার কখনও আসবে না। তাই বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র বহুমূত্র রোগীদের দিয়ে চলবে, বাংলাদেশের রেলপথে চলা ট্রেনগুলোর মত ঝুকঝুক আওয়াজ তুলে হেলে দুলে চলবে। সরকারের ইশারায় হেলেদুলে সম্মতি জ্ঞাপন করবে।
এদেশ এমন একটি দেশ যে দেশের প্রধানমন্ত্রী হলেন স্বশিক্ষিত, প্রবাসমন্ত্রী হলেন স্বশিক্ষিত, বাংলাদেশ ব্যাংকের মত কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হন একাউন্টিঙে স্নাতকোত্তর পাশ। আর সাংসদের ৩৫০ জনের মধ্যে ১৮৭ জন স্নাতক পাশ। আমাদের প্রতিবেশী দেশ ভুটানের ১০০% সাংসদ স্নাতক পাশ, তবে ৮০% স্নাতকোত্তর বা আরও উচ্চ ডিগ্রিধারী।
লজ্জা...
আমাদের লজ্জা লাগে, আমার দেশের সাংসদদের লজ্জা লাগে না। দেশে ৯ লাখ বেকার স্নাতক (গ্রাজুয়েট) পাশ শিক্ষার্থী বেকার। মোট বেকার মানুষের মধ্যে তারা ১৪% প্রায়।
ড. কামাল হোসেন বলেছিলেন, আমি আমার এলাকায় ভোট পাই না, ভোট পায় ট্রাক ড্রাইভার। এদেশে শিক্ষিতের দাম নেই। আইন প্রনেতার দাম নেই, যে সংবিধান দিয়ে রাষ্ট্র চলে তার গুরুত্ব বোঝে না।
বাস্তব হল, যেদেশে মানুষ এক প্লেট বিরানী বা ৫০০ টাকায় ভোট বিক্রি করে, আর ভোটের পরে ৫ লাখ টাকার জমি হারায়, ভিটে মাটি হারায়, নিজ এলাকায় থাকতে পারে না, তারা নিজেদের ভাগ্য বদলাবে কিভাবে? বিরানীর লোভটাই তো বড় কথা...
আসুন আমরা নতুন রাষ্ট্রপতি কে হাততালি দিয়ে অভিনন্দন জানাই। তারপর কোন ডাস্টবিনের কাছে গিয়ে খ্যাক করে মুখ ভর্তি জমানো থুতু ফেলি। আসলে পঁচা গন্ধ কম বেশি সবার সহ্য হয় না। আমারও না...
©somewhere in net ltd.