| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অপলক
তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।
যার রুগি মারা গেল ভুল চিকিৎসায়, সে তো আপনজন হারালই, সাথে মার খেল, দুজনের হাত ভাঙল, বিএনপি থেকে বহিষ্কার হল আবার পুলিশ কেস খেল। এতেই বোঝা যায়, ডাক্তার সমাজের ইউনিটি কতটা শক্তিশালী। সাধারন মানুষ ডাক্তারদের কাছে কতটা জিম্মি!!!
কখনও কি শুনেছেন, এক হাতে তালি বাজে? যারা মানুষ মারল তারা আবার অন্যকে শাস্তিও দিল। আমি জানি না, কোন বিবেগে বগুড়ার সকল স্তরের ডাক্তার নার্সরা মানব বন্ধন করল ইন্টার্নি ডাক্তারদের হয়ে, আমার মাথায় আসে না।
এই রকম পক্ষপাতদুষ্ট বিচারকে / সমর্থনকে আমি ধিক জানাই। ছি: ...
এমন সময় কি আসবে না, যখন এই সিনিয়র ডাক্তারদের আত্মীয় তাদের কর্মস্থলের বাইরে কোন হাসপাতাল/ক্লিনিকে হেনেস্থা হবে না বা ভুল ট্রিটমেন্টে মারা যাবে না? আজ সিনিয়র ডাক্তাররা এই ইন্টার্নি ডাক্তারদের যে প্রশ্রয় দিল, তার ফলাফল ভবিষ্যতে অবশ্যই পাবে। হয়ত সেদিন আমি আবারও পোষ্ট দিব... আল্লাহ ভরসা।
ডাক্তাররা সামনে আরও পিটুনী খাবে... প্রতিকারের সময় এখনি
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯
অধীতি বলেছেন: দেশের পরিস্থিতি এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যে, একদল আরেকদলের উপরে দোষ চাপিয়ে দিয়ে নির্বিঘ্নে অপকর্ম করতে পারে।