নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাদামাটা মানুষ। ভালবাসার কাঙ্গাল। অল্পতেই তুষ্ট। সবাই আমাকে ঠকায়, তবুও শুরুতে সবাইকে সৎ ভাবি। ভেবেই নেই, এই মানুষটা হয়ত ঠকাবেনা। তারপরেও দিনশেষে আমি আমার মত...

অপলক

তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।

অপলক › বিস্তারিত পোস্টঃ

সামু বার্ধক্যে পৌঁছেছে

১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৭



দিন যায় ক্ষণ যায়,
সময় কাহারো নয়,
বেগে ধায় নাহি রহে স্থির,
সহায় সম্পদ বল,
সকলি ঘুচায় কাল,
আয়ু যেন পদ্ম পাত্রে নীড়।


কেন মনে হচ্ছে, সামু বার্ধক্যে পৌঁছেছে বা সামু কেন আমাদের ছেড়ে যাবে খুব শীঘ্রই:

১. সামুতে মডারেশন বোর্ড বলতে এখন আর কিছু নেই সম্ভবত। শুধু দুই এক জনের এডমিন একসেস আছে। যারা বছরে দু একবার নির্বাচিত পোস্টের পেজটা আপডেট করেন।
২. সরকারের বিশেষ কোন বিজ্ঞপ্তি থাকলে সেগুলো ব্লগে জানানো হয়। আমি জানি না, ফাউন্ডার সৈয়দা গুলশান ফেরদৌস জানা আপু বেঁচে আছেন কি না ! Somewherein Net Ltd. আউটসোর্সিং কম্পানিটা টিকে আছে কিনা, যেখান থেকে শুরুতে খরচ এবং টেকনিক্যাল সাপোর্ট দেয়া হত। linkedin এ বহুদিন কোন আপডেট নেই।
৩. অন্যদিকে সামুর বিজ্ঞাপন সেকশন প্রায় বন্ধ। মানে তেমন কোন ইনকাম নেই। এর মানে দাঁড়ায়, সচল রাখার জন্যে সামুর ব্যকইন্ডে যে খরচ তা সম্ভবত ব্যক্তিগত পকেট থেকে যাচ্ছে। সেই মহান ব্যক্তি কত দিন এভাবে চালাবেন আমি জানি না।
৪. আবার সামুর টেকনিক্যাল আডডেট নেই। অসংখ্য বাগ আমরা এক সময় তুলে ধরেছিলাম, সেগুলোর সব আপডেট আজও হয়নি।
৫. কিছুদিন হল সামু লোড হতে অনেক সময় নেয়। অন্যদেরও একই জিনিস হবার কথা।
৬. হ্যাকাররা যেকোন সময় এই সাইট টাকে ডাউন করে দিতে পারে কি না তাও জানি না। ২০০৫ এ Malware and Phishing: Automated checkers রেজিট্রেশন করা ছিল ক্লিন সাইট হিসেবে। এর পর আর কোন আপডেট নেই।
৭. দুই লাখ ৫০ হাজার ইউযারের ভেরিফাইড একাউন্ট আছে সামুতে। যার মধ্যে প্রায় ১১০০ জন কালে ভাদ্রে সামুতে লগইন করেছে গত ৪ বছরে। আমি জানি না, সকলের ডাটাবেজ সঠিকভাবে সংরক্ষিত আছে কি না।
৮. আমি খুব আশাহত যে, ২০১০-২০১৪ এর ভেতরে সামুতে প্রকাশিত আমার লেখা প্রায় ৮০টা কবিতা/ব্লগ নেই। এদিকে পোস্ট আর্কাইভ এলোমেলো, কোথাও কোথাও রিপিটেড পোস্ট বা একই লেখা ভিন্ন ভিন্ন সময়।

৯. আমার প্রায় ৩৫ টার বেশি পোস্ট আমি নিজেই এডিট করতে পারি না। হয়ত বানান ভুল চোখে পড়েছে, সেটা ঠিক করতে পারি না। নিজের ঘরে নিজেই পরবাসী।

১০. এমনকি আমার যে ইমেইল এডড্রেস দিয়ে আমি এই একাউন্ট খুলেছিলাম, সেই ইমেল এডড্রেস এখানে আর কাজ করে না। কোন ইমেইল সামু থেকে রিসিভ হয় না। যদি আমার একাউন্ট হ্যাক হয়, আমি আর কখনও খুলতে পারব না। অথবা কোন কারনে আমি পার্সওয়ার্ড ভুলে গেলে, এই একাউন্টের সব আশা ছেড়ে দিতে হবে। তাই কয়েকদিন হল, আমি কিছু ভাললাগা পোস্টগুলো ব্যকআপ নিয়ে নিলাম। পারলে আপনারাও নিন আপনাদেরগুলো।
১১. সামুতে প্রায়ই আমার বা আপনাদের কারও কারও অবিশ্বস্য সংখ্যার ভিউ দেখা যায়। যেমন, ২ ঘন্টার ভেতরে ১২০০-১৫০০ ভিউ। এটা কেন বা কিভাবে কারা করছে বলা মুসকিল। পরে দেখা যায়, সেটি আবার কম ভিউ দেখাচ্ছে।
১২. সামুর টপ মেন্যুাবারে যে সহযোগিতা আপসন রয়েছে, সেখানে বহু ইমেজ এবং গাইডলাইন নতুন ভার্সনের সাথে মিল নেই। মডুরা কখনই হয়ত সেটার উপর কাজ করেনি।
১৩. আমি আশাহত হয়ে, পরীক্ষামূলক একটা নতুন সামু একাউন্ট খুলেছি আড়াই বছর আগে। সেখানে আমার ১৮৪টার মত পোস্ট আছে। মডারেশন বোর্ড ৩ দিন পর্যবেক্ষন করার কথা থাকলেও আজও তা এপ্রুভ হয়নি। যে কারনে আমার ঐ নতুন ব্লগের লেখা প্রথম পেজে আসে না। শুধু আমি না, আমি কমপক্ষে আর ৩জনের ব্লগারের নাম জানি, যারা অনেক সুন্দর সুন্দর এবং গুরুত্বপূর্ন লেখা পোস্ট করেছেন, তবুও তারা আমার মতই ভুক্তভোগী।

আমার মনে হয়, এভাবে আর বেশি দিন সামু চলবে না। ২১ বছর অনেক লম্বা সময়। অনেক কিছু ব্যাকডেটেড হয়ে গেছে। সামু যখন চালু হয়েছিল, ১৬ডিসেম্বর ২০০৫, তখন আমরা ফ্লপিডিস্কে করে কনন্টেন ক্যারী করতাম। এখন ১ টেরাবাইটের মেমোরি কার্ড মানিব্যাগের চিপায় থাকে। সে হিসেবে সামুর কোন আপডেট নেই। স্বসম্মানে বিদায় নেয়া উচিত, বা নতুন করে জেগে ওঠা দরকার।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমার এক নানা আছেন যিনি ৯০ বছর বয়সেও সাটার কাটেন।
আমি ইংল্যান্ডে এক ৮০ বছর বয়সী সিনিয়র সিটিজেনকে রোজ বরফের উপরে স্ক্যাটিং করতে দেখেছি।

১০ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

অপলক বলেছেন: এটা ওনাদের সামর্থ। সামুতেও ১১-১৫ জনের মত লেখক ঐ রকম প্রবীন, যারা এখনও পারফর্ম করে যাচ্ছে, ইচ্ছা শক্তির বলে। কিন্তু সামুর নিজের-ই অনেক রোগে ধরেছে। চিকিৎসা দরকার।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সে হিসেবে সামুর কোন আপডেট নেই।
................................................................
বর্তমান প্রযুক্তিতে সামু আপডেট করা খুব কি কঠিন কাজ ?
মনেহয় সদ ইচ্ছার প্রয়োজন ।

১০ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:০৩

অপলক বলেছেন: মডুরা ভাল জানে...



এই যে আজকে পোস্ট করলাম। দেখবেন ১ বছরেও মডুর কানে পৌছাবে না। যে কেউ এখন সামুর পরিবেশ নষ্ট করতে পারে, এডাল্ট কনটেন্ট দিতে পারে... আরও অনেক কিছু সম্ভব। দেখার কেউ নেই।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৭

নতুন বলেছেন: সামুর সাথে ২০ বছর কাটানো অবশ্যই বিরাট ব্যাপার।

সামুর শেষ সময় চলছে। হয়তো একদিন হুট করে বন্ধ হয়ে যাবে।

১০ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪২

অপলক বলেছেন: আমিও সেটাই ধারনা করছি... কিন্তু সামুকে জড়িয়ে আমার অনেক স্মৃতি। হারাতে চাই না সামুকে... কখনই না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.