| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অপলক
তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।
আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী, মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের মাথা গুঁড়িয়ে দিতে চাই
উপরের স্টাইলে না বলে স্মার্টলি এভাবেও বলা যেত:
"আওয়ামী লীগ একটি প্রশ্নবিদ্ধ গোষ্ঠী, তাদের শোধন করে দেশের সোনা বানাতে চাই"
সন্ত্রাসী শব্দটা শক্তিশালী রাষ্ট্র বা অস্ত্র ব্যবসায়ী রাষ্ট্রগুলোকে সুযোগ করে দেয় বাংলাদেশের মত দেশকে চাপে ফেলতে। তারা মানতে চাইবে না, আ..লীগ মাইনকা চিপায় পরা একটি সরকারপন্থী দল ছিল।
এখন যদি সরকার প্রধান, সংসদে দাঁড়িয়ে বলে, ওরা সন্ত্রাসী, মানে সব-লীগ টেরোরিস্ট। এটাই ধরে নেবে, সব জায়গায় এটাই বলবে ঐ সব রাষ্ট্র। কারন রথ দেখার অযুহাতে সর্বদাই সেইসব রাষ্ট্র কলা বেচতে চায়, মানে অস্ত্র বেচতে চায়, যুদ্ধ দাঙ্গা হাঙ্গামা লাগাতে চায়, অর্থনীতি ও উন্নয়নের বাধা হয়ে দাঁড়াতে চায়, কৌশলগত লুটতরাজ করতে চায়। ভাল বাংলায়, সুঁই হয়ে ঢুকে ফাল হয়ে যায়।
আমজনতার একজন হিসেবে আমি আশা করি, জাতীয় সংসদে দাঁড়িয়ে যারাই কথা বলুক, আচরন এবং ভাষার সংযমের পরিচয় দিক । ব্যাখাটা পরে আসুক। কারন সাংসদরা বাংলাদেশের জনগনের প্রতিনিধি বা প্রতিচ্ছবি, তাদের সব কিছু সারা বিশ্বের কাছে বাংলাদেশীদের প্রতিনিধিত্ব করে। অনেকেই ভুলে যায়, জাতীয় সংসদ আর দলীয় কার্যালয় এক জিনিস নয়।
আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী, মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের মাথা গুঁড়িয়ে দিতে চাই: প্রধানমন্ত্রী
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৯
সৈয়দ কুতুব বলেছেন: এই কথাটা নিয়ে অনেকেই সমালোচনা করছে দেখলাম ; প্রথমে ভেবেছিলাম হয়তো মিডিয়া টুইস্ট করে বলেছে , এখন দেখি ঘটনা সত্য । এভাবে বলা উচিত হয় নি ।