নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারণ মানুষ,যে সব সময় অসাধারনের খোঁজে থাকে।যেটা খুব বোকা বা অতি চালাকের লক্ষণ হতে পারে।

নর্দমার কিট

নিজেকে খুজে ফিরি বাহিরে ভিতরে,বাস্তবে অবাস্তবে,শহরে অরণ্যে।এই খোজা-খুজিতেই দিনগুলো কেটে যাচ্ছে আর হ্যাঁ যতদিন নিজেকে খুজে না পাই ততদিন,আমি আমিই।

নর্দমার কিট › বিস্তারিত পোস্টঃ

প্রলাপ

২৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৩

শুধু একটি বারের জন্য চোখটা বন্ধ করেছিলাম
আর তাতেই চাঁদ আর সূর্যের রৈখিকটানে আমি
আমরা আমাদের পৃথিবী,গৃহ,আবাস আর সেই
মিশরিও দাস,পাগল,বাই-সাইকেল,রি-সাইকেল
বসে থাকা,দাঁড়ানো,দৌড়ানো,বেগ,আবেগ,পেগ
হাহা,হিহি,হুহু-কান্না,কষ্ট,নষ্ট-দৃষ্ট,অদৃষ্ট,উৎকৃষ্ট
চুপ চিৎকার স্লোগান,বারুদ গন্ধ,রক্ত মৃত্যু
লাল জামা,লাল সূর্য,লাল সালাম,লাল আগুন
মানুষ অমানুষ,দেশ বিদেশ,কাঁটাতার ফেলানি
একটু আলো,টিউব লাইট,দাবানল অগ্নুৎপাত
সব ঘটে গেল তার সামনে,আমি অন্ধ বধির
পিংক ফ্লুয়েড,বিটলস,ডিলান,মারলি,লিনন
আজম থেকে রাফা বা অঞ্জন থেকে বর্মণ
আমি নিশ্চুপ,মূর্খ পার্থিব অজ্ঞান ব-কলম
হায় আমি,আমিই আমি(হা হা হা হা) দেখ
এখনো আমি,এই আমি,সেই আমি,আমার আমি
আর তুই তুমি আপনি আপনারা,কিছু মানুষ
একটা ডাস্টবিন কিছু কাক অবশ আমি
মাছির গুনগুন,দুর্গন্ধ,একজন শিক্ষক
হাতে বেত পিছনে ব্লাকবোর্ড সামনে ডাস্টার
চক।কালোতে সাদা,সাদাতে হাহাকার,লাশ
মানুষ মানুষ মানুষ,মুখস মুখস মুখস,আমি

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.