| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নর্দমার কিট
নিজেকে খুজে ফিরি বাহিরে ভিতরে,বাস্তবে অবাস্তবে,শহরে অরণ্যে।এই খোজা-খুজিতেই দিনগুলো কেটে যাচ্ছে আর হ্যাঁ যতদিন নিজেকে খুজে না পাই ততদিন,আমি আমিই।
এসো ভালবাসার নৃশংসতা চালাই পৃথিবীতে
স্যাটেলাইট নিয়ন্ত্রিত মিশাইল গুলো নিক্ষেপ করি
বিস্ফোরিত করি মাঝ আকাশে,ফুল ঝরে পড়ুক ঘরে ঘরে
ইস্পাত তৈরি ভারি ট্যাঙ্ক গুলোর গোলার আঘাতে
চকলেট,টফি,ট্যাঁডিতে হাসি ফুটুক প্রতি শিশুর মনে মনে
সমরসজ্জায় সজ্জিত সৈন্যদল পাঠিয়ে দেই দুর্ভিক্ষপীরিত অঞ্চলে
লৌহ বলিস্ট হাতগুলো তুলে দিক খাবার অভুক্তের মুখে
সীমান্ত প্রহরীদের পাঠিয়ে দেই ছুটিতে,আনন্দ করুক
কাটাতার গুলো তুলে দেই,মিশে যাক মাটি,মাটির সাথে
যুদ্ধজেট গুলো থেকে প্যারাটুপাররা লাফিয়ে পড়ুক
ঈদ,পূজা,ক্রিসমাস,বৌদ্ধপূর্ণিমার উপহার নিয়ে
অসমাপ্ত
©somewhere in net ltd.