নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারণ মানুষ,যে সব সময় অসাধারনের খোঁজে থাকে।যেটা খুব বোকা বা অতি চালাকের লক্ষণ হতে পারে।

নর্দমার কিট

নিজেকে খুজে ফিরি বাহিরে ভিতরে,বাস্তবে অবাস্তবে,শহরে অরণ্যে।এই খোজা-খুজিতেই দিনগুলো কেটে যাচ্ছে আর হ্যাঁ যতদিন নিজেকে খুজে না পাই ততদিন,আমি আমিই।

নর্দমার কিট › বিস্তারিত পোস্টঃ

কিটের কথা ১

২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

আমি নিজের উপরে আজব হয়ে যাচ্ছি।কি সব শুরু করেছি।কই আমার দৌড়ানোর কথা আর আমি সি-লায়নের মত শুয়ে রোদ পোহাচ্ছি।সমস্যা আমার নিজেরই,ব্যাপক ঘরকুনে হয়ে গেছি।মানুষ আকাইম্মার ঢেঁকি হয়,আমি আকাইম্মার ধানভাঙ্গা মিল।
আমি কি ভাল পারি?এইটা আমার একটা জীবনের সব থেকে বড় প্রশ্ন।আমি আসলে কিছুই ভাল পারিনা শুধু একটা জিনিস বাদে,বড় বড় কথা বলা ছারা।
কয়েকবার প্লান করলাম বাহিরে ঘুরতে যাব।গুগল আর্থ বের করে বিস্তর গবেষণাও করলাম।কোন পথ দিয়ে গেলে তারাতারি যাওয়া যাবে,কোথায় চিপা বেশী বাঁক কম ইত্যাদি।টাকার হিসেব,কি কি সাথে নিব,ফার্স্ট এইড নিতে হবে কিনা এসব নিয়েও ঘণ্টার পর ঘণ্টা চিন্তা করলাম।শুভক্ষণ বের করলাম।শুভক্ষণ এলো,আমরা গেলাম না।আমি নিজেই একটা অসুবিধা তৈরি করলাম।সবার মাথা গরম করলাম।
আর না এবার আমি ঘুরে দাঁড়িয়েছি।এবার যাবই।সামনের বৃহস্পতিবার ৩।৯।২০১৫ আমরা পতেঙ্গা যাচ্ছি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.