নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারণ মানুষ,যে সব সময় অসাধারনের খোঁজে থাকে।যেটা খুব বোকা বা অতি চালাকের লক্ষণ হতে পারে।

নর্দমার কিট

নিজেকে খুজে ফিরি বাহিরে ভিতরে,বাস্তবে অবাস্তবে,শহরে অরণ্যে।এই খোজা-খুজিতেই দিনগুলো কেটে যাচ্ছে আর হ্যাঁ যতদিন নিজেকে খুজে না পাই ততদিন,আমি আমিই।

নর্দমার কিট › বিস্তারিত পোস্টঃ

আমি এবং আমি

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৩

আমিতো মানুষ হতে চেয়েছিলাম
একজন সাদামাটা সামাজিক মানুষ
পারলাম কই?ঐ একি ভুল অন্যভাবে দৌড়লাম
চেষ্টাও করেছিলাম,দেখি প্রকৃতি অন্য কিছু চাচ্ছে
আমি অন্য কিছুতে বয়ে গেলাম।আর মানুষ!!
ওটা থাকনা,অন্য কোন দিন হব

আমিতো প্রেমিক হতে চেয়েছিলাম
একজন প্রেমন্মাদে আত্মহারা প্রেমিক
পারলাম কই?ঐ একি ভুল অন্যভাবে দৌড়লাম
চেষ্টাও করেছিলাম,দেখি প্রকৃতি অন্য কিছুতে ডাকছে
আমি ডাকে সাড়া দিলাম।আর প্রেমিক!!
ওটা থাকনা,অন্যকোন দিন হব

আমিতো সন্তান হতে চেয়েছিলা
একজন বাধ্য অনুগত সন্তান
পারলাম কই?ঐ একি ভুল অন্যভাবে দৌড়লাম
চেষ্টাও করেছিলাম,দেখি প্রকৃতি অন্যকিছু বলছে
আমি অন্যকিছুতে ক্ষয়ে গেলাম।আর সন্তান!!
ওটা থাকনা,অন্য কোন দিন হব

আমিতো আমি হতে চেয়েছিলাম
একজন আমি যার মুঠোয় সব থাকবে
পারলাম কই?ঐ একি ভুল অন্যভাবে দৌড়লাম
চেষ্টাও করেছিলাম,দেখি প্রকৃতি অন্যকিছুতে টানছে
আমি অন্যকিছুতে তলিয়ে গেলাম।আর আমি!!
ওটা থাকনা,অন্য কোনদিন হব

আমি কিছুই হতে পারিনি,হয়তো প্রকৃতি চায়নি
বা চেষ্টায় কমতি ছিল,সে যাই হোক
একটা যন্ত্র বা অমানুষ হয়েছি,এটাতো মানছো
আর পরিবর্তন।বাদ দেও না অন্য কোন দিন হব।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১১

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৯

নর্দমার কিট বলেছেন: আপনাকে ধন্যবাদ

২| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৮

হাসান মাহবুব বলেছেন: +

১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩০

নর্দমার কিট বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.