| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নর্দমার কিট
নিজেকে খুজে ফিরি বাহিরে ভিতরে,বাস্তবে অবাস্তবে,শহরে অরণ্যে।এই খোজা-খুজিতেই দিনগুলো কেটে যাচ্ছে আর হ্যাঁ যতদিন নিজেকে খুজে না পাই ততদিন,আমি আমিই।
এবার সুসাইডটা করেই ফেলবো
অনেকতো হল আর কত,খেলাটা শেষ হোক
৩ টাকা দিয়ে একটা ব্লেড কিনলাম
পরিকল্পনা সাধারণ,বা হাতের শিরা কেটে মৃত্যু
ঘরের দরজাটা লক করলাম,বারান্দায় গিয়ে দাঁড়ালাম
আমার বারান্দাটা ছোট কিন্তু সুন্দর,আকাশ দেখা যায়
বারান্দার দেয়ালে গা এলিয়ে বসলাম।আকাশটার দিকে তাকালাম
এখন প্রায় মাঝরাত,পুরো শহর ঘুমে বিভর।তারা স্বপ্নক্ষেত্রে
রঙ্গিন সুতো দিয়ে ভালবাসার সুইয়ের ছোঁয়ায় স্বপ্ন বুনছে
আচ্ছা এতো মানুষ,তাদের কেউ কি আমার মত কষ্টে নেই??
আমার মত ছোট বেলকুনিটায় বসে নেই,হাতে ব্লেড
আছে হয়তো,কে কার খোঁজ রাখে।সবাই নিজের খোঁজে ব্যস্ত
আচ্ছা আজ চাঁদটার আলো এতো কম কেন,চাঁদটাও কি কষ্টে আছে
নাহ চাঁদের আবার কিসের কষ্ট,সবাইতো চাঁদটার পিছেই ছুটে
চাঁদ অন্যকে কষ্ট দিবে,নিজে কষ্ট পাবে কেন।সাধারণ যুক্ত
প্রকৃতির হিসেবগুলো এতো কঠিন কেন,নাকি সুধু আমার ক্ষেত্রেই
কি জানি।এতো চিন্তা করে কি হবে,রহস্যগুলো প্রকৃতি নিজের করেই রাখুক না
নিজের অন্তঃস্থলে তালা দিয়ে রাখুক আর চাবিটা হারিয়ে ফেলুক
একটা প্রবাদ আছে না only one made and its maker was dead
এরকমই কিছু একটা হোক না।রহস্য,রহস্য হয়েই থাকলো
হে প্রকৃতি,তুমি আমাকে প্রতিনিয়তই মেরেছো
আমার সত্ত্বাটাকে প্রতিবারেই তোমার ঐ ব্লেন্ডারের ধারালো ব্লেডের নিচে ফেলে
অতিত বর্তমান মিশিয়ে দিয়েছো।আমি কিছুই বলিনি,চুপ থেকেছি
ভেবেছি তোমার খেলা এক সময় শেষ হবে,তুমি হাপিয়ে উঠবে
আমি অবাক!!!তুমি কখনই ক্লান্ত হও নি।
আবার নতুন উদ্যমে আমার উপর ঝাপিয়ে পরেছো
এই শেষ বেলা আমাকে একটা কথা বলতো প্লিজ
আমার উপর তোমার এতো রাগ কেন
আমার মুখের হাসি কি তোমার বুকে বিষাক্ত তীরের মত বিঁধে
নাকি পূর্বজন্মে আমি তোমাকে নিয়ে খেলেছিলাম,তার শোধ নিচ্ছ
হে প্রকৃতি তোমার অবগতির জন্য জানাচ্ছি,তোমার খেলা শেষ
এবার আমারটা শুরু হবে।আর মারতে পারবেনা হা হা হা
আমার নিয়তি,ভবিষ্যৎ সব আমার হাতে।তুমি নিরব দর্শক
জনাব আমার মৃত্যু আমার হাতেই হবে,তুমি বসে বসে দেখবে
দুর্বিষহ যন্ত্রণা নিয়ে মানবজীবনের প্রস্থানতো অনুভব করনি
তুমি কি করে বুঝবে কষ্টে ঘেরা হৃদয়ের মৃত্যু অভিজ্ঞতা
কিছুক্ষণের মধ্যে দেখা হচ্ছে প্রলয় উঠবে সামাল দিও
এখন অন্ধকার অন্ধকার অন্ধকার।আলো
২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫১
নর্দমার কিট বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩
কানিজ রিনা বলেছেন: ধন্যবাদ আপনার এহেন শুবুদ্বির জন্য।