| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Parsa_Saifan
ক্ষনিকের পথ চলা . . .
স্যুপ আমার অনেক পছন্দের খাবার। এটি তৈরি করা যেমন সহজ ও দ্রুত হয় তেমনি খেতেও মজাদার ও পুষ্টিকর। আর তাই এর রেসিপি গুলো খুঁজে সংগ্রহ করাও আমার শখ। আজ লাহোরের এক ফেইসবুক ফ্রেন্ড সাবিহা’র কাছ থেকে একটি রেসিপি সংগ্রহ করলাম। নিচে রেসিপিটি অনুবাদ করে দিয়ে দিলাম, আপনারাও ঘরেই তৈরি করতে পারেন এটি।
চিকেন এন্ড ভেজিটেবল স্যুপঃ
রান্নার ধরনঃ চাইনিজ
রান্নার সময়ঃ ১থেকে দেড় ঘন্টা
পরিবেশনাঃ ৬ জনের জন্য
তৈরী করতে যা যা লাগবেঃ
১. একটি কচি মুরগী
২. ৬ মগ পানি
৩. রসুনের কোয়া ৪ টি
৪. ২ ইঞ্চি আদা
৫. ২ চা চামচ সামুদ্রিক লবণ
৬. কালো গোলমরিচ ১ চা চামচ
৭. গাজর কুচি দেড় কাপ
৮. পাতা কপি কুচি দেড় কাপ
৯. সয়া সস ৪ চা চামচ
১০. ডিম ২ টি
১১. লেবুর রস ২ টেবিল চামচ
১২. ৪ টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার
প্রস্তুত প্রণালীঃ
১) প্রথমে মুরগী হাড় সহ টুকরো করে ভালোভাবে ধুয়ে একটি রান্নার পাত্রে নিয়ে নিন। তারপর এতে ৬ মগ পানি দিন। এরপর আদা, রসুন কুচি, গোল মরিচ গুঁড়ো ও লবন দিয়ে একটু নেড়ে নিয়ে চুলোয় সেদ্ধ হতে দিন।
২) ৪৫মিঃ সেদ্ধ হওয়ার পর চুলো থেকে নামিয়ে নিন।
৩) এবার মুরগীর টুকরোগুলো পাত্র থেকে একটি চামচ দিয়ে আলাদা করে নিয়ে হাড় এবং মাংসগুলো আলাদা করুন। মাংসগুলো হাত দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়ে তা আবার ঐ সিদ্ধ করার পাত্রে দিয়ে আবার চুলোয় বসিয়ে দিন।
৪) এবার গাজর কুচি ও পাতা কপি কুচি দিয়ে ১৫-২০মিঃ সেদ্ধ হতে দিন যাতে সব্জিগুলো সেদ্ধ হয়। সেদ্ধ হওয়ার পর সয়া সস দিয়ে দিন।
৫) এবার ডিম একটি পাত্রে ফেটে নিয়ে সেদ্ধ হতে থাকা স্যুপের মধ্যে ঢেলে দিয়ে সঙ্গে সঙ্গে ভালোভাবে নাড়তে থাকুন। ৩-৪মিঃ পর কর্ণফ্লাওয়ার ঠান্ডা পানিতে গুলে স্যুপের সাথে দিয়ে আরও ২মিঃ সেদ্ধ করে গোল মরিচ গুঁড়ো এবং লেবুর রস দিয়ে সাথে সাথে নামিয়ে নিন।
৬) এবার পছন্দমত কয়েকটি কাচামরিচ কুচি করে স্যুপের উপর ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন। ![]()
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৯
Parsa_Saifan বলেছেন: আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা
২|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৭
এহসান সাবির বলেছেন: দারুন.. ট্রাই করব..
ধন্যবাদ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৫
Parsa_Saifan বলেছেন: শুধু ট্রাই???
সবাইকে দাওয়াতও দিতে হবে না হলে আপনার রান্না কেমন হলো জানবেন কি করে???
অনেক ধন্যবাদ
![]()
৩|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৮
এহসান সাবির বলেছেন: কাল রাতে প্রামানিক'দার দেওয়া রেসিপি দিয়ে লালমোহন বানিয়েছি, ঐ পোস্টে ছবিও দিয়ে এসেছি....
ওকে দাওয়াত দেব
শুভেচ্ছা।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১৭
Parsa_Saifan বলেছেন: ওরে বাবা!!! আপনিতো অনেক পাকা রাঁধুনি। ভয় পাইছি। অনেক কঠিন একটা আইটেম বানিয়েছেন, আমি মেয়ে হয়েও এত রান্না পারিনা
ওকে, আপনাকে ফলোও করছি, এখন থেকে আপনার রেসিপি গুলোও সংগ্রহ করবো।
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা
৪|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার রেসিপি+++
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৪
Parsa_Saifan বলেছেন:
অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:৫৬
জাফরুল মবীন বলেছেন: চমৎকার রেসিপিটির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

অনেক অনেক শুভকামনা জানবেন।