| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Parsa_Saifan
ক্ষনিকের পথ চলা . . .
আমি চার বছর আগে Nokia C5-00 মডেলের একটি মোবাইল কিনেছেলাম নোকিয়া শো-রুম থেকে।
ভালো সার্ভিস এবং দেখতে সুন্দর হওয়ায় খুবই প্রিয় ছিল মোবাইলটি। কখনো এর সারভিসিং-এর প্রয়োজন হয়নি। কিন্তু বছর খানেক আগে বাসায় কয়েকজন দুরন্ত পিচ্চি গেষ্ট এর আগমনে আমার মোবাইলটির উপর দিয়ে একটু ধকল যায় ফলাফল হিসেবে বিনা নোটিশে মবাইলটি অফ হয়ে যায়। চার্জ দিলে চার্জ নেয় এবং পাওয়ার বাটনে প্রেস করলে ভাইব্রেট হয় কিন্তু অন হয়না। অনেক ডাক্তার দেখালাম কেউ কোনো সুরাহা করতে পারলোনা। এমনকি খোদ নোকিয়া সার্ভিসিং সেন্টারও পারলোনা। আমার মনের কষ্ট মনেই চেপে রাখলাম। যদিও এর চেয়ে অনেক ভালো মোবাইল সেট আমার আছে তারপরও এর দুঃখ আমি কিছুতেই ভুলতে পারছিনা। আচ্ছা, কেউ কি বলতে পারেন এই মোবাইলটিকে এখন কি ধরনের কাজে লাগানো যেতে পারে? কারো কাছে এর কোনো সমাধান জানা থাকলে জানাবেন প্লিজ, অনেক উপকৃত হবো এবং মনের দুঃখটা হয়তো কিছুটা হলেও লাঘব হবে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪০
Parsa_Saifan বলেছেন: জি, আমার কাজিন এর বাচ্চারা বেড়াতে এসেছিলো। ডিজিটাল বাচ্চা কিনা, তাই :p
২|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৫
পাহার চূড়া বলেছেন: ভাই, অনেক তো করলেন..ব্যবহার
; ৪ বছর...আর কতো?
শোকটা সামলে সাহস নিয়ে আর একটা কিনে ফেলেন।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৯
Parsa_Saifan বলেছেন: আর একটাতো কেনা হয়েছে অনেক আগেই, কিন্তু ঐ যে বললাম কষ্ট ভুলতে পারছিনা। অনেক প্রিয় ছিলো তো ![]()
৩|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫০
চুরি যাওয়া আগুন... বলেছেন: একমাত্র একটাই উপায় আছে। "কয়েকজন দুরন্ত পিচ্চি ডাক্তারের" কাছে দিয়ে দেন।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৮
Parsa_Saifan বলেছেন: তবেই হয়েছে, যেটুকু আছে তাও ভেনিশ হয়ে যাবে।
ওরা একেকেটা যে ডিজিটাল ডাক্তার, ইঞ্জিনিয়ার!!!!!!
৪|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৫
মেহেদী_বিএনসিসি বলেছেন: আমের সিজনে এটা দিয়া আম পাড়তে পারেন.......এছাড়া আমি আর কোন গতি দেখছিনা.......।
নকিয়ারে যদি বলেন এই সেট অলরেডি ৪বছর ইউজ করছেন.......তাইলে আপ্নার কাছ থেকে উল্টা টাকা চাইতে পারে.......
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৮
Parsa_Saifan বলেছেন: ভালোই বলেছেন
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩০
গরু গুরু বলেছেন: কয়েকজন দুরন্ত পিচ্চি গেষ্ট