নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ডা: নার্গিস পারভীন। বর্তমানে সরকারের স্বাস্থ্য সৈনিক। আমি ডাক্তারি ছাড়া আর কিছু পারি না।

না পারভীন

©ডাঃ নার্গিস পারভীন [email protected]স্বল্প, মাঝারি মাত্রার সংবেদন শীল মৌলিক লেখা I শিশুদের নাগালের বাহিরে রাখুন। পূর্বঅনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা যাবেনা ।

না পারভীন › বিস্তারিত পোস্টঃ

নারীর সৌন্দর্য আর দুই জন পুরুষ মানুষের গল্প

২৫ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:৫৫

সতর্ক বার্তা ...১ম গল্পের সাইড ইফেক্ট আছে .প্রথম গল্পটি যদি পেইন কিলার হয় ,তাহলে ২য়টি রেনিটিডিন ।একসাথে দুই টি ঔষধের উদ্দেশ্য থাকে ব্যথা কমানো । এ গল্পের উদ্দেশ্য হল ঘুনে ধরা মনের কিছু ঘুন পোকা কমানো ।আর পরিস্থিতির সাথে সাথে মানুষিক প্রতিক্রিয়াগুলো হিউম্যান এরর ।









১ম ঘটনা

আমার চেম্বারে ভয়ংকর সুন্দর এক মেয়ে প্রবেশ করল । সে এতই সুন্দর যে তার দিকে বেশীক্ষণ তাকানো যাচ্ছেনা । আপনার মনে হতে পারে এই মানুষটাকে আল্লাহ নিজ হাতে গড়েছেন ।



তার একটাই খুঁত । আর সেটা হল তার চোখে কষ্টের ছাপ ।

সাথে জ্বর ,তলপেটে ব্যাথা আরো কিছু সমস্যা শুনে আমি বুঝলাম একিউট পি ,আই , ডি তে ভুগছে ।



২ মাস আগে তার বাচ্চা হয়েছে । এতদিন বাড়িতে ছিল ।এখন আবার স্বামীর কাছে ফিরে আসার পর এই অসুখে পড়ল। একটা ভাত টিপেই , পুরো হাঁড়ির ভাতের কথা বলে দেয়া যায় তেমনি এটুকু শুনে রোগীর না বল অনেক কথাই বুঝে ফেল্লাম । বুঝলাম কোথাকার জল কোথায় গড়িয়েছে ।



স্বামী ভালনা এই মেয়ের । এত সুন্দর মেয়ের কপালে লেখা ছিল নষ্ট চরত্রের স্বামী ।





রোগীকে বল্লাম , শুন মা ,তোমার অসুখটা তোমার হাসবেন্ডের কাছ থেকে ধরছে ।তোমাদের দুই জনকেই ঔষধ খেতে হবে । আর এই এই নিয়ম গুলো মানতে হবে ।

তা তোমার হাজবেন্ড প্রস্রাবের রাস্তায় কোন সমস্যা বলে ?



-হুম , কি কি যেন হয় ,আর ফার্মেসী থেকে ঔষধ কিনে খায় ।



আমি আর কথা বাড়ালাম না । এইমুহূর্তে সবকিছু তাকে জানিয়ে দিয়ে তার শারিরীক কষ্টের সাথে আরও কষ্ট যোগ করতে চাইলাম না । ফলোআপের সময় কথা বলব ।শুধু এক দীর্ঘশ্বাস ফেললাম । মেয়েটা বেরিয়ে গেল ।





কোন রোগীর হাসবেন্ডকে কোন কারণে ঔষধ প্রেসক্রাইব করলে কেন সে এই ঔষধ নিবে এটা বুঝিয়ে বলা আমার নিয়ম ।

কিন্তু নিয়ম মানতে গিয়েই লোকটা যখন রুমে ঢুকল আমি বুঝলাম ,ভুল হয়ে গেছে ।



একধরনের নেশার বস্তু আছে যেটা নিলে স্কীন ব্ল্যাক হয়ে যায় , তার স্কীন সেই ধরনের কালো । আমাদের রুমটা যেন কাল মেঘে ছেয়ে গেল । হীম শীতল এক হাওয়া যেন বয়ে গেল । আমার সিস্টার ভয় পেয়ে গেল । আমিও যেন জমে গেলাম ।

লোকটার চক্ষু জবা ফুলের মত লাল ।

তোমার চোখ এত লাল কেন? নির্মলেন্দুরএই লাইনটা মনে পড়ে গেল । ব্যাটা বলল ,তার চোখ আগে থেকেই লাল ।



যাইহোক আমি ডাইরেক্ট লোকটাকে জানালাম , আপনি বাজারের মহিলাদের কাছে গেছেন । যৌন বাহিত রোগ বৌকে দিয়েছেন



লোকটা মিন মিন করে বল্ল , আমি যেতে চাইনি ,আমার বন্ধু জোর করে ...

আমি তাকে থামিয়ে দিয়ে বল্লাম , এগুলি শুনার আমার আগ্রহ নাই । ফুলের মত বৌটাকে কোনদিন এইডস ধরিয়ে দিবেন , আল্লাহ জানে । অথবা সারভাইকেল ক্যান্সার আছে বৌ টা ভাগ্যে ।





আপনাকে যে ঔষধ গুলো লেখা হয়েছে এগুলি খান , আর অমুক ডাক্তারের সাথে দেখা করেন ।আর তৌবা করে ভাল হয়ে যান,পাপ থেকে বেরিয়ে এসে পবিত্র জীবণ যাপন করেন । (রিলিজিয়াস এডভাইস , অনেক সময়ই খুব কাজে দেয় । অনেক মানুষ কে 'এইবার থাম ' কথাটা এভাবে বলতে হয়। অনেক বৌএর ই পরবর্তিতে হাসি মুখ দেখেছি )





কিন্তু লোকটাকে শয়তান পুরোই গ্রাস করে ফেলেছে । আল্লাহর থাবড়া না খেলে এর সোজা হওয়ার কোন উপায় নেই । লোকটা সম্ভবত বিয়ের আগে থেকেই বহুগামী । উপদেশ পুরা বৃথা গেল বুঝলাম যখন সে আমার সিস্টারের দিকে কি এক ভয়ংকর কু রুচি পূর্ন দৃষ্টিতে তাকিয়ে বললো , আমার প্রেসারটা কি একটু দেখা যাবে ?





আমি তাড়াতাড়ি বললাম :না যাবেনা । অন্যখান থেকে মাপেন । এখানে শুধু মহিলা রোগীর প্রেসার দেখা হয় । আপনাকে যে ঔষধ দেয়া হয়েছে তার সাথে প্রেসারের সম্পর্ক নাই ।



লোকটা বেরিয়ে গেল । কিন্তু রুমের সেই কালো ভাবটা গেল না । এগুলো দেখা ক্লান্তিকর । আসলে নষ্ট লোকটি মনের উপর কালি ছড়িয়ে দিয়ে গেছে । এই ধরণের হাসবেন্ডকে পাষন্ড বলা চলে । এত সুন্দর বৌ , সন্তান ডেলিভারীর জন্য বৌ বাড়ি গেল , আর বৌ বা সন্তানের মায়া তাকে পরনারীর সাথে অপবিত্র সম্পর্ক থেকে দূরে রাখতে পারলনা? তার আসলে বেসিক ই খারাপ ।



পোলাপাইন নাকি আজকাল বিয়ের আগে পরে পরনারীর সাথে সম্পর্ক করাকে ক্রেডিট মনে করে। যারা সুযোগের অভাবে ভাল, তারা নাকি হীন মন্যতায় ভোগে ।



হায়রে সমাজ !! সব কিছু নষ্টদের দখলে চলে যাবে , এই বানী মনে পড়ে গেল ।







২য় ঘটনা :

হাসপাতাল স্টাফ কাইয়ূম ভাই বললেন :

আপা আমার লেট ম্যারেজ , আমি দেখতেও ভালনা । আমার বৌ কম বয়সি আর পরীর মত সুন্দর । বাড়ি অনেক দূরে না হয় আপনাকে দেখাতাম সে কতটা সুন্দর ।বিয়ের বেশী দিন হইছেনা তবুও আমি একটা সন্তান চাই । যেন বৌ আমাকে কোনদিন ছেড়ে না যায় । এইজন্য আপনার পরামর্শ চাই ।



:ভাল তো , বাচ্চা নেওয়ার আগেই ডাক্তারের পরামর্শ নেওয়া ভাল । বৌ এর সাথেও কথা বলেন । ফলিসন নামের বড়িটা দিনে একটা করে খাওয়ান । এতে বাচ্চাদের ব্রেইনের কতগুলো অসুখ হয়না । ভাল হয়, যদি নিকটস্থ একজন ডাঃ দেখান ।



তার অনেকদিন পরের কথা ।তাদের সন্তানের বয়স ৭ মাস । বাচ্চাটির অসুখ । শিশু বিশেষজ্ঞের অধীনে এই হাসপাতালে ভর্তি হয়েছে ।

আমি দেখতে গেলাম । মায়ের কোলে বাচ্চা । বাচ্চা দেখার আগেই আমি মা এর তাকিয়ে হতবাক হয়ে গেলাম ।



ঠিক বলেছিলেন কাইয়ুম ভাই । বৌ এর বয়স কম , উনিশ কুড়ি হবে ।বৌ এর গল্প শুনে তাকে দেখার আগ্রহ ছিল । আশা ছিল একটা সুন্দর মেয়ে দেখতে পাব । কিন্তু মেয়েটাকে সুন্দরী বলা যায়না । আবার অসুন্দরীও না । সে বাংলাদেশের ৮ -১০ টি মেয়ের মত সাধারণ । তার গায়ের বর্ণ ফরসা নয় , চোখ গুলোও পটল চেরা নয় । অতি সাধারণ শ্যাম বর্ণ ।



তাহলে যে কাইয়ুম ভাই বলেছিল , পরীর মত বৌ ? আমার বুঝতে বাকি রইলনা , উনি ভুল বলেন নি ।



বৌ এর জন্য অকৃত্তিম ভালবাসা , ওনার চোখে বৌ কে দিয়েছে অনুপম সৌন্দর্য । লাভ ফ্রম হ্যাভেন ... এখানে আল্লাহর রহমত বর্ষিত হয়েছে । এই দম্পতি পারবে এক সাথে সব দুঃখ কষ্টের মোকাবেলা করতে ।



হুম, ভালবাসা , রহমত অন্তরে থাকলেই একের চোখে অন্যজন সুন্দর হয়ে ওঠে । তা নাহলে বিশ্ব সুন্দরী কেও চোখে লাগেনা ।





বি দ্র এটা চিকিৎসা সংক্রান্ত কোন লেখা নয় । লেখাটি যদি পুরোটা পড়ার মত ধৈর্য হয় তাহলে কেমন লাগল জানিয়ে যাওয়ার অনুরোধ রইল ।

মন্তব্য ৮৬ টি রেটিং +২৯/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:০৪

রাজর্ষি রায় বলেছেন: অনেক ভাল লেখা । চালিয়ে যান ।

২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:০২

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ রাজর্ষি রায় ।

২| ২৫ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:০৭

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: পুরোটায় পড়লাম। আল্লাহর রহমতে যখনই এ ধরণের প্রলোভনের সম্মুখীন হয়েছি তখনই নিজেকে সরিয়ে নিতে পেরেছি। নিজেকে ভালো রাখার এই যুদ্ধে আপনার এই লেখাটা যথেষ্ট ইন্সপাইরেশন দিল।

২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৬

না পারভীন বলেছেন: ধন্যবাদ, উৎকৃষ্টতম বন্ধু । আপনার এই সুন্দর কমেন্ট অন্যদের ভাল থাকার ইন্সপাইরেশন হিসেবে কাজ করবে ।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:১১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: মন্তব্য করার ভাষায় খুজে পাচ্ছি না... :(

২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৮

না পারভীন বলেছেন: কেন মন খারাপ করলেন ভাইয়া ?

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:১৪

তাহাজ্জত তুহিন বলেছেন:
খুবই ভালো লাগলো ।

বৌ এর জন্য অকৃত্তিম ভালবাসা , ওনার চোখে বৌ কে দিয়েছে অনুপম সৌন্দর্য ।

২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:১২

না পারভীন বলেছেন: থ্যান্কস তুহিন । রবি গুরুর লাইন আছেনা একটা , আমি গোলাপ কে বললাম সুন্দর হল গোলাপ ।

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:১৭

মদন বলেছেন: ..

২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:১৪

না পারভীন বলেছেন: থ্যান্কস মদন , কষ্ট করে পড়ার জন্য

৬| ২৫ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:২০

চঞ্চলমণ বলেছেন: অনেক ভাল লেগেছে । প্রথম ঘটনার পুরুষ লোকটাকে ধিক্কার আর পরের ঘটনার পুরুষকে ধন্যবাদ। আপণাকেও ধন্যবাদ তবে প্রথম ঘটনার পুরুষাটাকে আরও ভালভাবে বুঝানো উচিত ছিল বলে মনে হয়।

২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:২০

না পারভীন বলেছেন: তাকে একজন পুরুষ ডাঃ এর কাছে রেফার্ড করেছি । এই লোক সেই লোক না যাকে আমি বুঝালে বুঝবে । লোকটাকে শয়তান পুরোই গ্রাস করে ফেলেছে ।

৭| ২৫ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:২৩

ক্যাকটাস বলেছেন: Sundor meyera mone hoi emon lokder hatei pore.....

২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৩

না পারভীন বলেছেন: ভাল লোকের হাতেও পড়ে ...
কষ্ট করে পড়ার জন্য থ্যান্কস কঁযাকটাস

৮| ২৫ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:২৫

রাসেল ভাই বলেছেন: দুটি সুন্দর গল্পের মাধ্যমে ভাল এবং খারাপের পাথ্যর্ক ফুঠে উঠেছে । আশা করি সবাই ভালোটাই গ্রহণ করবে ।

২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৭

না পারভীন বলেছেন: রাসেল ভাই বলেছেন: দুটি সুন্দর গল্পের মাধ্যমে ভাল এবং খারাপের পাথ্যর্ক ফুঠে উঠেছে । আশা করি সবাই ভালোটাই গ্রহণ করবে ।
থ্যান্কস ,রাসেল ভাই । আমিও তাই চাই

৯| ২৫ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:২৭

প্রিয়তমেষূ বলেছেন: অনেক অনেক ভালো লাগলো। এক কথায় অসাধারন।

২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৯

না পারভীন বলেছেন: ব্যাপক উৎসাহ পেলাম, থ্যান্কস প্রিয়তমেষূ

১০| ২৫ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪১

ব্যর্থ মানুষ বলেছেন: ধন্যবাদ পোষ্টখানা পড়ে ভাল খুব ভাল লাগল।
ভাল চরিত্রের অধিকারীরা ভাল জীবনসঙ্গী লাভ করুক এই কামনা করি।

২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩৫

না পারভীন বলেছেন: সবাই ভাল হয়ে যাক এটাই চাই । নষ্ট হয়ে যাওয়া সহজ ...ভাল রাস্তায় চলে আসুক সবাই ... কমে যাক এ ধরনের অসুখ



ধন্যবাদ , ব্যর্থ মানুষ

১১| ২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩০

নঞর্থক বলেছেন: +++++++++++++++

২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩৬

না পারভীন বলেছেন: ব্যাপক উৎসাহ পেলাম, থ্যান্কস নঞর্থক

১২| ২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩১

অদ্বিতীয়া আমি বলেছেন: কি বৈপরীত্য , মানসিকতার

সত্যি সৌন্দর্য নির্ভর করে দেখার চোখের উপর
অনেক ভালো লাগলো

২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪০

না পারভীন বলেছেন: সৌন্দর্য নির্ভর করে দেখার চোখের উপর ....আমিও এটাই বলতে চেয়েছি ।




অনেক ধন্যবাদ অদ্বিতীয়া

১৩| ২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩৯

বিষের বাঁশী বলেছেন: অসাধারণ! মানুষে মানুষে কত পার্থক্য!

২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪৪

না পারভীন বলেছেন: থ্যান্কস বিষের বাঁশী , কষ্ট করে পড়ার জন্য । উৎসাহ পেলাম

১৪| ২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪০

মনিরা সুলতানা বলেছেন: সুন্দর লিখেছেন আপুনি , আপনার অভিজ্ঞতা গুল এভাবে আমাদের মাঝে ছড়িয়ে যাক , খারাপ আভিজ্ঞতা গুল তে আমার শিউড়ে উঠলে ও , অনেক এর জন্য এ শিক্ষামূলক ।

ব্যর্থ মানুষ বলেছেন: ভাল চরিত্রের অধিকারীরা ভাল জীবনসঙ্গী লাভ করুক এই কামনা করি।

কুরআন এ আছে মমিন পুরুষ দের জন্য মুমিন নারী ।

২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৫৩

না পারভীন বলেছেন: রোগীদের ব্যক্তিগত জীবনের অনেক দুঃখের ভার নিতে হয় ।
বিনিময়ে দেশের আঁতেল সম্প্রদায়ের কটূবাক্য ।



থ্যান্কস ,মনিরা সুলতানা

১৫| ২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:০০

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: গতকাল একজন আপার চেম্বারে ছিলাম। সেখানে একজন মহিলা আসলেন তাঁর সুই সন্তান নিয়ে। তিনি তাঁ স্বামীকে ভয় পাচ্ছেন। বিদেশ বিঁভুই এ উনার স্বামী ছাড়া নিকটজন আর কেউ নাই। কথা বলে বুঝতে পারলাম উনার স্বামী মাদক ড্রাগ আসক্ত, মাঝে মাঝেই উনাকে আর সন্তান দের বটি নিয়ে তাড়া করেন। পুলিশ তাকে একবার ধরে নিয়ে গেলেও ছেড়ে দিছে। ভদ্র মহিলা সাহায্য চান। ডাক্তারের ক্লিনিকে এ ধরণের সাহায্য হয় না, তবে পুলিশ, চাইল্ড প্রটেক্টিভ সার্ভিস তাকে সাহায্য করতে পারে, আর পারে হাসপাতালের ইমার্জেন্সী বিভাগ আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। মহিলার হাতে টাকাও নেই। গল্পটা কেন শেয়ার করলাম জানি না। এটা মাত্র গতকালকের নিউইয়র্কের একটা জায়গার ঘটনা। আপনার কথা মত একটা কালো মেঘ যেন তাঁকে আচ্ছন্ন করে রাখছিল। আর তাঁর বড় ছেলে টার মুখে অস্বস্তি দেখছিলাম। কি করা উচিত কিছুই বুঝতে পারি না।

বিঃ দ্রঃ মহিলা টি তাঁর স্বামীকে এত কিছু র পরেও অনেক ভালবাসেন, আর তাঁর বিরুদ্ধে কেইস করার কথা চিন্তা করছেন না। আলাদা হবার ও চিন্তা করছেন না।

২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:১২

না পারভীন বলেছেন: মেয়েরা অসহায় তার চেয়ে বড় কথা অনেক মানুষই যত কিছুই হোক একসাথে থাকব এটা অন্তরে ধারণ করে ।


এসব মানুষের সংখ্যা কমে যাচ্ছে ।

১৬| ২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:৩২

*কুনোব্যাঙ* বলেছেন: পোলাপাইন নাকি আজকাল বিয়ের আগে পরে পরনারীর সাথে সম্পর্ক করাকে ক্রেডিট মনে করে যারা সুযোগের অভাবে ভাল তারা নাকি হীন মন্যতায় ভোগে।


সহমত। একটি সমাজের ভাবনা বা বোধের গভীরতা কমে গেলে যা হয় আর কি!

২৬ শে ডিসেম্বর, ২০১২ সকাল ৯:০৪

না পারভীন বলেছেন: ভাল কিছু ই দেখেনা , তাই এ অবস্থা । বাবা ,মা , শিক্ষক সবাই মিলে ছোট বেলায় ধর্ম আর নৈতিকতার জ্ঞান দিয়ে দিলে নানা প্রলোভনের মাঝে চলতে পারবে ।




থ্যান্কস ,*কুনোব্যাঙ*

১৭| ২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ৩:২৪

ওয়াহাব ৰাদশা বলেছেন: অনেক ভলো লাগল :)

২৬ শে ডিসেম্বর, ২০১২ সকাল ৯:০৭

না পারভীন বলেছেন: থ্যান্কস , ওয়াহাব ৰাদশা

১৮| ২৬ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৫৮

imranhossain10 বলেছেন: Onek sundor ekta lekha porlam
allah er kache lakh lakh sukria j ekhno nijeke esob thke dure rakhte perechi
Dhonnobad apnake

২৬ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:২১

না পারভীন বলেছেন: চারিদিকে খারাপ হওয়ার অনেক সহজ রাস্তা থাকে তারপরও খারাপ হওয়া কঠিন , যাদি মনে ভাল থাকব এই দৃঢ়তা থাকে ।





আল্লাহ আপনার মঙ্গল করুক imranhossain10

১৯| ২৬ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:১৫

আহসান২০২০ বলেছেন: সুন্দর লিখেছেন। প্রথম ঘটনা পড়ে তো মাথাই গরম হয়ে গিয়েছিলো। ২য় ঘটনা পড়ে কেমন যেন ঠান্ডা অনুভুত হচ্ছে বুকের ভিতর।

২৬ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৩৫

না পারভীন বলেছেন: আগেই বলেছি , সাইড ইফেক্ট আছে ।

ফিমেল পাঠক দের জন্য বেশী ভয় ছিল, বিষন্নতা ,সন্দেহ প্রবনতায় আক্রান্ত হওয়ার ।


২য় ঘটনা সেই জন্যই বলা ।

ধন্যবাদ,আহসান২০২০

২০| ২৬ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:০৬

কালা মনের ধলা মানুষ বলেছেন: ভাল লেগেছে খুব আপনার লেখা।

১ম ঘটনা পড়ে বিষন্ন হয়ে গিয়েছিলাম, কিন্তু ২য় ঘটনা হাসি ফুটিয়ে দিল মুখে।

+++++++

২৬ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৪১

না পারভীন বলেছেন: ধন্যবাদ , কালা মনের ধলা মানুষ ।


ধলা মনের কালা মানুষ কে উৎসাহ দেওয়ার জন্য লেখা ।

২১| ২৬ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৩৩

ইন্তাজ ভাই বলেছেন:

লেখায় +

২৬ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৪৩

না পারভীন বলেছেন:
থ্যান্কস ,ইন্তাজ ভাই । উৎসাহ পেলাম

২২| ২৬ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৩৭

ডানাহীন বলেছেন: সুন্দর লিখেছেন ।

২৬ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৪৬

না পারভীন বলেছেন: থ্যান্কস , ডানাহীন । অনুপ্রেরনা পেলাম

২৩| ২৬ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৫৪

অনীনদিতা বলেছেন: চমতকার লেখেন আপনি।খুব সুন্দর।

২৬ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৫

না পারভীন বলেছেন: অনীনদিতা , অনেক ধন্যবাদ ।





আপনার উৎসাহ ব্যাঞ্জক কমেন্টস এ ধরনের লেখায় আরো অনুপ্রেরনা দিবে

২৪| ২৬ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৫৪

হাসান মাহবুব বলেছেন: আপনার লেখার ভঙ্গি চমৎকার। ভালো লাগলো।

২৬ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৮

না পারভীন বলেছেন: থ্যান্কস ,হাসান মাহবুব ,
আমার তো সন্দেহ ছিল কেউ পুরোটা পড়বে কিনা । কারণ আমি যখন পাঠক , তখন খুব ভাল লেখা না হলে শেষ করতে পারিনা ।
অবশ্য কমেন্টস গুলো মন দিয়ে পড়ি ।

২৫| ২৬ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৩৭

সপ্নীল আমি বলেছেন: খুব সুন্দর করে লিখেছেন, ধন্যবাদ। যখন বিয়ে করব তখন ২য় ঘটনার স্বামীর মত হতে চাই.... সবাই এরকম হলে সমাজ টা অনেক সুন্দর হত।

২৬ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৯

না পারভীন বলেছেন:
থ্যান্কস সপ্নীল , আমি ঠিক এজন্য নিয়ে এসেছি ২ টি মানুষের কথা ।
অনেক কেই দেখি বৌ বা হাজবেন্ড কে নিয়ে মন খারাপ করতে ।
সৌন্দর্য আপেক্ষিক বিষয় । তা না হলে ঐশ্বরিয়া ছাড়া কারো সুন্দর সংসার হতোনা ।

২৬| ২৬ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৫০

অপরাজেয় বিদ্রোহি বলেছেন: লেখায় +++++

২৬ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১১

না পারভীন বলেছেন: থ্যান্কস ,অপরাজেয় বিদ্রোহি

২৭| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮

রবিউল ৮১ বলেছেন: ১ম গল্পের লোকদের সাথে কথা বল্লেই শুধু শুধু মানুষের বিশাস প্রতি মানুষের নষ্ট হয়ে যায় আর ২য় শেণীর লোকদের সাথে কথা বল্লে মানুষের বিশাস পূণরায় ফিরে আসে।

১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১

না পারভীন বলেছেন: ধন্যবাদ ভাই , রবিউল ৮১

২৮| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬

সপ্নাতুর আহসান বলেছেন: ভালবাসা , রহমত অন্তরে থাকলেই একের চোখে অন্যজন সুন্দর হয়ে ওঠে । তা নাহলে বিশ্ব সুন্দরী কেও চোখে লাগেনা ।
ভাল লাগল।

১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩০

না পারভীন বলেছেন: এটাই মুল বক্তব্য ছিল ।ধন্যবাদ ভাই সপ্নাতুর আহসান।

২৯| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৪

দেখি তো পারি কিনা..... বলেছেন: পোলাপাইন নাকি আজকাল বিয়ের আগে পরে পরনারীর সাথে সম্পর্ক করাকে ক্রেডিট মনে করে। যারা সুযোগের অভাবে ভাল, তারা নাকি হীন মন্যতায় ভোগে ।.......এই বিষয় টাকে আরেকটু সুন্দর করে পরার্মশ এবং উপদেশ মুলক একটা পোষ্ট লিখেন। আমি আশা করি আপনার ডাক্তারি বিষয়ক অভিজ্ঞতা এবং নিজের অভিজ্ঞতার মিশেলে, এখনকার যুবসমাজের প্রতি একটা সুন্দর উপদেশ মুলক পোষ্ট লিখতে পারবেন।


আল্লাহ আপনার মঙ্গল করুক।

১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৭

না পারভীন বলেছেন: অত ভাল লিখতে পারিনা তবুও লিখেছি কিছুটা পরের পোস্টে । শুভ কামনার জন্য ধন্যবাদ।ভাই, দেখি তো পারি কিনা।

৩০| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৯

খেয়া ঘাট বলেছেন: দুটোই পুরুষ মানুষ,একটা হলো বিষ আরেকটা পবিত্র মাটি,
বিধাতার কেমন যে এ খেলা, এ এক বিধাতার রহস্যময় সৃষ্টি।

দারুন লিখেছেন।

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫

না পারভীন বলেছেন: ধন্যবাদ খেয়া ঘাট ভাই ।
মানুষ যে কি বিচিত্র ,কোন ডেফিনেশনেই বাঁধা যায়না ।

৩১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯

বিকেল বলেছেন: রহমত অন্তরে থাকলেই একের চোখে অন্যজন সুন্দর হয়ে ওঠে । তা নাহলে বিশ্ব সুন্দরী কেও চোখে লাগেনা ।

যদিও আমি অবিবাহিত, তারপরেও আপনার এই কথাটির সাথে সহমত । সুন্দর লিখেছেন আপু ।

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ বিকেল ভাই ।

আপনার প্রিয় বন্ধুটাকে আপনার দেখতেতো খারাপ লাগেনা । কারণ আপনি তাকে পছন্দ করেন ।


৩২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৮

খেয়া ঘাট বলেছেন: নতুন কিছু লিখলেন না?????

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪

না পারভীন বলেছেন: আরিফ ভাই , রার ফাইলে আটকা পড়ে গেছে প্রায় শেষ করে আনা লেখা । রিকভারী করতে পারছিনা :"(

৩৩| ০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২১

রোহান খান বলেছেন: ++++++++++++পিলাস

৩৪| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৩

না পারভীন বলেছেন: প্রোফাইল পিকচারে ++++++++++++পিলাস , সো কিউট ।

৩৫| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১:০৩

মাহমুদুল হাসান অনিক বলেছেন: শিক্ষামূলক পোস্ট তবে ১ম ঘটনার বেলায় আরো নম্র করে বলা যেত directly বলাটা লোকটা অপমান হিসেবেও নিতে পারে।ভালবাসা আর নম্রতায় যেকোন কাজ সম্ভব পৃথিবীর।আমার মত ছোট মানুষের এসব বলাও মানায় না।আমি অসম্ভব কোনকিছু বিশ্বাস করি না সবই সম্ভব :) আর হৃদয়ের থেকে যদি ভালবাসা হয় তখন সমস্ত পৃথিবী অর্থহীন।আপনার ২য় ঘটনায় এটা পেয়েছি।চেহারা কখনো মানুষের ভালবাসা বিচার করার উপাদান হতে পারে না।অনেক সুন্দরী মেয়ে বর কালো হলে হৃদয় থেকে ভালবাসতে পারে না।মানুষ ভালবাসার কাঙাল।১ম ঘটনার স্ত্রী যদি স্বামীর সব বুঝে,তার সবকিছু পূরণ করে তাহলে অন্যখানে কেন যাবে।
আজকালকার সমাজ থেকে আমরা ভাল থেকে খারাপ জিনিসই বেশি শিখছি সর্বত্র ভালবাসার জয়গান কিন্তু বিবাহপূর্ব।মিডিয়াও এসব support দিচ্ছে। পোস্টটা অনেক দেরিতে পড়লাম ভাল ও সুস্হ থাকবেন আর এরকম ঘটনা আরো চাই

৩৬| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫২

না পারভীন বলেছেন: আপনাকে বুঝাতে পারলাম না , আফসোস ।

৩৭| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:
আগে পড়া হয়নি, এখন থেকে আশা করি আর মিস হবে না। +++

৩৮| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০২

না পারভীন বলেছেন: যেটা বুঝলাম উত্তম পুরুষে আর লেখা যাবেনা ।

৩৯| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:

দুঃখিত

৪০| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৯

না পারভীন বলেছেন: কি হল কান্ডারী ভাই , হোয়াই দুঃখিত ???
থাক নাই বা জানলাম ।

অনেক ভাল থাকবেন । আপনাকে অনুসারিত করে রেখেছি । জানানো হয়নি । সুন্দর পোস্টের অপেক্ষায় ...

৪১| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৬

ফারজানা শিরিন বলেছেন: এত সুন্দর মায়াধরানো লেখা !!! : )

২৬ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:০৩

না পারভীন বলেছেন: :) :) :)

৪২| ১০ ই মে, ২০১৩ দুপুর ২:৩৩

টানিম বলেছেন: সুন্দর লিখেছেন নার্গিস আপু । আল্লাহ আমাকে/ আমাদের মাফ করুন । এটলিস্ট আপনার গল্পের প্রথম নায়কের মত হতে চাই না । ধন্যবাদ সাথে ভালো লাগা রেখে গেলাম ।

১০ ই মে, ২০১৩ বিকাল ৫:৩৪

না পারভীন বলেছেন: ধন্যবাদ টানিম । ভালবাসার বসবাস দেহে নয় , মনে ।

৪৩| ১৬ ই মে, ২০১৩ রাত ৯:১৪

আমি ইহতিব বলেছেন: আপু অনেক আফসোস হচ্ছে কেন এতো ভালো লেখাগুলো আগে কেন পড়লামনা। বাসায় এসেই আবার আপনার পোস্টে এলাম, ভালো লেখাগুলো পড়ার নেশা ছাড়তে পারছিনা।

১৬ ই মে, ২০১৩ রাত ৯:৩৪

না পারভীন বলেছেন: হাহাহা , একদিনে এত সিরিয়াস আলোচনা পড়ে ফেলা ঠিক হয়নি । রাতে কোন দুঃস্বপ্ন দেখলে আমাকে মনে মনে বকা দিবেন না যেন আবার ।

৪৪| ১৬ ই মে, ২০১৩ রাত ১০:১৩

বাংলাদেশী দালাল বলেছেন:
লেখাটাতে সত্যি একটা আসক্তি আছে।

নিজের উপরে লজ্জিত অথবা গর্বিত হওয়ার সাধ উপভোগ করা যায়।

ভালো থাকুন।

১৬ ই মে, ২০১৩ রাত ১০:৩৩

না পারভীন বলেছেন: ধন্যবাদ বাংলাদেশী । অনুপ্রাণিত হলাম।

৪৫| ১৭ ই মে, ২০১৩ রাত ৮:৫৬

আমি ইহতিব বলেছেন: দুঃস্বপ্ন দেখিনি আপু :) ডাক্তার হতে না পারার দুঃখ মনে জেগে উঠছে আবার। আমার আব্বুর শখ ছিল অনেক আমাকে ডাক্তার বানানোর। প্রাইভেট মেডিকেলে পড়ানোর জন্য টাকাও রেডী করেছিলেন, অনেক পড়তে হবে এই ভয়ে তখন মেডিকেলে পড়তে রাজি হইনি। :(

১৮ ই মে, ২০১৩ সকাল ১১:২৭

না পারভীন বলেছেন: কঠিন জীবন না এসে ভাল করেছেন ।

৪৬| ১৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

গোবর গণেশ বলেছেন: আপু আপনার লেখার প্রতিভা ভালো। হুমায়ুন আহমেদ রসায়নের শিক্ষক ছিলেন আর আপনি ডাক্তার। সৃষ্টিকর্তা আপনাদের দিয়েছেন উজাড় করে। সাধারণত বড় কোন লেখা পড়ার ধৈর্য্য পাইনা, তবুও আপনার এই লেখাটা আর সর্বশেষ পোষ্টটি আমার বেশ ভালো লেগেছে। পুরোটাই পড়েছি।

১৮ ই মে, ২০১৩ রাত ৯:০১

না পারভীন বলেছেন: হা্যরে , লজ্জায় মরে গেলাম । উজাড় করা প্রশংসা । প্রশংসা করতে পারাও বিশেষ গুন ।সবাই পারেনা ।




উজাড় করা ধন্যবাদ । গনেশ ।

৪৭| ১৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

বলবোনা বলেছেন: লেখাটা পড়ে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

১৮ ই মে, ২০১৩ রাত ৯:১০

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ , ভাইয়া । ভাল থাকবেন।

৪৮| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ১০:৫৪

কিমধিকমিতি বলেছেন: এক কথায় অসাধারণ। অসংখ্য ধন্যবাদ।।

৪৯| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ১১:৩০

নতুন বলেছেন: স্ত্রীকে ভালবাসলে এর চেয়ে মধুর জীবন আর হয়না... সেইটা মানুষ বোঝে না...

নেশায় পড়ে ভালবাসা ভুলে যায়... :( অসুখী জীবন যাপন করে সবাই..

আমি আর স্ত্রী দুজনাকেই প্রচন্ড ভালবাসী.... তাই সেই রকমের সুখী জীবন...
জীবনে পচন্ড বড় শক পেয়েছি... কিন্তু ভালবাসার জন্যই রিকভার করতে পেরেছি সাভিবিক জীবন... ( প্রথম মেয়ে আমাদের ছেড়ে চলে গেছে ৬ দিন বয়সে)

ভালবাসা থাকলে সব সমস্যাই সহজ হয়ে যায়...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.