| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পিয়াস..
স্বপ্ন ফ্রি তে দেখা যায়; তাই দেখছি!
হুমাযুন আহমেদ একজন ঔপন্যাসিক, নাট্যকার, কিঞ্চিত তরুণী আসক্তিতে আক্রান্ত(!) জনপ্রিয় ব্যক্তিত্ব। ব্যাক্তিগতভাবে আমি তার লেখা “হিমু”তে এতই আসক্ত যে নিজেকে হিমু ভাবতে ভালোলাগে।
ব্যক্তিজীবনে বিরক্তিকর(উনার ভাষ্যমতে) এই মানুষটার প্রায় সব লেখাই এই অধম গোগ্রাসে গিলেছে আর ব্রেইন থেকে উদ্ভূত গবেষণাগার থেকে প্রাপ্ত গরুখোঁজা(গবেষণা) তে তাঁর লেখার কিছু অতি কমন ব্যাপরগুলো খোঁজার অপচেষ্টা চালিয়েছে! চলুন দেখা যাক অপচেষ্টা কতটা সফলঃ
(১) উনার লেখা যত সিরিয়াস ব্যাপার নিয়েই হোক না কেন, সমস্ত লেখাজুড়ে সূক্ষ্ম রসবোধ(কখনো সখনো স্থূলও!) থাকবেই ![]()
(২) গল্পে মূল চরিত্রগুলোর পাশাপাশি যে গুরত্বপূর্ণ চরিত্রটি অবশ্যই থাকবে- বুয়া!
(৩) নারীজাতির চারিত্রিক সৌন্দয দেওয়ার ব্যাপারে কখনোই কার্পণ্য থাকেনা; খেয়াল করলেই দেখবেন গলেপর প্রায় প্রতিটি নারী চরিত্রই অত্যন্ত রূপবতী! :!> :#>
(৪) সুন্দরী মেয়েগুলোর উপর তার বোধহয় কোন ব্যক্তিগত আক্রোশও আছে, নইলে এদেরকে প্রায়সময়ই ইউনিভার্সিটিতে ফিজিক্স কিংবা ফ্লুইড ডাইনামিকস এর মতো কাঠখোট্টা বিষয় পড়তে হতো না!
(৫) গল্পে খাদ্য বিষয়ক কচকচানি must! ![]()
![]()
(৬) অসম প্রেম (অধিকাংশ সময়ই বুড়া- তরুনী)-এর ব্যাপারটা লেখক বেশ যত্ন করেই লেখেন! (যে যেমুন, তারা লেখাও সেমুন!
)
(৭) বাংলায় সন তারিখ এর উল্লেখ থাকবেই ![]()
(৮) অধিকাংশ চরিত্রই পাগলাটে ধরনের; খেয়ালখুশিমতো যা ইচ্ছা তাই করে এই টাইপ :-<
(৯) প্রায় উপন্যাসেই উনার লেখা অত্যন্ত ছেলেমানুষি ধরনের ছোট ছোট কবিতা দেখা যায়।
(৯) কয়েকটা বহুল ব্যবহ্রত টার্মঃ | বিসমিল্লাহ হোটেল | আচানক | খোয়াব | জোৎস্না | বৃষ্টি | মিরা | আনিস
কমেন্টস এর ভিত্তিতে সংযুক্তিঃ
(১০) বিশ্বের গুরুত্বপূর্ণ মানুষ ও লেখকদের বাণী দেয়া থাকে; কবিতার লাইনের উদ্ধৃতি পাওয়া যায়।
(১১) যে সমস্ত অতি সামান্য ব্যাপারগুলো কেউ লক্ষ্যই করেনা, সেসব উপন্যাসের পাতায় দারুণভাবে তুলে ধরা হয়।
(১২) প্রতিটা মানুষের আচরনের/ চেহারার প্রায় নিখুঁত বর্ণনা থাকে, যা পাঠকদের চোখের সামনে উপন্যাসের চরিত্রটা বাস্তবের মতো ফুটিয়ে তোলে।
(১৩) তাঁর লেখা জোৎস্না আর বৃষ্টিকে নতুন দৃষ্টিতে উপভোগ করতে শেখায়।
(১৪) প্রয়োজনীয় তথ্যের পাশাপাশি একদম তুচ্ছ ব্যাপারগুলোও সমান গুরুত্বের সাথে তুরে ধরেন/ তুলে ধরার চেষ্টা করেন।
(১৫) অস্বাভাবিক/অনাকাঙ্খিত ব্যাপারগুলো তুলে ধরায় অন্যান্য লেখকদের থেকে সাবলীল।
২২ শে জুলাই, ২০১১ রাত ১:০৫
পিয়াস.. বলেছেন: খিক খিকজ! ঠিক বলছেন আপু ।
এইটা আমার প্রথম পোস্ট; একটু অভিনন্দনপ্রার্থী! ![]()
২|
২২ শে জুলাই, ২০১১ রাত ১২:৫৯
কালো_সাদা বলেছেন: বেশির ভাগ বই পড়ে আমার মন খারাপ হয়েছে । বিষণ্নতাও উনার লেখার অংশ
২২ শে জুলাই, ২০১১ রাত ১:০৬
পিয়াস.. বলেছেন: উনার লেখা যত সিরিয়াস ব্যাপার নিয়েই হোক না কেন, সমস্ত লেখাজুড়ে সূক্ষ্ম রসবোধ(কখনো সখনো স্থূলও!) থাকবেই ![]()
৩|
২২ শে জুলাই, ২০১১ রাত ১:০১
নিষ্কর্মা বলেছেন:
'বাদশাহ নামদার' পড়েছেন? সেখানে একটা দৃশ্যে দেখা যায় যে রাজ্যহারা মির্জা বাবর [সম্রাট বাবর] তার এক বিবিকে নিয়ে জ্যোৎস্না রাতে ভালবাসা ভালবাসা টাইপের ভাব বিনিময় করতেসে। ব্যাপারটা পড়ে মনে হইসে যেন হুমায়ুন নিজে শাওনের সাথে খেলতাসে। বুইড়ার এই ব্যাপারটা ভাল লাগে না আর। সব কিছুতেই শাওন আর শাওন।
২২ শে জুলাই, ২০১১ রাত ১:০৯
পিয়াস.. বলেছেন: বুইড়া বড্ড রুমান্টিক!!!!!
) ![]()
৪|
২২ শে জুলাই, ২০১১ রাত ১:০৬
শিকদার মুহাম্মদ ইউসুফ বলেছেন: বিশ্বের গুরুত্বপূর্ণ মানুষ ও লেখকদের বাণী দেয়া থাকে।
বই পড়ার বিষয় গুলো থাকে।
যে সমস্ত ব্যাপার গুলো কেউ লক্ষ্য করে না, সেই সমস্ত ঘটনাগুলা খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করা।
প্রতিটা মানুষের আচারনের প্রায় নখুত বর্ণনা করা।
প্রতিটা ঘটনার পিছনের কারণ যুক্তিক ব্যাখ্যা করা। আরও বহুত...............
২২ শে জুলাই, ২০১১ রাত ১:১০
পিয়াস.. বলেছেন: দারুন কয়েকটা পয়েন্ট দিছেন। ধইন্যা ![]()
৫|
২২ শে জুলাই, ২০১১ রাত ১:১১
কাকলাশ বলেছেন: **হিমু নামে তার সৃষ্টি একটি চরিত্র আছে। কিন্তু আমি মনে করি তার উপন্যাসের প্রতি টি নায়ক চরিত্র এক এক জন হিমু। যেখানে সে কোন কিছুকেই পাত্তা দেয় না।
**তার বেশ কিছু বলবনা, বলব প্রায় প্রতি উপন্যাস পড়ার পর কিছক্ষন হলে ও সেই উপন্যাসের প্রতি টি চরিত্র নিয়ে ভাবতে ইচ্ছা করে। যেখানে মানুষের আবেগ নিয়ে চরমভাবে খেলাধুলা করা হয়। তার অনেক উপন্নাশ পরেই চোখের জল ফেলেছি।
**তার উপন্যাস আর কিছু পারুক আর না পারুক ছেলেদের মধ্যে আকস্মিক কিছু পাগলামি সৃষ্টি করতে পারে। আমি জানি না আপনার ভিতর এই রকম কিছু কখনো হয়েছে কিনা, তবে আমার ভিতর হয়েছে।।
** হয়ত তার উপন্যাস পরেই প্রথম বৃষ্টির দিকে অন্য ভাবে তাকিয়েছি। আকাশে ভরা চাঁদ উথলে একবার হলেও মুগ্ধ নয়নে তাকিয়েছি।।
২২ শে জুলাই, ২০১১ রাত ১:১৯
পিয়াস.. বলেছেন: **তার উপন্যাস আর কিছু পারুক আর না পারুক ছেলেদের মধ্যে আকস্মিক কিছু পাগলামি সৃষ্টি করতে পারে। আমি জানি না আপনার ভিতর এই রকম কিছু কখনো হয়েছে কিনা, তবে আমার ভিতর হয়েছে।।
জ্বী ভাই আমারো হয়েছে। আমি নিজে একজন গোঁড়া হিমুভক্ত, বৃষ্টিপাগল, ডোন্টকেয়ার মানুষ ![]()
৬|
২২ শে জুলাই, ২০১১ রাত ১:২৭
শিকদার মুহাম্মদ ইউসুফ বলেছেন: আপনি মোট কয়টি বই পরেছেন? আর কোন বই একাধিক বার পড়া হয়েছে কি না?
তার বইয়ে প্রচুর পরিমাণে তথ্য থাকে, যা অন্য সব বই পড়তে অনিহা সৃষ্টি করে।
আমি প্রায় ১১৪ থেকে ১২৫ টা বই পরেছি।
২২ শে জুলাই, ২০১১ রাত ১:৩৬
পিয়াস.. বলেছেন: আমার কাছে ১৩০টার মত আছে। সব পড়া হয়নি; তবে ১০০+ তো অবশ্যই। আর "তার বইয়ে প্রচুর পরিমাণে তথ্য থাকে, যা অন্য সব বই পড়তে অনিহা সৃষ্টি করে"- সহমত
।
৭|
২২ শে জুলাই, ২০১১ রাত ১:৩৬
চাঁদের অক্ষমতা বলেছেন: আমার মনে হয় হুমায়ুন আহমেদের এমন কোন বই নেই যেখানে চাঁদ আর
জোৎস্না নেই ।শঙ্খনীল কারাগার যত বার পরি না কেন চোখে জল আসবেই। অসম্ভব ভাল লাগা একটা বই। এখন জা লেখে অধিকাংশই অখাদ্য
২২ শে জুলাই, ২০১১ রাত ১:৪৬
পিয়াস.. বলেছেন: তাঁর লেখার সেইসব সম্মোহনী শক্তিগুলো প্রায় বিলুপ্ত/ বিলুপ্তই। এখনকার লেকাগুলো সত্যিই ভাঁড়ামি ছাড়া কিচ্ছু না ![]()
৮|
২২ শে জুলাই, ২০১১ রাত ১:৪১
নষ্ট কবি বলেছেন:
আমাকে লেখা শেখাইসে তো সেই- হের লাইগাই আমি আজকা নষ্ট
২২ শে জুলাই, ২০১১ রাত ১:৪৮
পিয়াস.. বলেছেন: কঠিনভাবে সহমত কবি ভাই!!!! ![]()
৯|
২২ শে জুলাই, ২০১১ রাত ২:০৭
তীর জোক বলেছেন: হুমায়ুন আহমেদ আছে বইলাই আমরা বাংলাদেশিরা কলকাতার দাদাদের মত খাইষ্টা হই নাই
নেস্ট জেনারেশনের পোলাপাইন স্বপ্ন দেখতে শিখছে।
কমন নাম: রুপা, পরী, মিরা, জরী, পারু, আনিস, জয়নাল, আসফাক..ইত্যাদি আরো বহুত কমন নাম আছে যা উনি বারবার ব্যবহার করেন।।
৩০ শে জুলাই, ২০১১ রাত ১০:২৭
পিয়াস.. বলেছেন: কলকাতার দাদাদের মত খাইষ্টা !!!! সহমত ![]()
১০|
২২ শে জুলাই, ২০১১ রাত ২:১১
অহন_৮০ বলেছেন: amar kache to valoi lage..........maje maje himu hoya jai
৩০ শে জুলাই, ২০১১ রাত ১০:২৮
পিয়াস.. বলেছেন: হলুদ পাঞ্জাবি কিনে ফেলেছেন???
১১|
২২ শে জুলাই, ২০১১ ভোর ৪:০৬
কানা-বাবা বলেছেন: **তার উপন্যাস আর কিছু পারুক আর না পারুক ছেলেদের মধ্যে আকস্মিক কিছু পাগলামি সৃষ্টি করতে পারে। আমি জানি না আপনার ভিতর এই রকম কিছু কখনো হয়েছে কিনা, তবে আমার ভিতর হয়েছে।
~ চরমভাবে সহমত। এমন পাগল করেছে যা থেকে আজও বের হতে পারি নি।
১২|
২২ শে জুলাই, ২০১১ ভোর ৪:২৪
আকাশ_পাগলা বলেছেন: বস আমাদের স্বপ্ন দেখাইছে।
আসলেই, একেবারে কাহিনী ছাড়াও শুধু লেখনীর গুণেও বস আমাদের বহু মাতাইছে।
আর যেগুলায় কাহিনী আছে, সেগুলাকে ত পুরাই ফাটাইছে।
জোৎস্না ও জননী বসের শ্রেষ্ঠ কাজ। এটা টিকে থাকবেই। সাথে মধ্যহ্নও।
এগুলার চেয়ে উনার আরও ভাল বই আছে। কিন্তু বিষয়বস্তুর জন্য উপরের ২টা টিকে থাকার কথা বহু বছর।
৩০ শে জুলাই, ২০১১ রাত ১০:২৮
পিয়াস.. বলেছেন: তাঁর লেখার সেইসব সম্মোহনী শক্তিগুলো প্রায় বিলুপ্ত/ বিলুপ্তই। এখনকার লেকাগুলো সত্যিই ভাঁড়ামি ছাড়া কিচ্ছু না ![]()
১৩|
২২ শে জুলাই, ২০১১ ভোর ৪:৪২
নিশাচর ভবঘুরে বলেছেন: কে যেন বলেছিলো, হুমায়ুন আহমেদ বাংলাদেশীদের বই পড়তে শিখিয়েছেন। কথাটা সত্যি। আমি এখন, উনার লেখাকে সস্তা মনে করি। পড়িনা। কিন্তু,আমার প্রথম পড়া দুটো বই-
১.আমাদের সাদা বাড়ী
২. একজন মায়াবতী
দুটোর লেখক হুমায়ুন আহমেদ।
১৪|
২২ শে জুলাই, ২০১১ ভোর ৪:৪৫
নিশাচর ভবঘুরে বলেছেন: উনারে দেখতে পারিনা। অথচ উনার এই পর্যন্ত যত বই বের হইছে, সব মনে হয় পড়ছি।
৩০ শে জুলাই, ২০১১ রাত ১০:২৯
পিয়াস.. বলেছেন:
আমিও
১৫|
২২ শে জুলাই, ২০১১ দুপুর ১২:৩৬
ভদ্র পোলা বলেছেন: হুমায়ুন চাছুর উপন্যাস গুলা তে ক্কখন কি হবে , কিছুই বুঝা যায় না!!!
আর মেয়ে গুলা হঠাৎ হঠাৎ কেন যে বুক দেখাইতে চায়!!!!!
৩০ শে জুলাই, ২০১১ রাত ১০:৩০
পিয়াস.. বলেছেন: ভদ্র পুলার মুখে এ কি শুনি..!!
![]()
১৬|
২২ শে জুলাই, ২০১১ বিকাল ৩:১৬
নিঃসঙ্গ নির্বাসন বলেছেন: চাঁদের অক্ষমতা বলেছেন:।শঙ্খনীল কারাগার যত বার পরি না কেন চোখে জল আসবেই। অসম্ভব ভাল লাগা একটা বই। এখন জা লেখে অধিকাংশই অখাদ্য
অন্যদিন ও খুব ভালো লাগে। মধ্যাহ্ন আর জোসনা ও জননীর গল্প অসাধারণ।
তবে গত কয়েক বছর অতি নিম্নমানের অখাদ্য লেখা শুরু করেছেন।
৩০ শে জুলাই, ২০১১ রাত ১০:৩২
পিয়াস.. বলেছেন: সহমত
১৭|
২৫ শে জুলাই, ২০১১ রাত ৯:১৪
মনিরুল ইসলাম বাবু বলেছেন: ভালই অবজারভেশন
৩০ শে জুলাই, ২০১১ রাত ১০:৩৩
পিয়াস.. বলেছেন: ধইন্যবাদ বাবু ভাই ![]()
১৮|
২৫ শে জুলাই, ২০১১ রাত ৯:৩৬
অতি সাধারন বলেছেন: জোছনাপ্রীতি!!
তার বেশীরভাগ বইতে রবীন্দ্রনাথ, জীবনানন্দের লাইন ব্যবহার করেন।
৩০ শে জুলাই, ২০১১ রাত ১০:৩৩
পিয়াস.. বলেছেন: হুমমমমম....
১৯|
২২ শে নভেম্বর, ২০১১ সকাল ১০:৪৬
নীল আশিক আকাশ বলেছেন: হুমমমম
২৭ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:১৬
পিয়াস.. বলেছেন: হুমমমম ব্যাক
২০|
২২ শে নভেম্বর, ২০১১ রাত ৯:১১
নূর-ই-হাফসা বলেছেন: তার নায়ক চরিত্রের মাঝে ভালবাসা থাকে কিন্তু তার প্রকাশ ঘটেনা । অবশ্য কোন মেয়েই প্রেমিক কিংবা স্বামী হিসেবে চাবে না হুমায়ুন আহমেদ এর নায়ক চরিত্রের মত হোক । অভিনন্দন আপনাকে ব্লগ পরিবারে ।
২৭ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:১৭
পিয়াস.. বলেছেন: ধন্যবাদ আপু :-)
২১|
২২ শে নভেম্বর, ২০১১ রাত ৯:১৭
শাহাদাত হুসাইন বলেছেন: তবুও িতিনিই আমার প্রিয় লেখাগুলোতে বেশ মজা পাওয়া যায়।
২৭ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:২০
পিয়াস.. বলেছেন: আমারো প্রিয় । শুধু প্রিয় বললে ভুল হবে ; আমি তাকে গুরু মানি ![]()
২২|
২৩ শে নভেম্বর, ২০১১ রাত ৮:২০
আমি তুমি আমরা বলেছেন: চমৎকার অবজারবেশন
২৭ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:২৩
পিয়াস.. বলেছেন: ![]()
২৩|
২৩ শে নভেম্বর, ২০১১ রাত ৮:২৯
দস্যু রত্নাকর বলেছেন: দারুন দৃষ্টিভঙ্গী
আশাকরি এরপর আপনার কাছে তসলিমা নাসরিনের লেখার ব্যবচ্ছেদ পাবো
২৭ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:২৭
পিয়াস.. বলেছেন: চরম ১৮+ পোস্ট হওয়ার সুবাদে সেফ থাকা অবস্থায় তাহলে ঐটাই হবে সামুতে আমার ২য় এবং শেষ পুস্ট...!! ![]()
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১১ রাত ১২:৫৭
রাজকন্যে বলেছেন: আবহাওয়া নিয়ে কিছু গবেষণা।