নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি আছ বলে

কোনো বিরুদ্ধ মত বা বক্তব্যের প্রতিক্রিয়ায় মেধা ও যুক্তিতে দূর্বল ব্যক্তিরাই প্রত্যক্ষ কিংব পরোক্ষভাবে দৈহিক শক্তি ব্যবহার করে।

প্রদীপ নাথ

যেকোন নির্বিঘ্ন সহাবস্থানের জন্য প্রয়োজন ভালো কোন আইন তৈরী নয়, প্রয়োজন ভালো মন তৈরীর।

প্রদীপ নাথ › বিস্তারিত পোস্টঃ

ফের নির্বাচিত হলে ১ এমবি সংযোগ ২০০ টাকায়

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩০

মূল খবর

অবশ্যই এটি প্রসংশনীয় ব্যপার। আশাকরি জনগন আপনাকে তথা আপনার সরকারকে সুযোগ দিবে এটি বাস্তবায়ন করতে । তবে অবশ্যই তা যেন আগামী পাঁচ বছর পর হয়। কারণ আরও একটু পরিকল্পনার প্রয়োজন আছে। আমার ধারনা আগামী এনালগ সরকার (বিএনপি এবং ওদের সাঙ্গপাঙ্গরা) পূর্বের পাপের প্রায়চিত্ত করতে গিয়ে আচমকা কিছু ভেল্কিবাজী টাইপের কিছু একটা করে বসবে। যেমন ধরুন আপনার ঝোলানো মূলাটা ওরাই পাবলিককে খাইয়ে দিল। বলাতো যায়না সব সম্ভবের দেশ আমার সোনার বাংলাদেশ। মূল কথায় আসি, আসলে সময়ের কথা এই জন্যই বলছি, কারণ তাড়াহুড়ো করে কিছু করা ভালো নয়। আপনার ডিজিটাল সরকার পাঁচ বছরে ইন্টারনেট এর খরছ পাঁচ পয়সা কমাতে পারেনি। আমি ভোক্তা পর্যায়ের কথা বলছি, আপনার সরকার ব্যাবসায়ীদের জন্য ৯৪% দাম কমিয়েছে সেটা আমরা জানি। হাজার হোক ব্যাবসায়ীদেরইতো সরকার। নির্বচানের জন্যতো ওদের কাছেই যেতে হবে। ওরাতো আর আমাদের মত ম্যাঙ্গোপিপলস্ না যে মূলাতে সন্তুষ্ট হবে। ওদেরকে নগদেই দিতে হয়। যেমন আবুলদেরকে পদ্মা সেতু, ব্যাংকিং সেক্টর, শেয়ার বাজার, হলমার্ক, ইত্যাদি ইত্যাদি। সেই সরকার নির্বাচনের পাঁচ দিন আগে হঠাৎ নতুন প্যাকেজ নিয়ে আসাটা কিছুটা বিষ্ময়কর বৌকি। তবে অস্বাভাবিক না। এটা আমারা আগেও দেখেছি সামনে আরও দেখবো। শুধু বলছিলাম সময়ের কথা। এই সময় জানেনতো বড়ই বিচিত্র জিনিস।

আমার মনেহয় আগামীতে বিম্পি সরকার হলে ভালো হবে। কি বলেন?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৪৮

বোধহীন স্বপ্ন বলেছেন: ফের নির্বাচিত হলে কেন? এখন দিলে সমস্যা কি??

২| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১২

উড়োজাহাজ বলেছেন: মুলা!

৩| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৩

আহমেদ রিজভী বলেছেন: এক এমবি দিব ২০০ টাকায় ! আমারা এখনিত ১০২৪ এমবি কিনি ৩৪৫ টাকায় । বাবা জয় ভিক্ষা চাইনা কুত্তা সামলা ।

৪| ২৭ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:২২

নিষ্‌কর্মা বলেছেন: ২০০ টাকায় ১ এমবি ইন্টারনেট দেওয়া যায়, সেইটা বুঝতেই যদি পাঁচ বছর লাগে, তাহলে তো সমস্যা। বেপারিদের জন্য প্রায় শতভাগ মূল্য হ্রাস করেও খিয়াল করেন নাই যে ভোক্তারা কত টাকায় ইন্টারনেট পাচ্ছে! আর এখন উনি আসছেন নতুন টোপ হাতে করে। মানুষ তো গাধা আর না হলে পাগল যে ২০০ টাকায় ১ এমবি ইন্টারনেটের জন্য ভোট দিবে!

আপ্নে ভাইজান আম্রিকায় থাকেন বিদেশী বউ নিয়া, ঐখানেই থাকেন। আমাদের ভাল-মন্দ নিয়া ভাব্বেন না। গেল ৪২ বৎসর আপ্নে ভাবেন নাই, আমাদের দিন পার হৈসে। বাকি দিনগুলাও ইনশাল্লাহ পার হয়ে যাবে। সো ডোন্ট ওরি ব্রোহো। =p~ B:-/ :-B :-B :-B B-)) B-)) B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.