নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘ এখানে পাহাড় ছুয়ে যায়

পাজল্‌ড

বৃষ্‌টি ভালোবাসি,জোস্‌না বাসি না।

পাজল্‌ড › বিস্তারিত পোস্টঃ

শিরোনাম ছাড়াই হোক!!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২১

লেখা-লেখিটা একেবারেই আসে না,লিখতে ইচছে করে যখন মন খারাপ থাকে বা কোনো কিছুতে খুব বেশি প্রতি্িক্রয়া হয়। পড়েতই ভালো লাগে বেশি। পড়তে পড়তে অনেক সময়ই মনে হয় নিজের ভাবনা টা শেয়ার করি । এই ভেবেই একাউন্ট খোলা।



অনেক কিছুই লিখব ভেবে বসে এখন কিছুই মনে আসে না,এই হয়। কদিন আগে একটা পরীক্ষা দিলাম,পরীক্ষার আগে মাথা পুরাই খারাপ। মনে হচ্ছিল সব কিছু ছেড়ে ছুড়ে দূরে কোথাও চলে যাই।এখন পরীক্ষা শেষ,মনে হচেছ দূরে যেতে অনেক কষ্ট ,তার চেয়ে ঘরের মধ্যে ঘাপটি মেরে থাকি।ঘাপটি মেরে আছি।



যাব,দেখি, কয়েক দিন ঘুরে আসি কক্সবাজার থেকে। কক্সবাজারের ছেলে-পেলেদের লাইফ-স্টাইলটাই অন্য রকম।সারা দিন যে যাই করুক সন্ধার পর বেরিয়ে পরে বাইক নিয়ে।ইচ্ছে হলে চলে যায় ইনানি রাত বারটা-একটায়। গভীর রাতে এক পাশে রাতের কালো পাহাড় আর আরেক পাশে চাদের আলো ভেজা রূপালি সাগর । আর আমি চলেছি তার মাঝ খান দিয়ে ১০০ কি মি স্পীডে,তখন মনে হয় জীবন টা খারাপ না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.