| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবাইকে ঈদের শুভেচ্ছা। নিশ্চই সবাই মাংস খাচ্ছেন আর টিভির অনুষ্টান দেখছেন।আসুন জেনে নেই কুরবানীর মাংস কতটুকু খাওয়া উচিত এবং কিভাবে।
গরু বা খাসির মাংস দুটোই রেড মিট যা স্বাস্হের জন্য ক্ষতিকর।তাই এই মাংস খাওয়ার সময় একটু সতর্ক থাকলে ভবিষ্যতে স্রটক বা হার্ট এটাকের ঝুকি কমাতে পারেন।
১। যাদের বয়স ৪০ এর উপর তারা পরিমিত মাংস খান,এখানে অনেকে জিগ্গেস করেন ঠিক কতটুকু? এর উত্তর হল একজন পূর্নবয়স্ক মানুষের প্রতিদিন ৫০-৮০ গ্রাম প্রোটিন প্রয়োজন,এর পুরোটা আপনি মাংস থেকে নিলে ৮০ গ্রাম এর বেশি খাওয়া অনুচিত।
Click This Link এই লিংকে আপনার বয়স,উচ্চতা,জেনডার বসিয়ে দিলেই আপনার রিকয়ারমেন্ট পেয়ে যাবেন ।
২।যাদের উচ্চ রক্তচাপ,হার্টের রোগ,স্ট্রোক এর হিসট্রি আাছে তাদের জন্য রেড মিট একে বারেই নিষেধ,বলতে পারেন হারাম। একটা কথা প্রচলিত আছে যে কুরবানির মাংস খেলে কিছু হয় না বরং রোগ ভাল হয়। মেডিকেল সাইন্স এ রকম কোনো কিছু নাই,এটা একটা মনগড়া কথা যা নিজের সুবিধার জন্য বানানো হয়েছে। আর ইসলামে কুরবানি ফরয করা হয়েছে হার্টের রোগ নিয়ে কলেস্টেরল খাওয়া নয়।
৩। যথাসম্ভব চর্বি বাদ দিয়ে মাংস রান্না করুন। উন্নত বিশ্বে ভাল কোয়ালিটির মাংসে চর্বি যথাসম্ভব কেটে ফেলে দেওয়া হয়।
৪। এর সাথে প্রচুর পরিমানে সালাদ খান।
ঈদে সুস্হ থাকুন ,আনন্দে থাকুন।
©somewhere in net ltd.