| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুরআনের সৈনিক
`আপনি তাদের শাসক নন' ইসলামের অতুলনিয় সৌন্দর্যে র মাঝে একটি সৌন্দর্য হল, ধর্মীয় বিষয়ে কেবল উপদেশ দেয়ারই কথা বলা হয়েছে, দারোগাগিরি করার কথা বলেন নি। যেমন আল্লাহ তায়ালা আমাদের প্রিয় নবী খাতামান নাবীঈন (সা.)-কে মানুষের জন্য শাসক রূপে প্রেরণ করেন নি। আর শাসন করা কখনও ইসলামের প্রকৃত উদ্দেশ্য ছিল না। ইসলামের মূল উদ্দেশ্য মানুষের আধ্যাত্মিকতার সাথে সম্পর্কযুক্ত। ইসলাম ধর্মীয় ব্যাপারে কোন জবরদস্তি করে না, বরং বারণ করে। স্বয়ং মহানবী (সা.)-কে আল্লাহ তায়ালা সম্বোধন করে বলেছেন, তুমি কেবল নসীহত করতে পার, তুমি কেবল একজন উপদেশদাতা। এর সাথে আল্লাহ তালা শাসন করার বিষয়ে শিক্ষা দিতে গিয়ে মোহাম্মদ (সা.)-কে সম্বোধন করে বলেন ‘আপনি তাদের জন্য শাসক নন।’ উপদেশ দেয়াই হল আপনার কাজ আর যারা অমান্য করবে কথা শুনবে না তাদের জন্য জাগতিক কোন বিধানের কথা বলেন নি বরং বলেছেন, ‘তাদের প্রত্যাবর্তন আমারই নিকট। অতঃপর তাদের নিসাব নিকাশ নেয়া (অর্থাৎ শাস্তি বিধান করা) আমার দায়িত্ব।’ চমৎকার শিক্ষা। পৃথিবীর কোন ধর্মে এমন শিক্ষা খুঁজে পাওয়া ভার। অতএব ধর্মের নামে নৈরাজ্য ও অশান্তি সৃষ্টি করে ইসলামের মৌলিক এমন অনন্য শিক্ষাকে কালিমাযুক্ত করা মোটেও কোন ইসলাম প্রেমীর সাজে না।
পাকিস্তান সরকার কর্তৃক ১৯৫৩ সালের পাঞ্জাব দাঙ্গা বিষয়ে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনের রিপোর্টে বলা হয়েছে:
`The ideology of the Jama'at-i-Islami is perfectly simple. It aims at the establishment of the sovereignty of Allah throughout the world which, in other words, means the establishment of a religio-political system which the Jama'at calls Islam. For the achievement of this ideal it believes not only in propaganda but in the acquisition of political control by constitutional means and where feasible by force. (Report of the Court of Inquiry on Punjab Disturbances 1953. page: 243)
বাংলা অনুবাদ: `জামায়াতে ইসলামীর দর্শনটি খুবই সোজা। এদের লক্ষ্য হলো,
জগতে আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠা করা। অর্থাৎ এমন একটি ধর্মভিত্তিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যা জামায়াতীদের দৃষ্টিতে ইসলাম বলে স্বীকৃত। এই লক্ষ্য অর্জনের জন্য তারা কেবল প্রচারণায় বিশ্বাসী নয়, বরং সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখলে বিশ্বাসী আর পরিস্থিতি বুঝে বল প্রয়োগের মাধ্যমে।’
©somewhere in net ltd.