নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেজাউল৭৬০৫৬৮

আমি আমিই

রেজাউল৭৬০৫৬৮ › বিস্তারিত পোস্টঃ

ঈদ আনন্দ কিছুটা আমাকেও ছুঁয়ে গেলো ..

১৯ শে জুলাই, ২০১৪ রাত ৮:৫৪

আজ ঘুরে আসলাম নিউ মার্কেট থেকে / কত রকমের কত মানুষের আনাগোনা এই নিউ মার্কেটে / কেউ বন্ধুদের সাথে , কেউ পরিবারের সাথে , কেউবা সুন্দরী বউ এর সাথে / মনে হয় মেয়েরা একটা চুলের ক্লিপ কিনতেও নিউমার্কেটে ছোটেন / আর ঈদের সামনে তো কথাই নেই / নিউ মার্কেটটা যদি মাছের বাজারের প্যাচপ্যাচে কাঁদার মধ্যেও হতো মানুষের ভিড় একটুও কম হতোনা /

নিউমার্কেটে এত্ত ভিড়ের কারণ কি ?? আমার মনে হয় নিউমার্কেটে ইচ্ছামতো দরদাম করা যায় তাই এত ভিড় / নিউমার্কেট না থাকলে আমাদের মতো বেচেলররা পাঁচশো টাকায় প্যান্ট কিনতে পারতো না , নিউমার্কেট আছে বলেই মধ্যবিত্ত চাকুরীজীবীরা বউ নিয়া ভাব দিতে পারে /

ধাক্কা খেতে খেতে বহুত কস্টে মার্কেটের ভিতর ঢুকলাম / মনে হলো যেন এভারেস্ট এ উঠাও এতো কস্টের না / যাইহোক কোনরকম কিনলাম /

মনটা আজ অনেক ভালো আমার / কেননা আগামীকাল মুক্তি পাব / ঢাকার গগণচুম্বী ইমারতের শেকল থেকে অবশেষে মুক্তি পাব আগামী রোববার / কত্তদিন বাড়ি যাইনা , আব্বু-আম্মুকে দেখিনা , বন্ধুদের সাথে আড্ডা হয়না / ক্লাস , প্রাইভেট ,পরীক্ষা সব মিলিয়ে সেন্ট জোসেফ এর যাতাকলে পিষ্ট জীবনটা মুক্তি চাচ্ছে অনেকদিন ধরেই / অবশেষে কাঙ্খিত মুক্তি আসছে / / কত জল্পনা-কল্পনা আঁকসি মনের মধ্যে বাড়ি গিয়ে কতকিছুই না করবো / আসলে দূরে থাকার মজা এইখানেই /...... দূরে থাকার মজা দূরে থেকেই অনুভব করা যায় , কাছে গেলে অনুভূতিটা একরকম ভোতা হয়ে যায় //....

আমি নতুন ব্লগার ////////ফার্স্ট পোস্ট

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.