নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেজাউল৭৬০৫৬৮

আমি আমিই

রেজাউল৭৬০৫৬৮ › বিস্তারিত পোস্টঃ

আসুন সুবিধা-বঞ্চিত পথশিশুদের পাশে দাড়াই

২০ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৪৬

সামনে ঈদ উল ফিতর / বাঙালি মুসলিম জীবনের অন্যরকম একদিন / প্রিয়জনের হাসিমুখ দেখতে আমরা কত কিছুই না করি ঈদে / ধনী দরিদ্র সবাই সাধ্যের মধ্যে নানাবিধ প্রস্ত্ততি নিয়ে থাকেন ঈদকে উপভোগ করতে/ শহরের লাখো মানুষ শেকড়ের টানে শত বিড়ম্বনা পেরিয়েও কর্মস্থল ছেড়ে প্রিয় নিজ গ্রামে চলে যাচ্ছেন / এরই মধ্যে ঢাকা তার চিরায়ত দৃশ্য হারাতে শুরু করেছে /চারিদিকে এখন ঈদ উল ফিতর উপভোগের পূর্ণ আয়োজন দৃশ্যমান / নগরীর দোকানপাটগুলোতে উপচে পড়া ভীড়/ হাজারো মানুষ কেনাকাটায় ব্যাস্ত / দোকানীদেরও কথা বলার ফুরসত নেই/ বড় বড় শপিং মল, হকার্স মার্কেট কিংম্বা মহল্লার দোকান সবখানেতেই এখন ভীড় আর ভীড় / ঈদে সবারই চাই নতুন জামা/ জুতাটাও নতুন হলে ভালো হয়/ চাই মজার মজার খাবার/ ঈদ এলে আপনজনের এমন কত না বায়না পূরণ করতে হয়/



কিন্তু কখনো চিন্তা করেছেন কি ওইসব অবহেলিত, সুবিধা-বঞ্চিত পথশিশুদের কথা? যাদের দিন কাটে অন্যের মুখের পানে চেয়ে , অন্যের করুণার পাত্র হয়ে / যাদের প্রতিটি দিন কাটে রোজামুখে / সন্তানের মুখে হাসি দেখে প্রাণ জুড়ায় বাবা-মার; কিন্তু এমনও আছে, যাদের মুখে এ হাসিটুকু ফোটানোর কেউ নেই / দেশের প্রায় সাড়ে ৮ লাখ পথ শিশু আছে যাদের কাছে ঈদ দুঃখে-কষ্টে ভরা আর ১০টা দিনের চেয়ে ভিন্ন কিছু নয় /



আসুন সবাই অবহেলিত, সুবিধা-বঞ্চিত পথশিশুদের পাশে দাড়াই / আমাদের একটু সহানুভূতি এসকল শিশুদের জীবনেও ঈদের আনন্দ নিয়ে আসতে পারে//



"রেজা"



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.