নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

"আমার বাংলা, আমার অহংকার"

"স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাতে চাই। ইচ্ছা করি, যত দিন স্বপ্ন দেখার ক্ষমতা আছে, তত দিন যেন বাঁচি।

রেজাউল করিম (রকি)

নিজের ব্যপারে আমার কিছুই বলার নেই. অনেক দিন ধরেই নিজেকে বুঝতে চেষ্টা করছি.কেনো যেনো এখনো পারলাম না. নিজের মাঝে নিজেকে খুঁজে ফেরার খেলাটা এখনও চালিয়ে যাচ্ছি....

রেজাউল করিম (রকি) › বিস্তারিত পোস্টঃ

বিকল্প পদ্ধতিতে ব্যবহৃত হচ্ছে ফেসবুক!

১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৭



প্রথম প্রকাশীত এখানে
বুধবার (১৮ নভেম্বর) একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সাকা চৌধুরী ও জামায়াত নেতা মুজাহিদের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় দেয়। রায়ের কিছুক্ষণের মধ্যেই সব ধরণের ফাঁক-ফোকর বন্ধ না করে বিটিআরসি সামাজিক যোগাযোগের সব মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ভাইবারসহ অন্যান্য সেবা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করে।
এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং নিরাপত্তার স্বার্থে তারা এই পদক্ষেপ নেয়। কিন্তু বিটিআরসির নেয়া এই পদক্ষেপ পুরোটাই ভেস্তে গেছে। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিকল্প উপায়ে মানুষ ফেসবুক ব্যবহার করছে বলে জানা গেছে।

জানা যায়, কম্পিউটারে মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি চালু করার পর Ctrl+Shift A ক্লিক করতে হবে। এরপর সার্চ বক্সে anonimox লিঙ্কে সার্চ করতে হবে। এরপর পিসিতে ব্লু কালারের anonimoX প্রেগামটি ইনস্টল করতে হবে। এবার আপনার ফারায়ফক্স ব্রাউজারটি কেটে দিয়ে পুনরায় চালু করার পর যেকেনো একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর ব্রাউজারের ডান কোনে থাকা X চিহ্নটিতে ক্লিক করতে হবে। এরপর নিচের country অপশনে ক্লিক করে uk বা us সিলেক্ট করে ok করতে হবে। তারপর থেকেই ফেসবুক লগইন করা থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ,ভাইবারসহ অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে প্রবেশ করা যাবে।

এদিকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমেও ফেসবুক ব্যবহার করা হচ্ছে। এনড্রয়েড মোবাইল ফোনের প্লে স্টোরে গিয়ে সুপার ভিপিএন (Super VPN Fee VPN Client) লিখে সার্চ দিয়ে ইনস্টল করতে হবে। ইনস্টল শেষে এপ্লিকেশনটি চালু করে কানেক্ট বাটনে প্রেস করতে হবে। এরপরই ফেসবুক,হোয়াটস অ্যাপ,ভাইবারসহ অন্যান্য বন্ধকরে দেয়া সাইটগুলোতে প্রবেশ করা যাবে।

অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে ব্যবহৃত এই সাইটগুলো বাংলাদেশ থেকে নয় অন্য দেশের আইপি ব্যবহার হচ্ছে। এই পদ্ধতি ব্যবহার করে বিকল্প উপায়ে ফেসবুক ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ যে উদ্দেশ্যেই বিটিআরসির এই পদক্ষেপ তা ব্যর্থতায় পরিণত হয়েছে।

প্রথম প্রকাশীত ও ডাউনলোড লিংক এখানে

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৬

পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: বাংলার তরুণেরা সরকারের ছেয়ে একধাপ এগিয়ে,

১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৭

রেজাউল করিম (রকি) বলেছেন: :P জি বস!! এরাইতো জাতীর ভিবিশ্যত!!

২| ১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৯

sunny09 বলেছেন: এত কস্ট করতে হয়? Mozilla adds on এ গিয়ে proxy লিখে সার্চ দেন। পছন্দ মত একটা ( ex- one click proxy ) এ্যাপ নামিয়ে নিয়ে ব্যবহার করুন। এর পরও যারা ফেবু ইউজ করতে পারবে না তাদের আর ব্যবহার করার দরকার নেই । দুই একদিন রেস্ট নিক। ফেসবুক কিছুদিন আবাল মুক্ত থাক। ক্ষতি কি ? :D

৩| ১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১১

পুরান লোক নতুন ভাবে বলেছেন: ১৯৭১ সালে যেমন যুবক সমাজকে থামাতে পারেনি তেমনি ২০১৫ সালেও পারবে না!

১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৮

রেজাউল করিম (রকি) বলেছেন: যতার্থই বলেছেন।

৪| ১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

ব্লগার ফাহিম বলেছেন: সরকার চলে ডালে ডালে আর আমরা চলি পাতালে পাতালে।

৫| ১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

অসভ্য রাজা বলেছেন: আমরা সকলে কি সরকার বিরোধী অপরাধে অপরাধী?? .. :P

৬| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৮

অগ্নিবীণা! বলেছেন: আমাগো তরুণদের নিয়ে তাদের এতো পাচা ব্যাথা কেনো????

৭| ২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৮

ইমদাদুল্লাহ বলেছেন: তারুণ্যকে রুখে এমন সাধ্য কার???

৮| ২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২২

মমতাজ-কলি বলেছেন: এই মূহুর্তে যারা ফেসবকু ইউজ করছেন তারাই জাতির ভবিষ্যৎ!!
কারণ তারা সরকার থেকে একদাপ এগিয়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.