নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রবিউল ইসলাম সবুজ

রবিউল ইসলাম সবুজ › বিস্তারিত পোস্টঃ

নওগাঁ পত্নীতলা উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি আলহাজ্ব ইসাহাক হোসেন সন্ত্রাসীদের ছুরির আঘাত এ নিহত

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৩

রবিউল ইসলাম সবুজ : নওগাঁর পত্নীতলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইসাহাক হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দৃর্বত্তরা। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে আহত হন তার গাড়ি চালাক দুলাল রায়। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে বলে পরিমল চন্দ্র জানান। তিনি বলেন, মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বৈঠক করে বাসায় ফিরছিলেন ইসাহাক হোসেন। বাড়ির সামনে গাড়ি থেকে নামার পর দূর্বৃত্তরা তাকে এলোপাথারি কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত তার গাড়ি চালাকের দুলাল রায় এর অবস্থা আশঙ্কা জনক বলে জানান ওসি। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত আওয়ামী লীগ নেতা ইসাহাক হোসেনের বাড়ি উপজেলাটির নজিরপুর পৌরসভার মামুদপুর গ্রামে। তিনি নজিপুর পৌরসভার সাবেক মেয়র। স্থানীয়রা জানান, নিহত ইসাহাক হোসেন দলীয় কার্যালয়ে সভা শেষ করে মাইক্রো বাসে বাড়ি ফিরছিলেন। তিনি বাড়ির গেইটে নামলে আগে থেকে ওৎ পেতে থাকা হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এসময় ইসাহাক হোসেনকে বাঁচাতে মাইক্রো চালক দুলাল রায় এগিয়ে আসলে হামলাকারিরা তাকেও কুপিয়ে জখম করে। পরে এলাকাবাসী এগিয়ে এসে আহত ইসহাক হোসেন ও দুলাল রায়কে উদ্ধার করে পত্নিতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসাহাক হোসেনকে মৃত ঘোষণা করেন। গাড়ি চালক দুলাল রায়ের অবস্থা আশঙ্কাজনক। নিহত ইসাহাক হোসেনের বাড়ির দাঁড়োয়ান অনিকুল জানান, হামলাকারীরা ঘটনার বেশ কিছু আগে আসে। তাদের সবার মুখ কাপড় দিয়ে বাধা ছিল। কোনকিছু বুঝে উঠার আগেই অস্ত্রের মুখে তার মুখ ও হাত-পা বেধে ফেলে তারা। এরপরে হামলাকারীরা ইসাহাক হোসেনের আসার অপেক্ষা করে। রাত ১০টার দিকে সভা শেষ করে ইসাহাক হোসেন মাইক্রোবাস যোগে বাড়ির দরজায় এসে নামলে হামলাকারীরা তার উপরে আক্রমন করে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.