| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- বিয়ে করেছেন ?
- না।
- আর কবে করবেন ?
- কেন, এখনো নিজেকে গুছিয়ে নিতে পারি নি।
- গুছিয়ে নিতে হবে না, বিয়েটা করে ফেলেন।
- কেন এত তাড়াহুড়ার কি আছে?
- আহা! বাচ্চা কাচ্চা গুলো মানুষ তো করতে হবে তাই না!
- হমম!!!!
সবে মাত্র ২৯ বছর বয়স আমার। বন্ধু-বান্ধবদের ৬৫% বিয়ে হয়ে গেছে। অনেকে বিয়ে করার জন্য পাগল প্রায়। কিন্তু আমার কেন জানি আরেকটু দেরীতে করতে ইচ্ছে। না না কোন সমস্যা নয়। আসলে ছোট বেলা থেকে দেখে এসেছি আগে ভাগে বিয়ে করলে অনেক সমস্যা। যেমন: বউ-শাশুড়ির যুদ্ধ (যদিও আমার মা কোনদিন কারো সাথে ঝগড়া করেনি একেবারে মাটির মানুষ), বউ এর আহ্লাদ আবদার, আলাদা থাকার চেষ্টা ইত্যাদি ইত্যাদি। এসব সমস্যাগুলি আমার আশেপাশের লোকজনদের দেখে আমার বিয়ের সাধ মিটে গেছে।
আমি একজন মুসলমান। বিয়ে আমাদের ধর্মে ফরজ কাজ।
এখন প্রশ্ন হলো: আমি যদি বিয়ে না করি তাহলে কি অনেক গুনাহ্ হবে? অনেক সমস্যা হবে? বিয়ে না করে আমি যদি স্বচ্ছল থাকি তাহলে সমস্যা কোথায়?
বিয়ে করলেই বা কি ?
আর না করলেই বা ক্ষতি কি ?
আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম......
০৫ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩
রাহাত_মাহমুদ বলেছেন: ভাইয়া আমার এই ছোট্ট জীবনে হয়তো আমি একটু বেশিই দুনিয়া দেখেছি। আর যৌন চাহিদার কথা বলছেন? অনেক বন্ধুদের দেখেছি চাহিদা মেটানোর জন্য মরিয়া হয়ে আজ বাড়ি ঘরদর ফেলে বিশাল বিশাল চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে।
২|
০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ১১:১০
অদ্বিত বলেছেন: কেন ? যৌন চাহিদা মেটানোই কি বড় কথা ? sex এর চেয়ে বড় কি জীবনে কিছুু নাই ?
আর যদি উনার হরমোনগত সমস্যা সত্যিই থেকে থাকে তা থাকুক, ক্ষতি কি ? এই তুচ্ছ সমস্যার কারণে উনার কি এমন ক্ষতি হয়ে যাচ্ছে যে উনাকে সমস্যাটা
মিটাতে হবে ? বিয়ে করার ইচ্ছা না থাকাটা নিশ্চয়ই সমস্যা নয়।
হরমোনগত সমস্যা না থাকলেও যৌন চাহিদা কেন মেটাতে হবে ? এটা নিয়ন্ত্রনে রেখে সারা জীবন চিরকুমার হিসেবে কাটালে সমস্যা কি ?
৩|
০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ১১:১৩
অদ্বিত বলেছেন: বিয়ে না করলে শুধু একটাই ক্ষতি সেটা হল বংশরক্ষা হবে না। ব্যস। আর কোন ক্ষতি নাই।
আর বিয়ে করলে যেটা ক্ষতি সেটা হল স্বাধীনভাবে এখন যেমন চলছেন সেটা আর পারবেন না।
০৫ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯
রাহাত_মাহমুদ বলেছেন: সত্যিই অসাধারণ মন্তব্য
একেবারে আমার মনের কথা বলেছেন
৪|
০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ১১:১৭
পরিবেশ বন্ধু বলেছেন: বিয়ে করা ছুন্নাতে রাছুল , সমর্থ থাকলে চারটা পর্যন্ত আর অসমর্থ মানে বউকে খাওয়াতে পড়াতে সমস্যা হলে সমর্থ অর্জন না করা পর্যন্ত রোজা রাখা ইসলামের
নির্দেশ ।
আর সচ্ছল থাকা অবস্থায় বিয়ে না করা রাছুলের ছুন্নতের বরখেলাফ । :-&
৫|
০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৯
ওয়েলকামজুয়েল বলেছেন: ভাই বিয়া কইরেন না।করলে বুঝবেন পরে আমার নাম নিবেন।
৬|
০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৯:৪৭
রাকি২০১১ বলেছেন: ইসলাম সামর্থবান পুরুষকে বিয়ে করার জন্য প্রমোট করে।
বিয়ে না করে আপনি যদি আল্লাহ তায়ালার হুকুম ভংগ করা থেকে বেচে থাকতে পারেন তাহলে কোন সমস্যা নেই। ইমাম নববী (রহ) চিরকুমার ছিলেন।
৭|
০৫ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪
রাহাত_মাহমুদ বলেছেন: আপনাদের সকলকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ ম তামত প্রদানের জন্য। সবচেয়ে বড় কথা আমি ছোট থেকে ফ্রিডম চাই। তাই হয়তো বিয়ে করতে আমার এত অনীহা।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৬
আথাকরা বলেছেন: প্রথমত কথা হল যৌন চাহিদা মেটাবেন কিভাবে ।
দ্বিতীয় কথা হল যদি বলেন যৌন চাহিদা নাই তাহলে বুঝতে হবে আপনার হরমোনগত সমস্যা আছে তাহলে দ্রুত ডাক্তার দেখান। সুস্থ হলে বিয়ে করতে ইচ্ছে করবে ।