| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জেনিভা স্কুল অফ বিজনেস-এর গবেষকরা দাবি করেছেন, তারা আদর্শ পাত্রী খুঁজে বের করার গাণিতিক সূত্র উদ্ভাবন করেছেন। গবেষকদের মতে, আদর্শ গৃহিণী হতে হলে কনেকে বরের চেয়ে কমপক্ষে পাঁচ বছরের ছোটো হতে হবে। খবর টেলিগ্রাফ অনলাইন-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, গবেষকদের মতে, আদর্শ গৃহিণী খুঁজে দীর্ঘস্থায়ী পারিবারিক জীবনযাপন করতে হলে বর-কনের বয়সের বয়সের পার্থক্য হতে হবে কমপক্ষে পাঁচ বছর, এবং তারা একইরকম পারিবারিক সংস্কৃতি থেকে উঠে আসতে হবে, এবং মেয়েকে ছেলের তুলনায় বেশি বুদ্ধিমত্তাসম্পন্ন হতে হবে।
গবেষকরা জানিয়েছেন, আদর্শ পরিবার গঠনের উদাহরণ হিসেবে ডিউক অফ এডিনবরা এবং রাণীর কথাটি বলা যায়। এক্ষেত্রে ডিউক এবং রাণীর বয়সের পার্থক্য প্রায় ৫ বছরের।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে ইউরোপীয় গবেষণা সাময়িকী ‘অপারেশনাল রিসার্চ’-এ।
গবেষকরা আরো জানিয়েছেন, সুখী এবং দীর্ঘস্থায়ী দাম্পত্যে সামাজিকতার বিষয়গুলো গুরত্বপূর্ণ ভ‚মিকা পালন করে। পাত্রী নির্বাচনের ক্ষেত্রে মেয়েদের শতকরা ১৭ ভাগ বেশি বুদ্ধিমত্তাসম্পন্ন হতে হবে এবং পড়াশোনার ক্ষেত্রে ছেলেদের চেয়ে কমপক্ষে একটি বেশি ডিগ্রিধারী হতে হবে। এসব নিয়ম মেনে বিয়ে করলে শতকরা ২০ ভাগ সংসার সাধারণের তুলনায় বেশিদিন টিকে থাকার সম্ভাবনা থাকে।
তবে, গবেষকরা জানিয়েছেন, বিয়ে বিষয়টি অনেকটাই টিম ওয়ার্ক। একজন আরেকজনের ওপর বেশি আধিপত্য দেখাতে গেলেই সর্বনাশ ঘটতে পারে।
২|
১০ ই জুন, ২০১১ রাত ৩:২৯
মিজভী বাপ্পা বলেছেন: হুমম বিয়ে করলে আমার থেকে ৫ বছরের ছোট মেয়ে বিয়ে করতে হবে।তবে ভাই সমবয়সী করলে কি কোন সমস্যা আছে।
কেননা সর্ম্পক পুরোটাই স্বামী স্ত্রীর একান্ত বিষয়।দুইজনের পারস্পরিক ভালবাসা,বিশ্বাস,শ্রদ্বাবোধ ই গড়ে তোলে সুখের স্বর্গ :#> ।
৩|
১০ ই জুন, ২০১১ রাত ৩:৩১
চশমখোর বলেছেন: সারাজীবন গবেষনা কইরা কি এমন খেজুর বাহির করছে। পইড়া হাসিও পায় না।
৪|
১০ ই জুন, ২০১১ রাত ৩:৩৫
অদ্ভুত বলেছেন: আমার চিন্তাধারার সাথে মিলে গেছে, শুধু ডিগ্রী আর বুদ্ধিমত্তার ব্যাপারটা ছাড়া
৫|
১০ ই জুন, ২০১১ রাত ৩:৩৬
গোলাপি বলেছেন: গবেষণার টপিকের এতো আকাল!!!
৬|
১০ ই জুন, ২০১১ রাত ৩:৪১
আব্দুল্লাহ আফফান বলেছেন: অদ্ভুত বলেছেন: আমার চিন্তাধারার সাথে মিলে গেছে, শুধু ডিগ্রী আর 
বুদ্ধিমত্তার ব্যাপারটা ছাড়া
৭|
১০ ই জুন, ২০১১ রাত ৩:৫৫
টো টো কোম্মানীর ম্যানাজার বলেছেন: আমি আধাআধি ফাইস্যা গেছি। আমারে বাচাও
৮|
১০ ই জুন, ২০১১ ভোর ৪:০৪
জিপসি মেহেদি বলেছেন: চশমখোর বলেছেন: সারাজীবন গবেষনা কইরা কি এমন খেজুর বাহির করছে। পইড়া হাসিও পায় না।
কমেন্ট পইড়া তো হাসি থামেনা>>>>>>
৯|
১০ ই জুন, ২০১১ ভোর ৬:১৮
ইভা লুসি সেন বলেছেন: এটা তো আগে থেকেই জানি ।
১০|
১০ ই জুন, ২০১১ সকাল ৮:০২
জেমসবন্ড বলেছেন:
..........আমি তো দশ বছরের ব্যবধানে বিয়া করছি...কোন সমস্যা নাই ---সমস্যা হলো বোঝাপড়া । তবে মেয়ে বুদ্ধিমতি হলে সংসার সূখের হয় , নইলে স্বামীর উপর বেশী ডিপেন্টেনট হবে ।
১১|
১০ ই জুন, ২০১১ দুপুর ১:৩৫
রাষ্ট্রপ্রধান বলেছেন: চশমখোর বলেছেন: সারাজীবন গবেষনা কইরা কি এমন খেজুর বাহির করছে। পইড়া হাসিও পায় না।
১২|
১২ ই জুন, ২০১১ দুপুর ১২:৩৭
ইফতেখার ভূইয়া বলেছেন: বয়সের পার্থক্যটা ছাড়া আর কোন কিছুতেই একমত হতে পারছিনা।
১৩|
১৯ শে জুন, ২০১১ রাত ৯:৪০
গোধুলী রঙ বলেছেন: বাউরে বাউ, ওদের কি দিন ২৮ ঘন্টায় হয় ৪ ঘন্টা এসব আজাইরা কামে লাগানোর জইন্য??
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১১ রাত ৩:২০
একরামুল হক শামীম বলেছেন: ভালোই তো