নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাঙ্গা রিয়েল....

:)

রাঙ্গা রিয়েল.... › বিস্তারিত পোস্টঃ

মানিব্যাগ হারিয়ে চরমভাবে বেচে যাওয়ার গল্প

০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫১

ইচ্ছেকে সঙ্গী করে স্বপ্নে হারিয়ে যাই।হারিয়ে গিয়ে স্মৃতি হাতড়াই।হাতড়াতে হাতড়াতে অজানা গন্তব্যে চলে যেতে থাকি।সেটা নিশ্চয়ই অতীত।একটা নদী,পাশে কাশবন,উচু টিলা।তারপাশে শুভ্র পোশাক পরা একটা মেয়ে দাড়িয়ে আছে।



মেয়ে তুমি এখানে কি করো?

-ঘুড়ি ওড়াই

-আশ্চর্য!তাহলে তোমার হাতে নাটাই নেই কেন?

-ঘুড়িটাকে ঐ আকাশে ছেড়ে দিয়েছি।মুক্তভাবে উড়ুক

-আর নাটাই?

-মানিক চাচা বলেছে বাকিতে দেবে না

-কিন্তু আমি যে..

-কিন্তু কি?

-না থাক চললাম

-এই এই যেও না প্লিজ।নাটাই কিনে দেবে না আমাকে?

-মানিব্যাগটা খুঁজে পাচ্ছি না

-যাও তবে

-কিন্তু আমি যে জানতাম নর নারী এক সাথে চললে নাকি পথ অতি কাছে মনে হয়

-আর পড় নি যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে?

-চললাম



হাটতে হাটতে উচু পাহাড়টার সামনে এসে দাড়ালাম।সেটার পাশ দিয়ে একবেকে চলে গেছে একটা রাস্তা।পশ্চিমে লালচে আকাশে সূর্যটা এখনো ডুবে যায় নি।হাটতে শুরু করলাম।এক পা দুই পা তিন পা।দুই পা ছাড়া তৃতীয় পা টা হল সময়।সেটা আজ অনেক বছর পেরিয়ে এসেছি।



স্মৃতি হাতড়ানো শেষে একটা গল্প লিখতে ইচ্ছে করছে।সত্যিকারের গল্প,একলা চলার গল্প,নাটাই ছাড়া ঘুড়ির গল্প,মানিব্যাগ হারিয়ে চরম ভাবে বেচে যাওয়ার গল্প

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৪

ডরোথী সুমী বলেছেন: মনের ইচ্ছেগুলি, স্বপ্নগুলি ঢেলে দিন এই রাজ্যে। অনেক অনেক শুভ কামনা।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৩

এম আর ইকবাল বলেছেন:
ইচ্ছাঘুড়ি সব সময় উড়তেই থাকে ।
নাটাইয়ের দরকার হয় না ।

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৬

রাঙ্গা রিয়েল.... বলেছেন: ধন্যবাদ সুমী আপু

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৯

রাঙ্গা রিয়েল.... বলেছেন: ইকবাল ভাইয়া সবার ইচ্ছে ঘুড়ি এক নয়।কেউ নিয়ন্ত্রন করে,কেউ করে না

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪১

মুনেম আহমেদ বলেছেন: সুন্দর লিখেছেন আর এভাবে কারো মন্তব্যর প্রতিউত্তর দিলে যাকে প্রতিউত্তর দিলেন সে কোন নোটিফিক্যাশন পাবে না। মন্তব্যর উপরেই দেখুন একটি সবুজ বাঁকানো তীর দিয়ে বলা হচ্ছে " মন্তব্যটির উত্তর দিন ", ওখানে ক্লিক করে প্রতিউত্তর করুন।ভাল থাকবেন

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৬

মেনন আহমেদ বলেছেন: যার ইচ্ছেঘুড়ি যেমন-ই হোক না কেন,উড়তে পারে যেন ঝড়হীন আকাশে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.